Skip to content

পাঠাও ব্লগ

ঘোষণা, আপডেট, রিলিজ এবং আরও অনেক কিছু

পাঠাও-এ পার্সেল ডেলিভারিতেও পেমেন্ট করতে পারবেন ডিজিটালি

আপনি অর্ডার করার সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ বেছে নিয়েছেন, কিন্তু পার্সেল পৌঁছানোর সময় আপনার কাছে ক্যাশ নেই। অথবা আপনি তখন বাসায় নেই।

এখন আর এসব নিয়ে চিন্তা নেই! অর্ডার করার সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ বেছে নিলেও, পাঠাও কুরিয়ার বা পার্সেল ডেলিভারি হাতে পাওয়ার সময় করতে পারবেন ডিজিটাল পেমেন্ট।

DPOD (ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি) কি?

ক্যাশ অন ডেলিভারি শুনলেই মনে হয় পেমেন্টটা নগদ টাকায় করতে হবে, তাই না? কিন্তু, পাঠাও কুরিয়ার এবং পার্সেল দিয়ে ডেলিভারি রিসিভ করার সময় আপনি আরও সুবিধা পাবেন।

পাঠাও কুরিয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে ‘ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি (DPOD)’ সুবিধা, যার মাধ্যমে আপনি অর্ডার করার সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ সিলেক্ট করলেও পেমেন্ট করার সময় ডিজিটাল অপশনগুলোও পাবেন।

DPOD-এর মাধ্যমে আপনি Pathao Pay, bKash, Nagad, Card, DBBL-Rocket, iPay অথবা OK Wallet পেমেন্ট অপশনগুলো পেয়ে যাবেন। আপনার পার্সেলটি ডেলিভারির জন্য রওনা দিলে মোবাইলে একটি পেমেন্ট লিংক পাবেন, সেখান থেকে পছন্দমতো মাধ্যম বেছে নিয়ে পেমেন্ট করতে পারবেন।

যেভাবে কাজ করে:

১। আপনার পার্সেল ডেলিভারির জন্য রওনা দিলে, আপনার মোবাইল নম্বরে পেমেন্ট লিংক সহ একটি এসএমএস চলে আসবে।

২। পেমেন্ট লিংকটিতে ক্লিক করুন।

৩। “Pay Now” অপশনে ক্লিক করে অ্যাভেইলেবল পেমেন্ট অপশনগুলো দেখুন।

৪। আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করুন।

ব্যস! আপনি এখন পেমেন্ট করার জন্য ডেলিভারি লোকেশনে না থাকলেও, ডিজিটালি পেমেন্ট করে দিতে পারবেন যেকোনো জায়গা থেকে!

আর আপনি যদি দৈনন্দিন কাজের জন্য Pathao Pay ব্যবহার করে থাকেন, তবে ডিজিটালি পে করতে পারবেন আরও সহজে! কুরিয়ার ডেলিভারিতে ডিজিটাল পেমেন্টের জন্য Pathao Pay-তে কোনো বাড়তি চার্জ নেই।

ডেলিভারির সময় কেন ডিজিটালি পেমেন্ট করবেন?

হয়তো আপনি বাসা থেকে কাজ করার সময় কোনো কিছু অর্ডার করেছেন এবং আপনার কাছে ক্যাশ টাকা নেই। অথবা বাইরে থেকে মাত্রই ফিরলেন আর আপনার কাছে পর্যাপ্ত ক্যাশ নেই। কিংবা হতে পারে আপনি সাধারণভাবে যেকোনো কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট করাটাই বেশি পছন্দ করেন।

ডেলিভারির সময় ডিজিটাল পেমেন্ট করার মাধ্যমে আপনি:

  • নগদ টাকা রেডি না রেখেই পার্সেল গ্রহণ করতে পারবেন
  • আপনার ইতোমধ্যে ব্যবহৃত যেকোনো ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে পে করতে পারবেন
  • শেষ মুহূর্তে ক্যাশ টাকা জোগাড় করার ঝামেলা এড়াতে পারবেন
  • পার্সেল পৌঁছানোর পর কীভাবে পে করবেন তা বেছে নিতে পারবেন

ডেলিভারির এক্সপেরিয়েন্স ও পার্সেল আগের মতোই থাকবে, শুধু পেমেন্ট সম্পন্ন করার জন্য আপনি আরও একটি বাড়তি উপায় পাচ্ছেন।

পরের বার, ডিজিটালি পেমেন্ট করার চেষ্টা করুন

অর্ডার করার সময় আপনাকে ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশনটি বেছে নেওয়া বন্ধ করতে হবে না।

শুধু মনে রাখবেন, পাঠাও কুরিয়ার-এর পার্সেল যখন আপনার কাছে পৌঁছাবে, তখন COD-এর ক্ষেত্রে ডেলিভারির সময় ডিজিটালি পে করার সুযোগও থাকছে। তাই পরের বার অনলাইন অর্ডারের অপেক্ষায় থাকার সময় আলাদা করে নগদ টাকা তুলে রাখার দুশ্চিন্তা করবেন না।

সাধারণ জিজ্ঞাসা

১. আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেছি। আমি কি এখনো ডিজিটালি পেমেন্ট করতে পারব?

হ্যাঁ। অর্ডার করার সময় ক্যাশ অন ডেলিভারি বেছে নিলেও, পাঠাও কুরিয়ার-এর পার্সেল পৌঁছানোর পর আপনি ডিজিটালি পেমেন্ট করতে পারবেন।

২. আমি কোন কোন ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে পারব?

আপনি Pathao Pay, bKash, Nagad, Card, DBBL-Rocket, iPay এবং OK Wallet ব্যবহার করে ডিজিটালি পেমেন্ট করতে পারবেন।

৩. ডিজিটাল পেমেন্টের জন্য কি কোনো বাড়তি চার্জ আছে?

পেমেন্ট মাধ্যমের ওপর ভিত্তি করে প্রযোজ্য চার্জ ভিন্ন হতে পারে। Pathao Pay-তে কোনো বাড়তি চার্জ নেই, তবে অন্যান্য ডিজিটাল পেমেন্ট মাধ্যমে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হতে পারে।

৪. ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে আমাকে কি ডিজিটালি-ই পেমেন্ট করতে হবে?

না। পার্সেল নেওয়ার সময় আপনি চাইলে নগদ টাকাতেই পেমেন্ট করতে পারবেন। ডিজিটাল পেমেন্ট কেবল আপনার জন্য একটি বিকল্প সুবিধা হিসেবে দেওয়া হয়েছে।

৫. ডেলিভারির সময় আমি কেন ডিজিটালি পেমেন্ট করব?

আপনার পার্সেল যখনই এসে পৌঁছে যাক না কেন, পেমেন্ট করতে আপনার ডেলিভারি লোকেশনেই থাকতে হবে এমন কিছু না। পার্সেল চলে আসলে আপনি আপনার মোবাইল থেকেই যেকোনো জায়গা থেকে ডিজিটালি পেমেন্ট করতে পারবেন, তাও আপনার পছন্দমতো পেমেন্ট অপশন সিলেক্ট করে।