পাঠাও পার্সেল সেবা: করণীয় ও বর্জনীয় নির্দেশিকা
- পাঠাও পার্সেল
- জুলাই 20, 2026
১. আরও ভালো পার্সেল সেবা নিশ্চিত করতে যা করবেন
- সবসময় অ্যাপের মাধ্যমেই পার্সেল রিকোয়েস্ট গ্রহণ ও ডেলিভারি সম্পন্ন করুন।
- অ্যাপে দেখানো ভাড়া ও পেমেন্ট পদ্ধতি অনুসরণ করুন।
- পণ্যের বৈধতা, যথাযথ প্যাকেজিং, অ্যাপে পণ্যের বিস্তারিত তথ্য সংযুক্তকরণসহ প্রয়োজনীয় তথ্য, প্রক্রিয়া ও যাচাইকরণ ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে প্রযোজ্য আইন, বিধি-বিধান ও প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করা যায়।
- পার্সেল সংগ্রহ করার পর নিরাপদে সংরক্ষণ করুন এবং যত্নসহকারে বহন করুন।
- নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত পার্সেল সংগ্রহ ও ডেলিভারি সম্পন্ন করার চেষ্টা করুন।
- ব্যক্তিগত জিনিসপত্র (বাইসাইকেল, মোাটরসাইকেল, ব্যাগ বা অন্য যেকোনো কিছু) নিজ দায়িত্বে সুরক্ষিত রেখে নির্ধারিত ঠিকানায় গিয়ে ডেলিভারি সম্পন্ন করুন
- প্রয়োজনীয় ক্ষেত্রে ডেলিভারি ব্যাগ ব্যবহার করুন যাতে পণ্য নিরাপদ ও ভালো অবস্থায় থাকে।
- ক্যাশলেস, লিংকের মাধ্যমে পেমেন্ট, Batch Order এবং সময়সীমাসহ ডেলিভারি-এর ক্ষেত্রে অ্যাপের নির্দেশনা অনুসরণ করুন।
- রেস্টুরেন্ট, মার্চেন্ট, প্রেরক ও গ্রাহকের সঙ্গে সবসময় ভদ্র ও পেশাদার আচরণ করুন।
- প্রয়োজনে গ্রাহককে সঠিক ও হালনাগাদ তথ্য দিন।
- নিজের নিবন্ধিত অ্যাকাউন্ট ও নিবন্ধিত যানবাহন ব্যবহার করুন।
- অনলাইনে থাকলে মোবাইল নম্বর সচল রাখুন, যাতে প্রয়োজন হলে সহজে যোগাযোগ করা যায়।
- পার্সেল বা খাবার সংগ্রহের পর তা নিরাপদে এবং অক্ষত অবস্থায় পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য পার্সেল-সংক্রান্ত তথ্য জানতে বা পার্সেল পরিদর্শন করতে চাইলে, আন্তরিকতার সঙ্গে তার সরকারি পরিচয় যথাযথভাবে নিশ্চিত করার পর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন। একই সঙ্গে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাঠাও হেল্পলাইন/নির্ধারিত সাপোর্ট টিমকে অবহিত করুন এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
- পার্সেল গ্রহণের পর যদি কোনো পার্সেলে অবৈধ বা নিষিদ্ধ মালামাল রয়েছে বলে সন্দেহ হয় বা এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়, তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাঠাও হেল্পলাইনে অবহিত করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
২. নিরাপদ ও পেশাদার পার্সেল সেবা নিশ্চিত করতে যেসব বিষয় এড়িয়ে চলবেন
- অ্যাপের বাইরে পার্সেল ডেলিভারির প্রস্তাব দেওয়া বা অফলাইনে ডেলিভারি সম্পন্ন করা সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- পার্সেল গ্রহণের পর অ্যাপের বাইরে (অ্যাপ-বহির্ভূত) অন্য কোনো পার্সেল বা যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকুন।
- ডিসকাউন্ট, ডিজিটাল পেমেন্ট বা ক্যাশলেস অর্ডারের কারণে পার্সেল গ্রহণে অস্বীকৃতি জানানো থেকে বিরত থাকুন।
- অ্যাপে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা গ্রহণ করা করা যাবে না।
