অক্টোবর জুড়ে পাঠাও ফেস্ট থাকবে অফার, রিওয়ার্ডস, গোল্ড কয়েন এবং উইশ পূরণের সুযোগ!
- সার্ভিস আপডেটস
- সেপ্টেম্বর 30, 2026
অক্টোবর এসে গেছে, আর সেই সাথে শুরু হয়ে গেছে পাঠাও ফেস্ট! পুরো মাস জুড়ে থাকবে ফান, রিওয়ার্ডস, সারপ্রাইজ আর পাঠাও সুপার অ্যাপে নতুন নতুন এক্সপেরিয়েন্স এক্সপ্লোর করার সুযোগ।
স্পেশাল ডিসকাউন্ট আর ক্যাশব্যাক থেকে শুরু করে ইন-অ্যাপ গেমস কিংবা উইশ পূরণ করার দারুণ সুযোগ! পাঠাও বাইক, কার, সিএনজি, ফুড, পে কিংবা পার্সেল, প্রতিটা সার্ভিসেই থাকছে স্পেশাল অফারস।
লাঞ্চের জন্য বাইরে বের হওয়া, পছন্দের খাবার অর্ডার করা, রাইড নেওয়া, পার্সেল পাঠানো কিংবা অ্যাপে এক্সপ্লোর করা, পুরো মাস জুড়ে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সব মোমেন্টস।
তাহলে এবারের পাঠাও ফেস্টে ঠিক কী কী থাকছে? চলুন, একনজরে দেখে নেওয়া যাক!
অক্টোবরে রাইড নিন বেশি বেশি!
অক্টোবরে আপনার অনেক ডেইলি ট্রাভেল প্ল্যান থাকলে, পাঠাও বাইক, কার আর সিএনজি কিন্তু প্রস্তুত আপনার জার্নি আরও ইজি করতে।
পাঠাও ফেস্ট চলাকালীন পাঠাও বাইক, কার আর সিএনজি রাইডে পেয়ে যাবেন ২৫% পর্যন্ত অফার।
শুধু তা-ই নয়, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত থাকছে বিশেষ গোল্ডেন আওয়ার (Golden Hour)! এই সময়ে নেওয়া পাঠাও বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স এবং প্রাইম রাইডে পেয়ে যাবেন 2X পয়েন্ট। আর এই গোল্ডেন আওয়ারে যদি পাঠাও পে (Pathao Pay) দিয়ে পেমেন্ট করেন, তবে আরও 2X পয়েন্ট যুক্ত হয়ে আপনি পেয়ে যাবেন মোট 4X পয়েন্ট!
তাই বন্ধুদের সাথে লাঞ্চে যাওয়া হোক, মিটিংয়ে পৌঁছানো কিংবা এক প্ল্যান থেকে আরেক প্ল্যানে যাওয়া, প্রতিটি রাইডেই এখন যুক্ত হবে এক্সট্রা পয়েন্ট, সাথে ডিসকাউন্ট তো থাকছেই!
এর সাথে, এলিজিবল ট্রানজেকশন পাঠাও পে দিয়ে পে করলেই পেয়ে যাবেন ১০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ দুইবার এই ক্যাশব্যাক পেতে পারবেন।
ফুড প্ল্যানগুলো হবে আরও অ্যামেজিং!
এই অক্টোবরে পাঠাও ফুড-এ থাকছে অল-ডে ফ্রি ডেলিভারি সারা দিন সকল রেস্টুরেন্টে, সাথে সিলেক্টেড রেস্টুরেন্টগুলোতে থাকছে ডিসকাউন্ট!
তাছড়া আপনার পছন্দের রেস্টুরেন্টে বাই ওয়ান গেট ওয়ান (B1G1) থাকবে সারাদিন
বিকেলের স্ন্যাক্স টাইমে দুপুর ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে চোখ রাখুন পাঠাও ফুড অ্যাপে, আর উপভোগ করুন ফ্ল্যাশ ডিলস!
