ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ পাঠাও নিয়ে এলো ইন্টারেক্টিভ ক্যাম্পেইন
- সার্ভিস আপডেটস
- জুন 11, 2026
বাংলাদেশে ফুটবল মানে শুধু খেলা উপভোগ করা না, ফুটবল মানে একটা ইমোশন। মাঝরাতের ডিবেট, ছাদের ওপর প্রিয় দলের সব পতাকা, বন্ধুদের সাথে ম্যাচ নিয়ে আলোচনা সব মিলিয়ে ওয়ার্ল্ড কাপ-এর হাইপ ছড়িয়ে গেছে সবার মাঝে!
১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত এই পুরো এক মাস সবাই সেলিব্রেট করবে ওয়ার্ল্ড কাঁপ। আর এই ফুটবল ফিভারকে দ্বিগুণ করতে আপনার পাশে আছে পাঠাও। স্টেডিয়ামের গ্যালারির উন্মাদনা এখন আপনিও এনজয় করবেন প্রতিদিন!
চলুন দেখে নেওয়া যাক এই বিশ্বকাপে পাঠাও অ্যাপে আপনার জন্য কী কী ওয়েট করছে:
১। প্রেডিক্ট করলেই উইন!
আপনার ফুটবল সেন্স কী বলে? কে জিতবে আজকের ম্যাচ? আপনার প্রেডিকশন যদি হয় একদম পারফেক্ট, তবে পুরস্কার কিন্তু কনফার্ম! পাঠাও অ্যাপের Spotlight থেকে সরাসরি চলে যান Predict & Win-এ আর অংশ নিন আমাদের ইন্টারেক্টিভ প্রেডিকশন ক্যাম্পেইনে।
এখানে হারবে না কেউই! কারণ এর মডিউলটাই হলো “উইন-উইন”:
- শুধু প্রেডিক্ট করলেই: পেয়ে যাবেন ১ দিন মেয়াদী ইনস্ট্যান্ট ফুড ভাউচার।
- আপনার দল জিতলে: আপনার জন্য থাকবে আরও বড় এবং আকর্ষণীয় রিওয়ার্ড!
- আপনার দল হেরে গেলেও: মন খারাপের কিছু নেই, পুরস্কার হিসেবে একটা এক্সক্লুসিভ ডিল তো থাকছেই!
গ্র্যান্ড প্রাইজ:
পুরো টুর্নামেন্ট জুড়ে যারা টপ প্রেডিক্টর হবেন, ক্যাম্পেইনের শেষে তাদের জন্য থাকছে এক্সক্লুসিভ মেগা রিওয়ার্ডস:
- ১ম পুরস্কার: পেয়ে যাবেন ১টি গোল্ড কয়েন!
- ২য় পুরস্কার: আকর্ষণীয় পাঠাও শপ ভাউচার!
- ৩য় পুরস্কার: দারুণ একটি পাঠাও শপ ভাউচার !
২। খেলা জমবে “Match Day Meal”-এ
মাঝরাতে টানটান উত্তেজনার ম্যাচ, আর সাথে জমজমাট খাবার দাবার হবে না, তা কী করে হয়? ঢাকা শহরের সব পপুলার রেস্টুরেন্টগুলোর সাথে পার্টনারশিপে পাঠাও নিয়ে এসেছে এক্সক্লুসিভ ওয়ার্ল্ড কাপ থিমড ফুড বান্ডেল।
এই স্পেশাল কম্বো প্লাটারগুলো অন্য কোথাও পাবেন না, এগুলো থাকছে শুধুমাত্র পাঠাও ফুড-এ। তাই খেলা শুরুর আগেই অর্ডার করে নিন আপনার পছন্দের ম্যাচ ডে মিল।
৩। ফিফা-থিমড ইন্টারফেস:
বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিতে পাঠাও-এর পুরো অ্যাপের ইন্টারফেস সেজে উঠেছে ফিফা ওয়ার্ল্ড কাপ থিমে। অ্যাপে ঢুকলেই এখন পাবেন একদম অন্যরকম এক সেলিব্রেশন ভাইব!
