পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও পার্সেল-এ চলে এলো আরও বেশি অপশন, বেশি সুবিধা!

পাঠাও পার্সেল-এ চলে এলো আরও বেশি অপশন, বেশি সুবিধা!

ভাবুন তো, আপনার প্রিয় স্ট্রিমিং অ্যাপটি চালু করলেন আর সেখানে মাত্র একটি শো দেখতে পেলেন? কিংবা আপনার পছন্দের রেস্টুরেন্টে গিয়ে দেখলেন মেন্যুতে মাত্র একটাই খাবার? ব্যাপারটা বেশ হতাশাজনক, তাই না?

আমরা সব জায়গাতেই মাল্টিপল অপশন পছন্দ করি। তাহলে পার্সেল ডেলিভারির ক্ষেত্রেই কেন ব্যতিক্রম হবে?

ঠিক এই কারণেই, বাংলাদেশে প্রথমবারের মতো পাঠাও পার্সেল নিয়ে এসেছে একটি অ্যাপের ভেতরেই বিভিন্ন ধরনের ডেলিভারি অপশন। এর ফলে আপনার জন্য যেভাবে সুবিধা, ঠিক সেভাবেই পার্সেল পাঠাতে পারবেন।

বছরের পর বছর ধরে ইনস্ট্যান্ট ডেলিভারির জন্য মানুষের বিশ্বস্ত নাম পাঠাও পার্সেল। কিন্তু সব ডেলিভারির প্রয়োজন তো আর এক নয়। কখনো হয়তো আমাদের খুব দ্রুত ডেলিভারি দরকার হয়, আবার কখনো কম খরচটাই বেশি গুরুত্বপূর্ণ। আর এখন, আপনার প্রয়োজন অনুযায়ী পার্সেল পাঠানোর সঠিক অপশনটি বেছে নেওয়ার সুযোগ চলে এসেছে।

পাঠাও পার্সেল-এর নতুন অপশনস

সব পার্সেল এক না, তাহলে সব পার্সেল একই নিয়মে কেন পাঠানো হবে?

বিভিন্ন মানুষের প্রয়োজনের সাথে ম্যাচ করে এমন বিভিন্ন পার্সেল  অপশন থাকাটাও জরুরি। তাই পাঠাও পার্সেল নিজেকে আরও বড় করেছে, যেন আপনি একটি পার্সেল সার্ভিসেই পান পাঠানোর অনেকগুলো উপায়।

এক নজরে নতুন ডেলিভারি অপশনগুলো

১. ইনস্ট্যান্ট ডেলিভারি

কিছু মুহূর্ত এমন থাকে যখন একদমই অপেক্ষা করা যায় না। 

সেটা কোনো জরুরি কাগজপত্র, ভুলে ফেলে যাওয়া মানিব্যাগ কিংবা শেষ মুহূর্তের কোনো সারপ্রাইজ, যেকোনো কিছুই হতে পারে। তাই, আপনার পার্সেলটি যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে আছে  ‘ইনস্ট্যান্ট ডেলিভারি’  সার্ভিস। রিকোয়েস্ট করার মাত্র ১০ মিনিটের মধ্যে আপনার পার্সেলটি নিয়ে নেওয়া হবে এবং ১ ঘণ্টার মধ্যেই তা ডেলিভারি হয়ে যাবে। 

২. 4-Hour ডেলিভারি 

আজকেই ডেলিভারি প্রয়োজন, কিন্তু খুব একটা তাড়াহুড়ো নেই? 

যেসব ডেলিভারি একদম সাথে সাথেই পৌঁছানোর প্রয়োজন নেই, সেগুলোর জন্য গতি ও খরচের একটি দারুণ ভারসাম্য দিচ্ছে এই ‘৪-ঘণ্টা ডেলিভারি’ অপশনটি। আপনার রিকোয়েস্ট সাবমিট করার ৬০ মিনিটের মধ্যেই পার্সেলটি পিক-আপ করা হবে এবং আগামী ৪ ঘণ্টার মধ্যে তা ডেলিভারি হয়ে যাবে। এই সুবিধাটি উপভোগ করতে হলে বিকেল ৫টার আগেই রিকোয়েস্ট প্লেস করতে হবে।

