পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ফুড-এর ফ্রি ডেলিভারিতে অর্ডার দিন আপনার পছন্দের খাবার!

পাঠাও ফুড-এর ফ্রি ডেলিভারিতে অর্ডার দিন আপনার পছন্দের খাবার!

দৈনন্দিন জীবনের কিছু খাবারের প্ল্যান আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেমন, টিমকে নিয়ে অফিসের লাঞ্চ, দিনশেষে বাসায় ফিরে রাতের খাবার, কিংবা কাজের ফাঁকে হুট করে একটা বার্গার ব্রেক নেওয়া। আবার এমন কিছু দিনও থাকে, যেদিন সকাল থেকেই মনটা বিশেষ কোনো একটা খাবারের জন্য ব্যাকুল হয়ে থাকে এবং সেটি না খাওয়া পর্যন্ত মনই ভরে না।

এই সব ধরনের মুহূর্তের জন্যই পাঠাও ফুড নিয়ে আসছে বিরাট এক সুখবর!

১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও ফুড-এ যেকোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করলেই পাচ্ছেন একদম ফ্রি ডেলিভারি। মাত্র ৩০০ টাকার মিনিমাম অর্ডারে টানা দুই সপ্তাহ ধরে ডেলিভারি চার্জের চিন্তা ছাড়াই আপনার যখন যেটা মন চায়, অর্ডার করতে পারবেন।

আপনার সব পছন্দের খাবার, এখন ডেলিভারি একদম ফ্রি

খাবারের ক্ষেত্রে সবার পছন্দ তো আর এক নয়!

অফিসের লাঞ্চের জন্য সুলতান’স ডাইন কিংবা কাচ্চি ভাইয়ের এক প্লেট কাচ্চি হলে বেশ জমে। ঝটপট বার্গার ব্রেকের জন্য চিলক্স বা বার্গার এক্সপ্রেস। বাসায় মুভি নাইটের সাথে হতে পারে বিএফসি বা হারফি-র ফ্রাইড চিকেন। আর বন্ধুদের সাথে আড্ডার মাঝে পিজ্জা বার্গের একটা পিজ্জা থাকলে তো কথাই নেই!

একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে স্টার কাবাব, জিপিআর, ইয়াম চা সহ আরও কত কী তো রয়েছেই।

এত সব রেস্টুরেন্ট থেকে বেছে নেওয়ার সুযোগ থাকায়, আপনার মুড আর প্রয়োজন অনুযায়ী সেরা খাবারটি বেছে নিতে পারবেন সবসময়।

পছন্দের খাবারটি অর্ডার করার এটাই সেরা সময়

কী খাওয়া যায় সিদ্ধান্ত নেওয়ার সময় এমন কিছু রেস্টুরেন্ট থাকে যার কথা বারবার মনে পড়ে। যেখান থেকে আমরা বারবার অর্ডার করি। কিংবা মেন্যু খোলার আগেই আমরা জেনে যাই যে আজ কী অর্ডার করবো।

কখনও সেটা আমাদের খুব পরিচিত ও প্রিয় কোনো খাবার হয়, আবার কখনও হয় এমন কিছু যা অনেকদিন ধরে ট্রাই করার কথা ভাবছেন।

পাঠাও ফুড-এ সব রেস্টুরেন্টেই ফ্রি ডেলিভারি থাকায়, এখন অর্ডার করার আগে কোনো দ্বিধাই থাকবে না।

তাহলে মেন্যুতে আজকে কী থাকছে? উত্তর যাই হোক না কেন, অর্ডার করার জন্য এরচেয়ে দারুণ সময় আর হতেই পারে না।

পাঠাও ফুড-এ এখনই অর্ডার করুন আর আপনার পছন্দের খাবার ডেলিভারি নিন একদম ফ্রিতে!