বাংলাদেশের অনলাইন সেলারদের জন্য পুরো বিজনেস এক প্ল্যাটফর্মে নিয়ে এলো ‘পাঠাও কমার্স’
- পাঠাও কমার্স
- জুলাই 26, 2026
প্রতিদিন ব্যবসা চালাতে গিয়ে কি আপনাকে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে দৌড়াদৌড়ি করতে হয়? ফেসবুকে অর্ডার নিচ্ছেন, হোয়াটসঅ্যাপে কাস্টমারকে রিপ্লাই দিচ্ছেন, মোবাইলের ওয়ালেটে পেমেন্ট চেক করছেন, আবার ডেলিভারির জন্য অন্য আরেকটা অ্যাপে বুকিং দিচ্ছেন! আর মাস শেষে সব হিসাব মেলাতে গিয়ে খাতা-কলম বা এক্সেল শিট নিয়ে মাথায় হাত?
বাংলাদেশের লাখ লাখ অনলাইন সেলার প্রতিদিন ঠিক এই ঝামেলার মধ্য দিয়েই যান। সমস্যা আপনার প্রোডাক্টে নয়, সমস্যা হলো সঠিক টুলের অভাব। আর এই ঝামেলার কারণেই বিজনেসের গ্রোথ আটকে থাকে। অনলাইন সেলারদের এই চিরচেনা ঝামেলা দূর করতেই চলে এসেছে পাঠাও কমার্স।
পাঠাও কমার্স কী?
পাঠাও কমার্স হলো বাংলাদেশের অনলাইন সেলারদের জন্য তৈরি একটি সম্পূর্ণ বিজনেস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। লজিস্টিক্স সেক্টরে দীর্ঘ ১০+ বছরেরও বেশি সময় ধরে কাজ করার সুবাদে পাঠাও খুব কাছ থেকে মার্চেন্টদের প্রতিদিন কী কী সমস্যার মুখোমুখি হতে হয় তা লক্ষ্য করেছে এবং তার সল্যুশন দেয়ার চেষ্টা করে আসছে। আর সেই চেষ্টা থেকেই অনলাইন সেলারদের প্রয়োজনগুলোকে মাথায় রেখেই পাঠাও তৈরি করেছে এই প্ল্যাটফর্ম।
এখন আপনি যে কাজগুলো বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে করছেন, সেগুলো কোনো ঝামেলা ছাড়াই করতে পারবেন একদম এক জায়গায়। এক লগইনেই আপনি আপনার পুরো বিজনেস পরিচালনা করতে পারবেন, নিজের স্টোর তৈরি করা থেকে শুরু করে কাস্টমারের কাছে ডেলিভারি পৌঁছানো পর্যন্ত সবকিছু। পাঠাও কমার্স আপনার ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপকে অনেক বেশি সহজ আর স্মার্ট করবে।
বিজনেস ম্যানেজ করুন এক জায়গায়
বিজনেসের সবকিছু কন্ট্রোল করুন একদম সহজে। এই কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে আপনার বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপকে এক জায়গায় নিয়ে আসবে।
- নিজের অনলাইন স্টোর: কোনো কোডিং বা টেকনিক্যাল স্কিল ছাড়াই পাঠাও কমার্স-এ আপনি নিজের ব্র্যান্ডিং ও থিমে একটি প্রফেশনাল অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। শুধু প্রোডাক্ট আপলোড করবেন, প্রাইস বসাবেন আর আপনার স্টোরফ্রন্ট রেডি!
- সব চ্যানেলের অর্ডার এক ড্যাশবোর্ডে: ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অনলাইন স্টোর, অর্ডার যেখান থেকেই আসুক না কেন, সব এক জায়গায় দেখতে পাবেন। আলাদা আলাদা প্ল্যাটফর্মে লগইন করার কোনো ঝামেলাই নেই।
- ক্যাটালগ ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট: ক্যাটালগ ম্যানেজ করুন এবং ইনভেন্টরি আপডেট রাখুন রিয়েল-টাইমে। কোনো প্রোডাক্ট স্টক আউট হলে প্ল্যাটফর্ম থেকেই নোটিফিকেশন পাবেন।
- একাধিক ওয়্যারহাউস ম্যানেজমেন্ট: আপনার একাধিক হাব বা ওয়্যারহাউস থাকলে, কোন প্রোডাক্টটি কোন ওয়্যারহাউস থেকে কাস্টমারের কাছে ডেলিভারি করবেন, সেগুলো এক জায়গা থেকেই ট্র্যাক ও অ্যাসাইন করতে পারবেন।
- সহজ পেমেন্ট কালেকশন: ডিজিটাল পেমেন্ট নিন সরাসরি প্ল্যাটফর্ম থেকে। আলাদা কোনো গেটওয়ে সেটআপ বা কাস্টমার পেমেন্ট পাঠিয়েছে কি না তা ম্যানুয়ালি চেক করার কোনো টেনশন নেই। পেমেন্ট আসার সাথে সাথেই জানতে পারবেন।
- সহজ সেলস রিপোর্ট: প্রতিদিন কত টাকার বিক্রি হলো, কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি চলছে, সবকিছুর একটি ক্লিয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্ট পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ডে। মাস শেষে হিসাব মেলানোর কোনো দুশ্চিন্তাই আর থাকবে না।
