পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

InstaPay-এর সাথে আপনার ব্যবসার ক্যাশ ফ্লো রাখুন আরও দ্রুত

InstaPay-এর সাথে আপনার ব্যবসার ক্যাশ ফ্লো রাখুন আরও দ্রুত

ব্যবসা পরিচালনা করতে গিয়ে একসাথে অর্ডার, ইনভেন্টরি, ডেলিভারি ও খরচ, সবকিছু সামলাতে হয়। এর মধ্যে যখন জরুরি সময়ে টাকার প্রয়োজন হয়, তখন payout-এর জন্য অপেক্ষা করা মোটেও সুবিধাজনক নয়।

তাই Pathao Commerce-এর eligible merchants-দের জন্য রয়েছে InstaPay On-Demand, একটি flexible withdrawal feature, যার মাধ্যমে আপনার available COD earnings কখন হাতে পাবেন, সেই নিয়ন্ত্রণ থাকে আপনার হাতে।

কোনো নির্দিষ্ট payout শিডিউল নেই। অপেক্ষা করারও প্রয়োজন নেই। আপনার ব্যবসার যখনই টাকার প্রয়োজন, তখনই টাকা তুলতে পারবেন।

InstaPay On-Demand কী?

InstaPay On-Demand-এর মাধ্যমে eligible Pathao Commerce মার্চেন্টরা তাদের available COD earnings যেকোনো সময় তুলতে পারবেন। টাকা সরাসরি আপনার linked Pathao Pay Merchant Account-এ চলে যাবে।

সবচেয়ে ভালো বিষয় হলো, এই সুবিধা ব্যবহার করার জন্য আপনাকে Regular InstaPay enable করতে হবে না।

আপনি আপনার সাধারণ payout method ব্যবহার করতে পারবেন। আর যখনই আপনার available COD earnings দ্রুত হাতে পাওয়ার প্রয়োজন হবে, তখনই ব্যবহার করতে পারবেন InstaPay On-Demand

Feature availability eligibility criteria, system availability এবং প্রযোজ্য Pathao policies-এর ওপর নির্ভরশীল।

On-Demand এবং Regular InstaPay-এর মধ্যে পার্থক্য কী?

Regular InstaPay

  • প্রতিদিন automatic payout
  • তিনটি নির্দিষ্ট cycle-এ payout হয়
  • কখন টাকা withdraw করবেন, সে বিষয়ে manual control নেই

InstaPay On-Demand

  • প্রয়োজন অনুযায়ী manual withdrawal
  • কোনো daily payout schedule নেই
  • কখন টাকা withdraw করবেন, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে

মনে রাখবেন, আপনি যদি Regular InstaPay enable করেন, তাহলে InstaPay On-Demand disabled হয়ে যাবে।

কারা InstaPay On-Demand ব্যবহার করতে পারবেন?

বর্তমানে InstaPay On-Demand শুধুমাত্র eligible merchants-দের জন্য available। আপনার account eligible হলে, আপনার linked Pathao Courier Merchant Panel-এ On-Demand withdrawal option দেখতে পাবেন। Eligibility পাঠাও কর্তৃক নির্ধারিত এবং যেকোনো সময় পরিবর্তন, সংশোধন বা প্রত্যাহার করা হতে পারে।

কোথায় পাবেন On-Demand Option?

Pathao Commerce থেকে InstaPay On-Demand access করতে:

  • commerce.pathao.com-এ sign in করুন।
  • উপরের ডানদিকে আপনার profile-এ ক্লিক করুন।
  • Settings সিলেক্ট করুন।
  • Payout settings-এ যান।
  • Payout schedule-এর নিচে Manage in Pathao Courier panel-এ ক্লিক করুন।
  • আপনাকে আপনার linked Pathao Courier Merchant Panel-এ রিডাইরেক্ট করা হবে।
  • আপনার অ্যাকাউন্ট eligible হলে সেখানে On-Demand withdrawal সেকশন দেখতে পাবেন।

Withdrawal section থেকে আপনি আপনার মোট withdrawable balance দেখতে পারবেন এবং withdrawal initiate করতে পারবেন।

সাহায্যের প্রয়োজন?

Payout বা InstaPay সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করুন:

Merchant Hotline: +8809610003036
Email: [email protected]

InstaPay On-Demand eligible Pathao Commerce merchants-দের জন্য available COD earnings-এ আরও দ্রুত access, flexibility এবং greater control নিয়ে আসে।

কারণ ব্যবসা যখন দ্রুত এগিয়ে চলে, আপনার টাকাও যেন দ্রুত আপনার হাতের নাগালে থাকে।

১। কোন ব্যালেন্স আমি withdraw করতে পারব?