এর পাশাপাশি, এলিজিবল ট্রানজেকশন পাঠাও পে দিয়ে পে করলেই পেয়ে যাবেন ১০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ একবার এই ক্যাশব্যাক পেতে পারবেন।
পছন্দের পেমেন্ট মেথডে সেভ করুন আরও বেশি!
আমাদের পার্টনার ব্যাংক কার্ড কিংবা বিকাশ (bKash) দিয়ে পে করলেও থাকছে দারুণ সুবিধা।
১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত, পার্টনার ব্যাংক কার্ড ব্যবহার করে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড এবং পাঠাও ফুড অর্ডারে পেয়ে যাবেন ১১% অফার (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত)। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ২টি রাইড এবং ১টি ফুড অর্ডারে এই অফারটি নেওয়া যাবে।
আমাদের পার্টনার ব্যাংকগুলো হলো: সিটি ব্যাংক পিএলসি, ইস্টানি ব্যাংক পিএলসি (ইবিএল), যমুনা ব্যাংক পিএলসি এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
অন্যদিকে বিকাশ ইউজারদের জন্য থাকছে বিশেষ সুবিধা! পাঠাও ফুড-এ সর্বনিম্ন ৩৯৯ টাকার অর্ডারে ১০% অফার (সর্বোচ্চ ৫০ টাকা) এবং রাইডে ১০% অফার (সর্বোচ্চ ৩০ টাকা)। ক্যাম্পেইন চলাকালীন বিকাশ দিয়ে সর্বোচ্চ ২ বার ফুড অফার এবং ১ বার রাইড অফার নেওয়া যাবে।
পে করুন, রাইড নিন, ফুড অর্ডার করুন আর পান ক্যাশব্যাক!
পাঠাও পে ইউজারদের জন্য ক্যাশব্যাকের আনন্দ কিন্তু এখানেই শেষ নয়!
পাঠাও বাইক, কার, সিএনজি, পাঠাও ফুড এবং পাঠাও পার্সেল-এ এলিজিবল ট্রানজেকশনে পাঠাও পে ব্যবহার করলেই পাচ্ছেন ১০% ইন্সট্যান্ট ক্যাশব্যাক (প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ১০০ টাকা)।
সর্বনিম্ন ১০০ টাকার ট্রানজেকশনে প্রতিটি ভার্টিকালের প্রথম ট্রানজেকশনে এই ক্যাশব্যাক প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি পাবেন:
- পাঠাও বাইক, কার বা সিএনজি-তে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক
- পাঠাও ফুড-এ সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক
- পাঠাও পার্সেল-এ সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক
সকালে রাইড নেওয়া, দুপুরে ফুড অর্ডার করা আর বিকেলে পার্সেল পাঠানোর প্রতিটি প্রথম ট্রানজেকশনে পেয়ে যাবেন ক্যাশব্যাক! সব মিলিয়ে পুরো পাঠাও ফেস্টে আপনি পেয়ে যেতে পারেন ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!
ওস্তাদ! ডানে না বামে?
আপনি কি ইন্টারেস্টিং ফ্যাক্টস বা কুইজ পছন্দ করেন? তাহলে এবার আপনার নলেজ টেস্ট করার সময় এসে গেছে!
“ওস্তাদ! ডানে না বামে?” হলো পাঠাও সুপার অ্যাপের একটি ডেইলি কুইজ। অক্টোবর মাস জুড়ে প্রতিদিন ৩টি করে নতুন কুইজ কার্ড অ্যাপে চলে আসবে।
পাঠাও অ্যাপের অ্যাপ কার্ড (App Card) অথবা স্পটলাইট (Spotlight) সেকশনে গেলেই পেয়ে যাবেন এই গেইম। কুইজ কার্ডটি দেখে উত্তরটি সঠিক মনে হলে ডানদিকে swipe করুন, আর ভুল মনে হলে বামদিকে swipe করুন।
১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৩টি করে নতুন কার্ড আসবে, তাই প্রতিদিন খেলার জন্য থাকবে নতুন নতুন কুইজ!
