কাস্টমার ডিমান্ড পূরণ করুন ইনস্ট্যান্ট ডেলিভারি অপশনের সাথে
- পাঠাও কমার্স
- জুলাই 26, 2026
ই-কমার্স ব্যবসার প্রতিটি সেকেন্ড মূল্যবান। কাস্টমার অর্ডার করার পর যত দ্রুত প্রোডাক্ট তার হাতে পৌঁছানো যায়, বিজনেসের সুনাম ও বিশ্বস্ততা তত বাড়ে।
কিন্তু নিজের কমার্স প্ল্যাটফর্মে অর্ডার দেখে, আবার অন্য সিস্টেমে গিয়ে কাস্টমারের ঠিকানা কপি-পেস্ট করে পার্সেল বুকিং দেওয়াটা একই সাথে বেশ ঝামেলার এবং সময়সাপেক্ষ। ব্যবসায়ীদের এই ম্যানুয়াল ঝামেলা দূর করতে পাঠাও কমার্স প্ল্যাটফর্মের ভেতরেই একটি সম্পূর্ণ আলাদা মডিউল হিসেবে চলে এসেছে Instant Delivery অপশন! এখন আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে না গিয়ে, সরাসরি আপনার মূল ড্যাশবোর্ড থেকেই অর্ডার তৈরি থেকে শুরু করে লাইভ ট্র্যাকিং, সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন মাত্র কয়েকটি ক্লিকে।
আসুন জেনে নেওয়া যাক আপডেটেড এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন।
শুরু করার আগে: ওয়ান-টাইম অনবোর্ডিং
প্রথমবার যখন আপনি এই ফিচারটি ব্যবহার করতে যাবেন, তখন আপনার ব্যবসার ধরন ও প্রয়োজন অনুযায়ী সেরা সাপোর্ট নিশ্চিত করতে একটি ছোট বিজনেস ইনফরমেশন ফর্ম পূরণ করতে হবে। এখানে যা যা থাকবে:
- আপনার বিজনেস রোল এবং প্রোডাক্টের ধরন।
- সাপ্তাহিক অর্ডারের আনুমানিক পরিমাণ।
- আপনার প্রাইমারি সার্ভিস এরিয়া এবং কী ধরনের কাস্টমার সাপোর্ট প্রয়োজন।
প্রথমবার এই ফর্মটি স্কিপ করে দিলেও কোনো সমস্যা নেই! পরবর্তীতে ড্যাশবোর্ডের একদম উপরের হেডারে থাকা লিংক থেকে যেকোনো সময় আপনি আপনার এই বিজনেস প্রোফাইলটি পূরণ করে নিতে পারবেন।
যেভাবে ইন্সট্যান্ট ডেলিভারি বুক করবেন
এই ড্যাশবোর্ডটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একবার পিকআপ, ড্রপ-অফ বা পেমেন্টের তথ্য দিলে তা সেভ হয়ে থাকে। ফলে বারবার একই তথ্য টাইপ করার কোনো প্রয়োজন নেই।
১. ফিচারে প্রবেশ করুন
পাঠাও কমার্স ড্যাশবোর্ডের সাইডবারে যান। সেখানে Sales Operations-এর নিচে Instant Delivery অপশনটিতে ক্লিক করুন।

২. অর্ডার তৈরি শুরু করুন
‘Create Order’ বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রিনে পাঠাও পার্সেল-এর একটি ডাইনামিক ফর্ম চলে আসবে।
৩. পিকআপ এবং প্রোডাক্টের বিবরণ দিন
