পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পিকআপ পয়েন্ট যেখানেই হোক কুরিয়ার পাঠান দেশজুড়ে পাঠাও কুরিয়ার-এ

কুরিয়ার পাঠান দেশজুড়ে

কুরিয়ার পাঠানো কি শুধু ব্যবসা যারা করেন তাদের জন্যই? একদমই না! আমাদের সবারই তো মাঝে মাঝে শখের কোনো উপহার, দরকারি কাগজ বা পার্সেল দূরে কোথাও পাঠানোর দরকার হয়। আর এই কাজটা যেন আপনি খুব সহজে, নিরাপদে আর কম খরচে করতে পারেন, সেজন্যই পাঠাও কুরিয়ার এখন সবার জন্য!

আপনার নিজের ব্যবসা থাকুক বা না থাকুক, এখন ঘরে বসেই দেশের যেকোনো জায়গায় কুরিয়ার পাঠাতে পারবেন নিশ্চিন্তে।

বাসায় বসেই সারা দেশে কুরিয়ার পাঠান: আপনি যেখানেই থাকুন না কেন, এখন সারা বাংলাদেশে কুরিয়ার পাঠানো আপনার হাতের মুঠোয়। আমাদের রাইডার আপনার লোকেশন থেকে কুরিয়ারটি পিকআপ করবে এবং পৌঁছে দেবে দেশের যেকোনো জায়গায়। কোনো কাউন্টারে যাওয়ার ঝামেলা নেই, নেই লম্বা লাইনের অপেক্ষা; শুধু ফাস্ট এবং রিলাইয়েবল সার্ভিস। আর বিকেল ৪টার আগে অর্ডার করলে পাচ্ছেন সেম-ডে পিকআপের সুবিধা!

বিজনেস হোক বা পার্সোনাল সার্ভিস সবার জন্য: পাঠাও কুরিয়ার এখন আর শুধু মার্চেন্টদের জন্য সীমাবদ্ধ নেই। আপনি কোনো ডকুমেন্ট, গিফট, নিজের তৈরি প্রোডাক্ট বা ব্যক্তিগত কুরিয়ার পাঠাতে চান? এখন যেকোনো সাধারণ ইউজারই কুরিয়ার অর্ডার করতে পারবেন। এই সার্ভিস ব্যবহার করতে আপনার কোনো ব্যবসার প্রয়োজন নেই।

দেশজুড়ে ডেলিভারি: পাঠাও-এর বিশাল নেটওয়ার্কের মাধ্যমে আপনার পার্সেল পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি কোণায়। লোকেশন অনুযায়ী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই আমরা ডেলিভারি নিশ্চিত করি। আর পার্সেলটি কোথায় আছে, তা রিসিভার জানতে পারবেন প্রতিটি স্টেপেই।

সেরা রেট আর ট্রান্সপারেন্ট প্রাইসিং: দেশজুড়ে ডেলিভারির জন্য আমরা দিচ্ছি বাজারের অন্যতম সেরা এবং ক্লিয়ার প্রাইসিং:

  • ঢাকার ভেতরে: ১ কেজি পর্যন্ত ৮০ টাকা (প্রতি অতিরিক্ত কেজিতে ১৫ টাকা)
  • ঢাকার বাইরে: ১ কেজি পর্যন্ত ১২০ টাকা (প্রতি অতিরিক্ত কেজিতে ২৫ টাকা)

কোনো হিডেন চার্জ নেই,  শুধু ট্রান্সপারেন্ট আর আস্থার রেট।

মাত্র ৩টি সহজ স্টেপে কুরিয়ার পাঠাতে ভিজিট করুন: https://courier.pathao.com/order

১। পিকআপ ডিটেইলস: আপনার নাম, ফোন নম্বর এবং পিকআপ অ্যাড্রেস দিন। বিকেল ৪টার আগে অর্ডার করে সেম-ডে পিকআপ এনজয় করুন।

২। ডেলিভারি ডিটেইলস: যাকে পাঠাচ্ছেন তার নাম, ফোন নম্বর এবং ডেলিভারি অ্যাড্রেস লিখুন। প্রয়োজন হলে বাড়তি নোট যোগ করতে পারেন।

৩। প্যাকেজ ওভারভিউ: প্যাকেজের ধরন, ওজন এবং আনুমানিক দাম সিলেক্ট করে ‘Create Order’-এ ক্লিক করুন।

ব্যাস, কাজ শেষ! কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়াই আপনার ঘরের দরজায় কুরিয়ার সুবিধা পৌঁছে দিচ্ছে পাঠাও।