ক্যাম্পেইন শেষে সর্বোচ্চ প্লেয়ার এবং সঠিক উত্তরের ভিত্তিতে ১৫ জন বিজয়ী সিলেক্ট করা হবে। টপ উইনার পাবেন একটি গোল্ড কয়েন (Gold Coin), আর বাকি ১৪ জন উইনার পাবেন এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার!
উইশ পাঠাও এলো আবারও!
পাঠাও ফেস্ট-এর অংশ হিসেবে আবারও ফিরে এসেছে উইশ পাঠাও! চলবে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।
এ বছর পাঠাও পূরণ করবে মোট ১১টি উইশ, যার মধ্যে ৬টি উইশ থাকবে ইউজারদের এবং ৫টি উইশ থাকবে আমাদের পাঠাও হিরোদের।
তাই আপনার কোনো বিশেষ উইশ থাকলে, পাঠিয়ে দিন পাঠাও-এর কাছে। কে জানে, হয়তো আপনার উইশটিই হয়ে উঠতে পারে সেই ১১টি বিজয়ী উইশের একটি!
সুপার অ্যাপ এক্সপ্লোর করুন প্রতিদিন!
পাঠাও ফেস্টে আপনার প্রতিদিনের প্ল্যানগুলো আরও সহজ হয়ে উঠবে পাঠাও সুপার অ্যাপের মাধ্যমে।
লাঞ্চের জন্য বের হবেন? রাইড বুক করে লুফে নিন গোল্ডেন আওয়ারের এক্সট্রা পয়েন্ট। পছন্দের খাবার অর্ডার করবেন? পেয়ে যান ফ্রি ডেলিভারি, ডিসকাউন্ট আর ফ্ল্যাশ ডিলস। আর পে করার সময় ব্যবহার করুন পাঠাও পে, আর জিতে নিন ইন্সট্যান্ট ক্যাশব্যাক!
আর একটু ফ্রি টাইম পেলেই অ্যাপে ঢুকে খেলে নিতে পারেন “ওস্তাদ! ডানে না বামে?” কুইজ!
রাইড, ফুড, গেইমস, ক্যাশব্যাক কিংবা উইশ, পুরো অক্টোবর জুড়ে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সব এক্সপেরিয়েন্স।
তাহলে আর দেরি কেন? এখনই আপনার পাঠাও অ্যাপটি ওপেন করুন আর এক্সপ্লোর করুন আমাদের পাঠাওভার্স!
শর্তাবলী:
- আলাদা উল্লেখ না থাকলে পাঠাও ফেস্টের অফারগুলো ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য।
- অফারগুলো নির্দিষ্ট সর্বনিম্ন ট্রানজেকশন অ্যামাউন্ট, ব্যবহারের সীমা এবং এলিজিবিলিটি সাপেক্ষে প্রযোজ্য।
- পাঠাও রাইড, ফুড, পে, পার্টনার ব্যাংক/এমএফএস এবং অন্যান্য প্রমোশনাল অফারের নিজস্ব শর্তাবলী থাকতে পারে।
- ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট শুধুমাত্র এলিজিবল ট্রানজেকশন এবং নির্ধারিত পেমেন্ট মেথডের ওপর প্রযোজ্য।
- ব্যাংক এবং বিকাশ অফারগুলো ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য।
- “ওস্তাদ! ডানে না বামে?” এবং উইশ পাঠাও সংক্রান্ত ফলাফল ও বিজয়ী নির্বাচন সম্পূর্ণ পাঠাও লিমিটেড-এর নিজস্ব নিয়মনীতি সাপেক্ষে নির্ধারিত হবে।
- অফারগুলোর বিস্তারিত নিয়ম জানতে পাঠাও ওয়েবসাইটের সংশ্লিষ্ট ব্লগগুলো ভিজিট করুন।
- কোনো পূর্বঘোষণা ছাড়াই যেকোনো অফার পরিবর্তন বা বাতিল করার পূর্ণ অধিকার পাঠাও লিমিটেড সংরক্ষণ করে।