৩. সেম-ডে ডেলিভারি 

পরিকল্পিত ডেলিভারির জন্য ‘সেম-ডে’ ডেলিভারিই বুদ্ধিমানের কাজ।
দৈনন্দিন টুকটাক ডেলিভারি, আগে থেকে পরিকল্পনা করা পার্সেল এবং নিয়মিত ব্যবসার অর্ডারের জন্য ‘সেম-ডে ডেলিভারি’ দিচ্ছে আরও সাশ্রয়ী উপায়ে পাঠানোর সুবিধা। আপনার রিকোয়েস্ট করার ৩ ঘণ্টার মধ্যে পার্সেলটি পিক-আপ করা হবে এবং একই দিনের মধ্যেই তা ডেলিভারি হয়ে যাবে। এই সুবিধাটি পেতে হলে বিকেল ৪টার আগেই রিকোয়েস্ট প্লেস করতে হবে।

৪. অ্যানিহোয়্যার ডেলিভারি 

খরচ আরও কমাতে চান? বেছে নিন ‘অ্যানিহোয়্যার’ ডেলিভারি।

শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা দেশের যেকোনো কোণায়, যেকোনো জায়গায় পার্সেল পাঠানোর জন্য ‘অ্যানিহোয়্যার ডেলিভারি’ অন্যতম সাশ্রয়ী একটি মাধ্যম। আপনার রিকোয়েস্ট করার একই দিনে পার্সেলটি পিক-আপ করা হবে এবং ‘পাঠাও কুরিয়ার’-এর মাধ্যমে ১-৩ দিনের মধ্যে তা ডেলিভারি হয়ে যাবে। এই সুবিধাটি পেতে হলে বিকেল ৪টার আগেই রিকোয়েস্ট প্লেস করতে হবে।

৫. হাব ড্রপ-অফ ডেলিভারি 

সবচেয়ে সাশ্রয়ী উপায়ে পার্সেল পাঠাতে চান?

হাব ড্রপ-অফ‘ সুবিধার মাধ্যমে আপনার পার্সেলটি কেবল নির্দিষ্ট ‘পাঠাও কুরিয়ার’ হাবে দিয়ে আসুন, বাকি দায়িত্ব আমাদের। যারা নিয়মিত পার্সেল পাঠান, নতুন ব্যবসা বড় করছেন কিংবা একটু বেশি সাশ্রয় খুঁজছেন, সবার জন্যই এটি একটি দারুণ ও বাস্তবসম্মত মাধ্যম। আপনার নিকটস্থ হাবে পার্সেলটি জমা দেওয়ার পর, ১-৩ দিনের মধ্যে তা রিসিভারের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। আমাদের হাবগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

সেই একই বিশ্বস্ততা, এখন আরও বেশি অপশনের সাথে!

ডেলিভারির অপশন বাড়লেও পাঠাও পার্সেল-এর ওপর আপনার সেই চিরচেনা বিশ্বাস কিন্তু একটুও কমছে না। বরং এটি আপনার প্রয়োজন অনুযায়ী পার্সেল পাঠানোকে আরও সহজ করে তুলছে।

আপনার কাছে গতি, সাশ্রয় নাকি সুবিধা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? পছন্দ আপনার। এক্সপেরিয়েন্স কিন্তু আগের মতোই থাকবে, নিরাপদ, সহজ এবং আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল।

আজই ইউজ করে দেখুন নতুন পার্সেল সার্ভিস

প্রতিটি পার্সেল পাঠানোর পেছনেই একটা বিশেষ কারণ থাকে। আর এখন সেই কারণের সাথে মিলিয়ে ডেলিভারি অপশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

পাঠাও সবসময় আপনার পাশে আছে এবং আপনার প্রয়োজনের সাথে তাল মিলিয়ে নিজেকে বড় করছে।

একটি পার্সেল অ্যাপ, পাঠানোর অনেক উপায়। আজই পাঠাও অ্যাপে গিয়ে নতুন পার্সেল ফিচারগুলো ইউজ করে দেখুন!