৪। এক্সক্লুসিভ ওয়ার্ল্ড কাপ স্টিকার প্যাক:
আপনার ল্যাপটপ, ফোন বা বাইক সাজাতে চান ওয়ার্ল্ড কাপ থিমে? আমাদের পার্টনার রেস্টুরেন্টগুলো থেকে খাবার অর্ডার করলেই একদম ফ্রি-তে পেয়ে যেতে পারেন এক্সক্লুসিভ ওয়ার্ল্ড কাপ থিমড পাঠাও স্টিকার প্যাক। স্টক শেষ হওয়ার যাওয়ার আগেই আপনার কালেকশনটি বুঝে নিন!
সেলিব্রেশনে যোগ দিন:
Spotlight-এ আপনার উইনিং প্রেডিকশন দেওয়া, Pathao Food থেকে পছন্দের “Match Day Meal” অর্ডার করা, কিংবা গ্র্যান্ড Shop Vouchers জেতার লক্ষ্যে এগিয়ে যাওয়া, যা-ই করুন না কেন, এই ওয়ার্ল্ড কাপ-এর উন্মাদনা আপনি এনজয় করবেন পাঠাও এক্সপেরিয়েন্সের প্রতিটি অংশে!
শর্তাবলী
- এই ক্যাম্পেইনটি চলবে ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত।
- সব ধরনের অফার এবং কনটেস্ট শুধুমাত্র বাংলাদেশে ভেরিফাইড অ্যাকাউন্টধারী পাঠাও ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
- পাঠাও লিমিটেড-এর কোনো কর্মকর্তা বা কর্মচারী এই ক্যাম্পেইনের কোনো অ্যাক্টিভিটি বা গিভঅ্যাওয়েতে অংশ নিতে বা পুরস্কার জিততে পারবেন না।
- অফার এবং পুরস্কার কোনোভাবেই ক্যাশ বা নগদে রূপান্তর বা বিনিময় করা যাবে না।
- প্রয়োজনবোধে পাঠাও সমমূল্য বা তার চেয়ে বেশি মূল্যের যেকোনো উপহার দিয়ে পুরস্কার প্রতিস্থাপন করার অধিকার সংরক্ষণ করে।
- পুরস্কারের ওপর প্রযোজ্য যেকোনো ধরনের ট্যাক্স/ডিউটি (যদি থাকে) বিজয়ী নিজে বহন করবেন।
- যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ক্ষেত্রে পাঠাও পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- জালিয়াতি, ফেক অ্যাকাউন্ট ব্যবহার বা সিস্টেম ম্যানিপুলেশনের সাথে জড়িত যেকোনো ব্যবহারকারীকে ডিসকোয়ালিফাই বা অযোগ্য ঘোষণার অধিকার পাঠাও সংরক্ষণ করে।
- যোগ্যতা, অংশগ্রহণ এবং পুরস্কার বিতরণের ক্ষেত্রে পাঠাও-এর সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে।
- ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে ব্যবহারকারীরা সম্মতি দিচ্ছেন যে, পাঠাও কোনো অতিরিক্ত সম্মানি ছাড়াই প্রচারণামূলক কাজে তাদের নাম, ছবি ও প্রোফাইল ব্যবহার করতে পারবে।
- কোনো টেকনিক্যাল সমস্যা, অ্যাপ ডাউনটাইম বা লেনদেনে বিলম্বের কারণে এন্ট্রিতে সমস্যা হলে তার জন্য পাঠাও দায়ী থাকবে না।
- ক্যাম্পেইনে অংশগ্রহণ বা পুরস্কার ব্যবহারের ফলে সৃষ্ট কোনো ক্ষতি বা আঘাতের জন্য পাঠাও দায়বদ্ধ থাকবে না।
- এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা পাঠাও সংরক্ষণ করে।
- ক্যাম্পেইনে অংশগ্রহণ করার অর্থ হলো আপনি এর সকল শর্তাবলী সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন।
- কোনো বিজয়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলে, তিনি পরবর্তী ১৫ দিনের মধ্যে তার উপহারটি সংগ্রহ করতে পারবেন।