আপনার কোন শপ বা ওয়্যারহাউজ থেকে রাইডার পার্সেলটি সংগ্রহ করবে, সেই পিকআপ ব্রাঞ্চটি বেছে নিন। প্রয়োজনে রাইডারের জন্য কোনো বিশেষ নোট লিখে দিতে পারেন। এরপর প্রোডাক্টের ধরন, পার্সেলের সাইজ এবং আনুমানিক ওজন উল্লেখ করুন। প্রয়োজনে প্রোডাক্টের ছবিও আপলোড করতে পারেন।
৪. কাস্টমারের ঠিকানা দিন
কাস্টমারের নাম, ফোন নম্বর, বিস্তারিত ঠিকানা ও ডেলিভারির জন্য বিশেষ কোনো নির্দেশনা থাকলে তা ডেলিভারি নোটে লিখুন।
৫. ডেলিভারির ধরন বেছে নিন
যেহেতু জরুরি পার্সেল পাঠাতে চান, তাই ডেলিভারি টাইপ হিসেবে Instant সিলেক্ট করুন। তবে আপনার যদি কিছুটা সময় থাকে, তবে প্রয়োজন অনুযায়ী 4-Hour বা Same-Day অপশনও সিলেক্ট করতে পারেন।
পিকআপ এবং ড্রপ-অফ লোকেশন দেওয়ার সাথে সাথেই আপনার ডেলিভারি চার্জের একটি আনুমানিক হিসাব স্ক্রিনে দেখাবে। অর্ডার তৈরির সময় লোকেশন পরিবর্তন করলে এই চার্জও অটো আপডেট হয়ে যাবে।
৬. পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি সেট করুন
এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পেমেন্ট কীভাবে সেট করছেন, তার ওপর ভিত্তি করে ফর্মের অপশনগুলো বদলে যাবে:
- যদি কাস্টমার বিল দেয় (পেমেন্ট অন ডেলিভারি):
পেমেন্ট অপশনে “Receiver” সিলেক্ট করুন। আপনার অ্যাকাউন্টে যদি কালেকশন অন থাকে, তবে কাস্টমারের কাছ থেকে কত টাকা নিতে হবে তা লিখুন। অ্যামাউন্ট বসানোর সাথে সাথেই বিকাশ নম্বর দেওয়ার একটি ঘর আসবে, যেখানে আপনার সংগৃহীত টাকা পাঠানো হবে। এই বিকাশ নম্বরটি পরবর্তী সব অর্ডারের জন্য সেভ হয়ে থাকবে, তবে নতুন নম্বর লিখলে পুরোনোটি পরিবর্তন হয়ে যাবে। - যদি কালেকশন অপশন বন্ধ থাকে:
আপনার প্রোফাইলে যদি কালেকশন অপশনটি বন্ধ থাকে, তবে টাকা ও বিকাশ নম্বর দেওয়ার ঘরগুলো থাকবে না এবং তার বদলে আইটেম ভ্যালু লেখার অপশন আসবে। - যদি মার্চেন্ট নিজে বিল দেয়:
পেমেন্ট অপশনে “Sender” সিলেক্ট করুন। মনে রাখবেন, মার্চেন্ট নিজে ডেলিভারি ফি দিলে কাস্টমারের কাছ থেকে টাকা কালেকশন করার সুবিধা থাকবে না। এক্ষেত্রে পার্সেলের নিরাপত্তা ও ট্র্যাকিংয়ের স্বার্থে শুধুমাত্র আইটেম ভ্যালু উল্লেখ করতে হবে।

৭. রিভিউ এবং কনফার্ম করুন
‘Review Order’-এ ক্লিক করে ডেলিভারি ফি এবং বাকি সব ইনফরমেশন আরেকবার মিলিয়ে নিন। সবকিছু ঠিক থাকলে কনফার্ম করুন।

রাইডার পেতে সমস্যা হলে?
