পাঠাও ফুড অর্ডারে পেতে পারেন ২,০০০ টাকার Apex ভাউচার!
- পাঠাও ফুড
- সেপ্টেম্বর 26, 2026
আপনার পরবর্তী খাবারের অর্ডারের সাথে এক্সট্রা কিছু সুবিধা পেলে কেমন হয়?
২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এই ৫ দিনে যারা সবচেয়ে বেশি পাঠাও ফুড অর্ডার করবেন, তারা পেয়ে যেতে পারেন রিওয়ার্ড। সেরা ৫ জন ইউজার পেয়ে যাবেন Apex-এর ২,০০০ টাকার একটি করে ভাউচার।
তাই দুপুরের খাবার, রাতের খাবার, বিকেলের নাস্তা কিংবা “কী খাওয়া যায়?” চিন্তা করার মুহূর্তে পাঠাও ফুড যদি হয় আপনার প্রথম পছন্দ, তবে এটি বেশি বেশি অর্ডার করার পারফেক্ট টাইম।
আপনার পছন্দের খাবার অর্ডার করুন, নতুন কিছু ট্রাই করুন, বা পরের খাবারটা নিশ্চিন্তে পাঠাও ফুড-এর ওপর ছেড়ে দিন। অফারের এই ক’দিনে আপনার সফলভাবে সম্পন্ন হওয়া অর্ডারের সংখ্যা যত বেশি হবে, সেরা ৫ জনের তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগও তত বাড়বে।
আর আপনি যদি বিজয়ী তালিকায় চলে আসেন, তবে আপনার জন্য থাকছে ২,০০০ টাকার Apex ভাউচার!
পুরস্কার জেতার এই সুযোগটি পেতে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও ফুড থেকে অর্ডার করতে থাকুন।
শর্তাবলী:
- অফারটি ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
- অফার চলাকালীন সবচেয়ে বেশি সফলভাবে পাঠাও ফুড-এ অর্ডার করা সেরা ৫ জন ইউজার Apex-এর ২,০০০ টাকার ভাউচার পাবেন।
- শুধুমাত্র অফার চলাকালীন সময়ে সফলভাবে সম্পন্ন হওয়া পাঠাও ফুড অর্ডারগুলোই গণনায় ধরা হবে।
- অর্ডারের সংখ্যা একাধিক জনের ক্ষেত্রে সমান হলে, অফিশিয়াল তথ্য দেখে বিজয়ী নির্ধারণ করবে পাঠাও লিমিটেড।
- বিজয়ীদের নাম ঘোষণার আগে পাঠাও লিমিটেড অর্ডারের তথ্য এবং ইউজারের যোগ্যতা যাচাই করার অধিকার রাখে।
- Apex ভাউচারের ক্ষেত্রে Apex-এর নিজস্ব শর্তাবলী প্রযোজ্য হবে।