পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বাংলা কিউআর-এ পে করুন পাঠাও-এর সাথে পান একটু বাড়তি লাভ

বাংলা কিউআর-এ পে করুন পাঠাও-এর সাথে পান একটু বাড়তি লাভ

ভালো একটা খাবার আর ব্যস্ত দিন শেষে বাড়ি ফেরা, দুটোই কিন্তু আনন্দের। তবে কেমন হয়, যদি একটা পেমেন্টেই এই দুই জায়গাতেই এক্সট্রা আনন্দ পাওয়া যায়?

পাঠাও পে-এর মাধ্যমে এখন সবই সম্ভব। নির্দিষ্ট কিছু আউটলেটে Bangla QR দিয়ে পেমেন্ট করলেই পাবেন আপনার পরবর্তী ভিজিটের জন্য একটি ভাউচার। আর সেই ভাউচারটি উল্টে দেখলেই পেয়ে যাবেন আপনার পরবর্তী ট্রাভেলের জন্য পাঠাও রাইডস-এর ডিসকাউন্ট।

এভাবেই পাঠাও আপনার প্রতিদিনের খাবার, রাইড আর পেমেন্টকে নিয়ে এসেছে একই ছাদের নিচে।

আজই পেমেন্ট করুন, পরের ভিজিটে সেভ করুন

মূল আকর্ষণটা ঠিক এখানেই! Bangla QR দিয়ে ৮০০ টাকা বা তার বেশি পে করলেই পাচ্ছেন ১০০ টাকার ভাউচার। আর ১,৫০০ টাকা বা তার বেশি পে করলে পাচ্ছেন ২০০ টাকার ভাউচার।

যে আউটলেট থেকে ভাউচারটি পেয়েছেন, ঠিক সেখানেই পরবর্তী পেমেন্টে এটি ব্যবহার করতে পারবেন। তাই আপনার পছন্দের নিয়মিত রেস্টুরেন্ট হোক বা নতুন ট্রাই করতে চাওয়া কোনো জায়গা, পরেরবারের জন্য কিছুটা বেনিফিট কিন্তু আগেই রেডি থাকছে।

ক্যাম্পেইন শুরু হওয়ার তারিখ থেকে ভাউচারটির মেয়াদ থাকবে ৩ মাস, তাই এটি ব্যবহার করার জন্য যথেষ্ট সময় পাবেন।

পরের রাইডটিতেও থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট

ভাউচারের লাভ কিন্তু এখানেই শেষ নয়। ভাউচারটি উল্টালেই পেয়ে যাবেন একটি পাঠাও রাইডস প্রোমো কোড, যেখানে পাবেন  নির্ধারিত সিটি রাইডে ১৫% ডিসকাউন্ট (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত)।

ঢাকার ট্রাফিক সামলে দ্রুত বাইকে যেতে চান কিংবা আরও আরামদায়ক যাত্রার জন্য কার বুক করতে চান, শহরে চলাচলের জন্য পাঠাও রাইডস দিচ্ছে দারুণ সুবিধা। আর অ্যাপে বিল্ট-ইন সেফটি ফিচার থাকায় নিশ্চিন্তেই সম্পূর্ণ রাইডটি উপভোগ করতে পারবেন।

পাঠাও রাইডসের এই অফারটি মেয়াদ থাকবে ৩০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।

শুধু রাইড আর খাবারেই সীমাবদ্ধ নয়

অনলাইন ফুড ডেলিভারি থেকে শুরু করে শহরের মধ্যে যাতায়াত, প্রতিদিনের প্রয়োজনীয় সব সেবাই পাঠাও নিয়ে এসেছে এক জায়গায়।

ডেইলি যাতায়াতের জন্য সাশ্রয়ী বাইক রাইড দরকার? নাকি অফিসের জন্য কম খরচে কার রাইড চান? কিংবা শুধু অনলাইনে খাবার অর্ডার করতে মন চাইছে? আপনার যেখানে যাওয়া দরকার কিংবা যা কিছু প্রয়োজন, সবই একটিমাত্র অ্যাপ থেকে পাওয়ার নানান উপায় এনে দিয়েছে পাঠাও।

আর ঠিক এই কারণেই পাঠাও আপনার প্রতিদিনের জীবনযাত্রার সাথে যুক্ত একটি অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম।

এক পেমেন্টে, এক্সট্রা সুবিধা

পরবর্তী ভিজিটের জন্য একটা ভাউচার আর রাইডের জন্য একটি ডিসকাউন্ট, এক পেমেন্টে কিন্তু খারাপ না!

অফারটি পাওয়া যাচ্ছে নির্দিষ্ট ৩৮টি আউটলেটে। ক্যাম্পেইনটি চলবে, ৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।

তাই পরবর্তীতে নির্বাচিত কোনো আউটলেটে গেলে পাঠাও পে-এর মাধ্যমে বাংলা কিউআর বেছে নিন। 

আমি কত টাকা পর্যন্ত পেতে পারি?

৮০০ টাকা বা তার বেশি পে করলে ১০০ টাকার ভাউচার, আর ১,৫০০ টাকা বা তার বেশি পে করলে ২০০ টাকার ভাউচার পাবেন।

আমি ভাউচারটি কোথায় ব্যবহার করতে পারব?

যে আউটলেট থেকে ভাউচারটি নিয়েছেন, ঠিক সেই আউটলেটেই পরের পেমেন্টে ব্যবহার করতে পারবেন।

ভাউচারের মেয়াদ কতদিন থাকবে?

ক্যাম্পেইন শুরুর তারিখ থেকে ভাউচারের মেয়াদ ৩ মাস। অফারটি ৩৮টি নির্ধারিত আউটলেটে পাওয়া যাচ্ছে এবং ক্যাম্পেইনটি চলবে, ৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।

আমি কি ভাউচারটি একাধিকবার ব্যবহার করতে পারব?

না। প্রতিটি ফিজিক্যাল ভাউচার কেবল একবারই ব্যবহার করা যাবে এবং রিডিম করার সময় ভাউচারটি রেখে দেওয়া হবে।

পাঠাও রাইডসের অফারটি ঠিক কী?

ভাউচারের পিছনের দিকে একটা প্রোমো কোড থাকবে, যা দিয়ে নির্ধারিত সিটি রাইডে ১৫% ছাড় (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত) পাবেন। অফারটির মেয়াদ ৩০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।