কখনো কখনো আপনার এলাকায় রাইডারের সংখ্যা কম থাকলে ‘Extended Search’ অপশনটি চালু করে দূরের রাইডারও খুঁজে নিতে পারবেন। তবে এটি কনফার্ম করার আগে ডেলিভারি চার্জে কোনো পরিবর্তন আসছে কি না, তা ভালো করে দেখে নিন।
লাইভ ট্র্যাকিং ও অর্ডার স্ট্যাটাস
অর্ডারটি সফলভাবে সাবমিট ও অ্যাকসেপ্ট হওয়ার পর তা সরাসরি ‘Active Orders’ ট্যাবে চলে যাবে। এখান থেকে আপনি রিয়েল-টাইমে পার্সেলের পুরো লাইফসাইকেল ট্র্যাক করতে পারবেন:
- Rider Assigned: কোনো রাইডার আপনার ডেলিভারি রিকোয়েস্ট গ্রহণ করলে তা দেখতে পাবেন।
- Rider Picked: রাইডার আপনার শপ বা ওয়্যারহাউজ থেকে পার্সেলটি সফলভাবে সংগ্রহ করলে এই স্ট্যাটাস দেখাবে।
- Out for Delivery: রাইডার কাস্টমারের ঠিকানার দিকে রওনা দিলে ম্যাপে তার লাইভ মুভমেন্ট দেখতে পাবেন।
- Delivered / Cancelled: কাস্টমার পার্সেলটি বুঝে পাওয়ার সাথে সাথে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে Delivered স্টেটে চলে যাবে এবং পাঠাও পার্সেলের নিয়মিত নিয়ম অনুযায়ী আপনার টাকা সেটেলমেন্ট হয়ে যাবে। কোনো কারণে ডেলিভারি না হলে তা Cancelled সেকশনে চলে যাবে।
অ্যাডভান্সড ফিচার: ডেভলপার এপিআই ও ওয়েবহুক
আপনি যদি অনেক বড় ভলিউমের মার্চেন্ট হন এবং আপনার নিজস্ব ওয়েবসাইট বা ইন্টারনাল ERP সিস্টেম থাকে, তবে ম্যানুয়ালি ড্যাশবোর্ডে না ঢুকেও আপনি এই সুবিধা বুক করতে পারবেন।
পাঠাও কমার্স ইনস্ট্যান্ট ডেলিভারিতে রয়েছে স্ট্রং Developer API ফ্রেমওয়ার্ক। ড্যাশবোর্ড থেকেই আপনি আপনার সিস্টেম-টু-সিস্টেম ক্রেডেনশিয়াল, Client ID, Client Secret, এবং Access Token তৈরি করে নিতে পারবেন। এছাড়া রিয়েল-টাইম ট্র্যাকিং ডেটা সরাসরি আপনার ওয়েবসাইটে পেতে Webhook Integration সেকশনে গিয়ে Callback URL এবং Secret সেট করে আপডেট করে নিতে পারেন।
নিরাপত্তা ও কাস্টমার সাপোর্ট সংক্রান্ত সতর্কবার্তা
আপনার ব্যবসার নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। API বা কোনো পার্সেল নিয়ে সমস্যা হলে আমাদের কাস্টমার এক্সপেরিয়েন্স বা অপারেশনস টিমের সাথে যোগাযোগ করার সময় কখনো আপনার গোপন কোড বা পাসওয়ার্ড শেয়ার করবেন না।
আমাদের প্রতিনিধিরা আপনার মার্চেন্ট আইডি, এপিআই এন্ডপয়েন্ট বা এরর মেসেজ জানতে চাইতে পারেন; কিন্তু তারা কখনোই আপনার পাসওয়ার্ড, OTP, Client Secret, Access Token কিংবা বিকাশের পিন জানতে চাইবেন না। এগুলো সবসময় সম্পূর্ণ গোপন রাখুন।
এই ফিচারের আসল সুবিধা কী?
- কোনো প্ল্যাটফর্ম হপিং নেই: এক ট্যাব থেকে অন্য ট্যাবে কাস্টমারের নাম-ঠিকানা কপি-পেস্ট করার ঝামেলা শেষ।
- ডাইনামিক পেমেন্ট সিস্টেম: কে বিল দিচ্ছে এবং ক্যাশ কালেকশন চালু আছে কি না, তার ওপর ভিত্তি করে ড্যাশবোর্ড অটো চেঞ্জ হয়।
- ডেভলপার ফ্রেন্ডলি টেকনোলজি: এপিআই এবং ওয়েবহুকের মাধ্যমে নিজস্ব ওয়েবসাইটের সাথে অটোমেটেড ইন্টিগ্রেশনের সুবিধা।
- সুপার-ফাস্ট ডেলিভারি: দেশের সবচেয়ে বড় রাইডার নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ে কাস্টমারের কাছে পার্সেল পৌঁছানোর নিশ্চয়তা।
আজই আপনার পাঠাও কমার্স প্যানেল থেকে Instant Delivery ট্রাই করে দেখুন এবং আপনার কাস্টমারদের দিন এক দারুণ ও সুপার-ফাস্ট ডেলিভারি এক্সপেরিয়েন্স!