- ডেলিভারি শুরু না করেই ট্রিপ চালু করা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।
- পার্সেল সংগ্রহ করার পর যথাযথ কারণ ছাড়া ডেলিভারি বাতিল বা পার্সেল ফেরত দেওয়া করা যাবে না।
- পার্সেল ডেলিভারি সম্পন্ন হওয়ার আগে Completed মার্ক করা অথবা ডেলিভারির পর অফলাইনে ট্রিপ পরিচালনা করা সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- একই ডেলিভারির জন্য প্রেরক ও গ্রাহক – উভয়ের কাছ থেকে অর্থ গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ।
- পার্সেল সংগ্রহের পর মোবাইল নম্বর বন্ধ রাখা থেকে বিরত থাকুন।
- গ্রাহককে অপ্রয়োজনীয় কল, মেসেজ বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করা করা যাবে না।
- গ্রাহক, মার্চেন্ট বা রেস্টুরেন্টের সঙ্গে অসদাচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।
- গ্রাহকের প্রতি যেকোনো ধরনের অনুপযুক্ত আচরণ সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- কোনো কারণ ছাড়া ট্রিপ নিশ্চিত করার পর বাতিল করা থেকে বিরত থাকুন।
- পাঠাও সম্পর্কে ভুল তথ্য প্রচার বা অন্য প্ল্যাটফর্ম প্রচার করা এড়িয়ে চলুন।
- অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করা বা নিজের অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- পার্সেল হারিয়ে ফেলা, ক্ষতিগ্রস্ত করা বা অবহেলার কারণে নষ্ট হওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।
- চলমান ডেলিভারি সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিরত থাকুন।
- ইচ্ছাকৃতভাবে পার্সেল বা খাবার সংগ্রহে দেরি করা কিংবা অযৌক্তিকভাবে ডেলিভারিতে বিলম্ব করা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।
- অ্যাপে নির্দেশিত রুট অনুসরণ না করা থেকে বিরত থাকুন।
- ডোর-টু-ডোর সার্ভিস প্রদানে করতে অস্বীকৃতি জানানো যাবে না।
- শুধুমাত্র দূরের পিকআপ লোকেশনের কারণে অর্ডার বাতিল করা এড়িয়ে চলুন।
- সিল করা পার্সেল বা খাবারের প্যাকেট খোলা বা নষ্ট করা সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- প্রয়োজনীয় ডেলিভারি ব্যাগ থাকা সত্ত্বেও ব্যবহার না করা থেকে বিরত থাকুন।
- খাবার বা পণ্য অযত্নে বহন করে ক্ষতিগ্রস্ত করা কখনোই গ্রহণযোগ্য নয়।
- ভুল গ্রাহকের কাছে অর্ডার বা পার্সেল ডেলিভারি করা থেকে সর্বদা সতর্ক থাকুন।
- লিংকের মাধ্যমে পেমেন্ট অর্ডারে ডেলিভারি চার্জের অতিরিক্ত অর্থ নিজের কাছে রাখা সম্পূর্ণ পাঠাও নিয়ম বহির্ভূত।
- নিজের সিদ্ধান্তে বা অযৌক্তিক কারণে Batch Order, Cashless Food, সময়সীমাসহ ডেলিভারি অথবা লিংকের মাধ্যমে পেমেন্ট অর্ডার বাতিল করা থেকে বিরত থাকুন।
- পাঠাও কর্মীদের সঙ্গে অসদাচরণ, গালাগালি বা হুমকিমূলক আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।
- অ্যাপে প্রদর্শিত তথ্যের সঙ্গে মিল নেই যানবাহন বা প্রোফাইল ব্যবহার করা করা যাবে না।
- পাঠাও-এর অফিসিয়াল গ্রুপ ও কমিউনিটিতে অপ্রাসঙ্গিক আলোচনা, রাজনৈতিক বা অশালীন মন্তব্য, গালাগালি, আক্রমণাত্মক আচরণ, অপ্রাসঙ্গিক ছবি/ভিডিও বা লিংক শেয়ার এবং কমিউনিটি নীতিমালা বহির্ভূত যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকুন।