পাঠাও স্ট্রিক: মিশন প্রতিদিন, পুরস্কার এক্সাইটিং!
- সার্ভিস আপডেটস
- জুলাই 22, 2026
প্রতিদিন হাজার হাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, পছন্দের খাবার অর্ডার করতে কিংবা দৈনন্দিন জীবনকে আরও একটু সহজ করতে পাঠাও ব্যবহার করেন।
এখন থেকে আপনার এই দৈনন্দিন যাতায়াত বা খাবার অর্ডার করার অভিজ্ঞতা হতে যাচ্ছে আরও দারুণ ও লাভজনক!
চলে এসেছে পাঠাও স্ট্রেক, পাঠাও অ্যাপের একটি নতুন ও মজার ফিচার, যা আপনার দৈনন্দিন কার্যক্রমকে পরিণত করবে একেকটি রোমাঞ্চকর মিশনে। সহজ কিছু চ্যালেঞ্জ পার করুন, নিজের প্রগ্রেস ট্র্যাক করুন এবং জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার।
আপনি শহরে যাতায়াত করছেন কিংবা আপনার পছন্দের খাবার অর্ডার করছেন, প্রতিটি সফল লেনদেনই আপনাকে আপনার পরবর্তী পুরস্কারের আরও কাছাকাছি নিয়ে যাবে।
চলুন, এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কী এই পাঠাও স্ট্রিক?
পাঠাও স্ট্রিক হলো সরাসরি পাঠাও অ্যাপে যুক্ত হওয়া নতুন একটি রিওয়ার্ডস বা পুরস্কারের ফিচার।
যখনই আপনার জন্য কোনো নতুন মিশন প্রস্তুত থাকবে, আপনি একটি “New Mission Unlocked” নোটিফিকেশন পাবেন। এছাড়াও আপনি অ্যাপের হোম স্ক্রিন কিংবা রাইড এস্টিমেশন পেইজে একটি ভাসমান ফায়ার আইকন দেখতে পাবেন।
এই ফায়ার আইকনটিতে ট্যাপ করে আপনি আপনার মিশন দেখতে পারবেন, কতটুকু অগ্রগতি হয়েছে তা ট্র্যাক করতে পারবেন, মিশন শেষ হতে আর কত সময় বাকি আছে তা জানতে পারবেন এবং কী পুরস্কার অপেক্ষা করছে সেটিও দেখে নিতে পারবেন।
প্রতিদিন আপনি যে পাঠাও সার্ভিসগুলো ব্যবহার করেন, সেগুলোর মাধ্যমে বাড়তি কিছু পাওয়ার এটি একটি চমৎকার সুযোগ!
কীভাবে শুরু করবেন?
আপনার স্ট্রিক শুরু করা খুবই সহজ, মাত্র কয়েকটি ট্যাপেই আপনি অংশ নিতে পারেন:
- ফায়ার আইকনটি খুঁজুন: অ্যাপে ভাসমান fire আইকনটি চেক করুন। এটি দেখার মানেই হলো আপনার জন্য একটি নতুন মিশন ওয়েট করছে।
- মিশনটি দেখে নিন: আইকনটিতে ট্যাপ করলেই মিশনের বিস্তারিত বিবরণ, প্রোগ্রেস বার, কাউন্টডাউন টাইমার এবং কী পুরস্কার পাবেন তা দেখতে পাবেন।
- চ্যালেঞ্জটি পূরণ করুন: প্রতিটি মিশন নির্দিষ্ট কোনো একটি পাঠাও সার্ভিসের ওপর ভিত্তি করে দেওয়া হবে। যেমন, আপনাকে হয়তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি বাইক রাইড নিতে হবে অথবা ফুড অর্ডার করতে হবে। সফলভাবে রাইড বা অর্ডার শেষ করার সাথে সাথে আপনার প্রোগ্রেস বারটি পূরণ হতে থাকবে। মনে রাখবেন, কেবল সফলভাবে সম্পন্ন হওয়া রাইড বা অর্ডারগুলোই এখানে গণ্য হবে।
- পুরস্কার আনলক করুন: সময় শেষ হওয়ার আগেই মিশনের সব শর্ত পূরণ করুন এবং জিতে নিন আপনার রিওয়ার্ড!
কেন পাঠাও স্ট্রিক আপনার ভালো লাগবে?
পাঠাও স্ট্রিক কেবল মিশন পূরণ করার জন্য নয়, এটি আপনার প্রতিদিনের পাঠাও ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরও আকর্ষণীয় করে তোলে।
- আকর্ষণীয় পুরস্কার: প্রতিটি মিশন সফলভাবে শেষ করলেই পাবেন চমৎকার সব প্রোমো কোড, ডিসকাউন্ট বা পয়েন্ট, যা আপনি পাঠাও-এর বিভিন্ন সার্ভিসে ব্যবহার করতে পারবেন।
- সহজে ট্র্যাক করার সুবিধা: প্রোগ্রেস বারের মাধ্যমে আপনি মিশনের কতটুকু শেষ করেছেন তা স্পষ্ট দেখতে পাবেন, যা আপনাকে মিশন শেষ করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
- মিশন মিস হওয়ার সুযোগ নেই: মিশন শেষ হওয়ার সময় চলে এলে পাঠাও আপনাকে পুশ নোটিফিকেশন বা এসএমএস-এর মাধ্যমে রিমাইন্ডার পাঠাবে, যাতে সময় শেষ হওয়ার আগেই আপনি কাজ শেষ করতে পারেন।
- পুরোনো মিশন দেখার সুযোগ: আপনি আগে কোন কোন মিশন শেষ করেছেন এবং কী কী রিওয়ার্ড পেয়েছেন, তা Past Missions সেকশনে গিয়ে যেকোনো সময় দেখে নিতে পারবেন।
কীভাবে পুরস্কার ক্লেইম করবেন?
পুরস্কার সংগ্রহ করাও মিশন সম্পূর্ণ করার মতোই সহজ:
- প্রোমো কোড এবং ডিসকাউন্ট: আপনি যদি কোনো প্রোমো কোড বা ডিসকাউন্ট জিতে থাকেন, তবে সেটি অ্যাপের Promos & Deals সেকশনে পেয়ে যাবেন। পরবর্তী রাইড বুকিং বা ফুড অর্ডারের সময় এটি ম্যানুয়ালি সিলেক্ট করে নিলেই হবে।
- পয়েন্ট: আপনার পুরস্কারটি যদি পয়েন্ট হয়ে থাকে, তবে আপনাকে বাড়তি কিছু করতে হবে না। এটি অটো আপনার অ্যাকাউন্টের মোট পয়েন্ট ব্যালেন্সে যোগ হয়ে যাবে।
আজই শুরু করুন আপনার স্ট্রিক!
প্রতিটি নতুন মিশন মানেই আপনার দৈনন্দিন পাঠাও ব্যবহারের অভিজ্ঞতাকে আরও একটু লাভজনক করে তোলার সুযোগ।
এরপর যখনই পাঠাও অ্যাপ ওপেন করবেন, ফায়ার আইকনটির দিকে চোখ রাখুন। কে জানে, হয়তো দারুণ কোনো মিশন এখনই আপনার অপেক্ষায় আছে!
মিশন সফল করুন, আপনার স্ট্রিক বজায় রাখুন এবং উপভোগ করুন দারুণ সব রিওয়ার্ডস।
মিশন শুরু করার আগে কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: আমার রাইড বা ফুড অর্ডারটি ক্যান্সেল হয়ে গেলে কী হবে?
উত্তর: কেবল সফলভাবে সম্পন্ন হওয়া রাইড এবং ফুড অর্ডারগুলোই মিশনের প্রগ্রেসে অ্যাড হবে। ক্যান্সেল বা রিফান্ড হওয়া লেনদেনগুলো মিশনের অংশ হিসেবে গণ্য হবে না।
প্রশ্ন: আমি কি একসাথে একাধিক Active মিশন পেতে পারি?
উত্তর: বর্তমানে একজন ইউজার একবারে কেবল একটি মিশনই অ্যাক্টিভ রাখতে পারবেন। তবে ভবিষ্যতে পাঠাও স্ট্রিকের আপডেটের সাথে সাথে এই নিয়মে পরিবর্তনও আসতে পারে।
প্রশ্ন: নতুন মিশন এলে বা মিশন শেষ হওয়ার সময় হলে আমি কীভাবে জানব?
উত্তর: নতুন মিশন আনলক হলেই আপনি একটি “New Mission Unlocked” পুশ নোটিফিকেশন পাবেন এবং অ্যাপের ভেতরে ফায়ার আইকনটি দেখতে পাবেন। এছাড়া মিশন শেষ হওয়ার সময় ঘনিয়ে এলে আপনাকে মনে করিয়ে দিতে পাঠাও থেকে পুশ নোটিফিকেশন বা এসএমএস রিমাইন্ডার পাঠানো হতে পারে।
প্রশ্ন: পুরস্কার কি Automatically প্রযোজ্য হয়ে যাবে?
উত্তর: আপনি যদি কোনো প্রোমো কোড বা ডিসকাউন্ট পেয়ে থাকেন, তবে সেটি অ্যাপের Promos & Deals অপশনে জমা থাকবে। রাইড বা ফুড অর্ডারের সময় আপনাকে এটি ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে, এটি নিজে থেকে অ্যাপ্লাই হবে না। তবে পুরস্কারটি যদি পয়েন্ট হয়ে থাকে, তবে তা অটো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে যোগ হয়ে যাবে।
প্রশ্ন: টাইমার শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে রাইড বা অর্ডার সম্পন্ন করলে কি তা কাউন্ট হবে?
উত্তর: মিশন কাউন্টডাউন শেষ হওয়ার আগেই আপনাকে রাইড বা অর্ডারটি শুরু করতে হবে। টাইমার শেষ হয়ে গেলে মিশনটি অটো ‘Past Missions’ সেকশনে চলে যাবে এবং সেটি আর সম্পূর্ণ করা যাবে না।