আপনার withdrawable balance-এর মধ্যে থাকবে:

  • Delivered কিন্তু এখনও unpaid থাকা সব COD orders
  • কোনো order delivered হিসেবে marked হওয়ার প্রায় এক ঘণ্টা পর সেই অর্ডারের amount balance-এ দেখা যাবে

তবে মনে রাখবেন, ডেলিভারি কমপ্লিট হওয়ার সাথে সাথে ব্যালেন্স রিয়েল টাইমে আপডেট নাও হতে পারে।

২। আমি কি আংশিক amount withdraw করতে পারবো?

না।

InstaPay On-Demand ব্যবহার করার সময় আপনার ড্যাশবোর্ডে দেখানো সম্পূর্ণ available amount withdraw করতে হবে। বর্তমানে partial withdrawal-এর সুবিধা নেই।

৩। কোনো fee আছে কি?

হ্যাঁ, তবে শুধুমাত্র InstaPay On-Demand ব্যবহার করলেই ফি প্রযোজ্য হবে। Instant withdrawal ফি: ২%। Withdrawal না করলে কোনো ফি দিতে হবে না। Fees পূর্ব নোটিশের মাধ্যমে পরিবর্তিত হতে পারে।

৪। টাকা পেতে কত সময় লাগবে?

Withdrawal confirm করার পর OTP verification সম্পন্ন হলে, টাকা সাথেসাথে  আপনার linked Pathao Pay Merchant Account-এ ট্রান্সফার হয়ে যাবে। কোনো delay নেই। অপেক্ষা করারও প্রয়োজন নেই।

৫। আমি কি আবার Regular InstaPay-এ ফিরে যেতে পারব?

হ্যাঁ। তবে আপনি যদি আবার Regular InstaPay-কে আপনার default payout method হিসেবে সিলেক্ট করেন, তাহলে InstaPay On-Demand অটোমেটিক্যালি disabled হয়ে যাবে।

৬। আমার অ্যাকাউন্ট যদি On-Demand list থেকে সরিয়ে দেওয়া হয়?

যদি আপনার account আর eligible না থাকে:

  • আপনার linked Courier Merchant Panel থেকে On-Demand অপশনটি disappear হয়ে যাবে
  • আপনি আর On-Demand withdrawal initiate করতে পারবেন না
  • অন্য কোনো payout method আপনার default method হিসেবে সিলেক্টেড থাকলেও এটি প্রযোজ্য হবে

পাঠাও যেকোনো সময় eligibility পরিবর্তন বা প্রত্যাহার করতে পারে।

৭। InstaPay On-Demand কি সবসময় অ্যাভেইলেবল?

প্রতিদিন সকাল 11:00 AM থেকে 4:00 PM পর্যন্ত একটি scheduled locked period রয়েছে।

এই সময়ে:

  • On-Demand withdrawals সাময়িকভাবে unavailable থাকবে
  • আপনি এখনও InstaPay-এর জন্য sign up করতে পারবেন
  • প্রযোজ্য regular payout process-এর মাধ্যমে টাকা পেতে থাকবেন

Operational বা regulatory requirements-এর কারণে locked period এবং availability window পরিবর্তিত হতে পারে।

৮। আমার কি Pathao Pay Merchant Account প্রয়োজন?

হ্যাঁ। InstaPay On-Demand-এর মাধ্যমে টাকা withdraw করতে আপনার একটি linked Pathao Pay Merchant Account থাকতে হবে। আপনার account linked না থাকলে, withdrawal করার আগে system আপনাকে একটি অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে। আপনার linked payout information দেখতে পারবেন:

Pathao Commerce → Profile → Settings → Payout settings

৯। কখন InstaPay On-Demand ব্যবহার করবেন?

আপনার available COD earnings দ্রুত হাতে পাওয়ার প্রয়োজন হলে InstaPay On-Demand কাজে আসতে পারে। যেমন:

  • Weekend বা holiday-এর খরচ মেটাতে
  • নতুন inventory কিনতে
  • জরুরি business expenses-এর জন্য
  • সাময়িক cash-flow gap সামলাতে

সহজভাবে বললে, আপনার ব্যবসার যখনই এখনই টাকার প্রয়োজন হবে, পরে নয়, তখনই InstaPay On-Demand ব্যবহার করতে পারবেন।