- কাস্টমার কমিউনিকেশন টুলস: কাস্টমার সার্ভিসকে আরও দ্রুত করতে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের সব কাস্টমার মেসেজ পেয়ে যাবেন একটি সেন্ট্রাল ইনবক্সে। আলাদা অ্যাপে গিয়ে বারবার কমিউনিকেট করার দরকার নেই।
বিজনেস অপারেশনের ঝামেলা শেষ
একজন অনলাইন সেলারের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় প্রতিদিনের একই কাজ বারবার করার পেছনে। কাস্টমারের নাম-ঠিকানা কপি করা, কুরিয়ার অ্যাপে পেস্ট করা, এসব করতে করতেই দিন শেষ হয়ে যায়। পাঠাও কমার্স এই সব কাজ আপনার জন্য অটোমেটিকভাবে করে দেবে।
- ইনস্ট্যান্ট চেকআউট: কাস্টমারের কাছে ইন্সট্যান্ট চেকআউট লিংক দিয়ে দিতে পারবেন। কাস্টমার নিজে তার নাম, ঠিকানা সহ সব ডিটেইলস দিয়ে পেমেন্ট মেথড সিলেক্ট করে নিজেই অর্ডার প্লেস করে দিতে পারবে। তাই বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কপি-পেস্ট করার ঝামেলা নেই।
- সহজেই পাঠাও কুরিয়ার বুকিং: অনলাইন স্টোরে অর্ডার আসলে পাঠাও কমার্স-এ সাথে সাথে সেভ হয়ে যায়। তারপর এক ক্লিকেই বুক করে ফেলতে পারবেন দেশের ১ নম্বর লজিস্টিক্স নেটওয়ার্ক ‘পাঠাও কুরিয়ার’। আর ইন্সট্যান্ট চেকআউট বা চ্যাট থেকে অর্ডার জেনারেট হলে অটোমেটিক্যালি বুক হয়ে যাবে পাঠাও কুরিয়ার।
- ট্র্যাকিংয়ের ঝামেলা নেই: ম্যানুয়ালি পার্সেল ট্র্যাক করারও প্রয়োজন নেই, সব আপডেট ড্যাশবোর্ডেই লাইভ দেখা যাবে। ফলে আর কোনো মিসড অর্ডার বা ভুল ঠিকানার ভয় থাকবে না।
- চ্যাট: কাস্টমারদের দ্রুত রিপ্লাই দিতে এখানে আছে সেন্ট্রাল লাইভ চ্যাট সাপোর্ট। এছাড়াও, AI প্রযুক্তির সাহায্যে কাস্টমারের সাধারণ প্রশ্নের উত্তর চলে যাবে অটোমেটিকালি।
কাস্টমারের বিশ্বাস বাড়ান, বিজনেস বড় করুন
অনেক সেলার ভালো প্রোডাক্ট সেল করেন, কিন্তু কাস্টমার ব্যাক করে না। কারণ শুধু ভালো প্রোডাক্ট যথেষ্ট না, কাস্টমারের ট্রাস্ট বাড়াতে হয়। পাঠাও কমার্স কাস্টমারের সেই ট্রাস্ট বা বিশ্বাস তৈরি করতে কাজ করে।
- প্রফেশনাল স্টোর থিম ও ব্র্যান্ডিং: একটি সুন্দর ও সাজানো ওয়েবসাইট কাস্টমারের মনে প্রথম দেখাতেই বিশ্বাস তৈরি করে। কোনো কোডিং ছাড়াই প্রফেশনাল থিম ব্যবহার করে আপনার ব্র্যান্ডের নিজস্ব ইমেজ ফুটিয়ে তুলুন।
- দ্রুত ডেলিভারি: পাঠাও-এর বৃহৎ ও নির্ভরযোগ্য লজিস্টিক্স ইকোসিস্টেমের সাহায্যে কাস্টমার পাবেন ফাস্ট ডেলিভারি। কাস্টমার যত দ্রুত প্রোডাক্ট হাতে পাবেন, আপনার ব্র্যান্ডের প্রতি তাদের সন্তুষ্টি তত বাড়বে।
- অটোমেটেড কাস্টমার কমিউনিকেশন ও ট্র্যাকিং: অর্ডার কনফার্ম হওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কাস্টমার নিজেই সব লাইভ আপডেট পাবেন।
- নিরাপদ পেমেন্ট ও দ্রুত পে-আউট: নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কাস্টমার নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবেন। আর ডেলিভারি হওয়া মাত্রই আপনার পেমেন্ট দ্রুত চলে আসবে আপনার কাছে। ফলে ক্যাশ ফ্লো আটকে থাকবে না এবং কোনো ম্যানুয়াল COD রিকনসিলিয়েশনের ঝামেলা থাকবে না।
- ডাটা সিকিউরিটি: আপনার ব্যবসার সেলস ডাটা এবং কাস্টমারদের ব্যক্তিগত তথ্যের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে পাঠাও কমার্স।
- SMS মার্কেটিং, অ্যানালিটিক্স ও প্রমোশন: CRM দিয়ে রিপিট কাস্টমার ট্র্যাক করুন, কার পছন্দ কেমন তার ধারণা নিন এবং সেই অনুযায়ী এক ক্লিকেই কাস্টমারদের কাছে প্রমোশনাল SMS পাঠান। এছাড়া ইন-বিল্ট কাস্টমার ডেটা (CRM) ও অ্যানালিটিক্স দেখে সহজে বুঝতে পারবেন আপনার কোন কাস্টমার বারবার কিনছেন এবং কোথায় মার্কেটিং করলে সবচেয়ে বেশি সেল আসবে।
পাঠাও কমার্স কাদের জন্য?
পাঠাও কমার্স তৈরি হয়েছে বাংলাদেশের প্রতিটি অনলাইন সেলারের কথা মাথায় রেখে। আপনি যদি Facebook বা Instagram-এ বিজনেস করেন, প্রতিদিন ম্যানুয়ালি অর্ডার ম্যানেজ করেন এবং বিজনেসকে আরও বড় করতে চান তাহলে পাঠাও কমার্স আপনার জন্য। এছাড়াও আপনি যদি একজন ট্র্যাডিশনাল ব্যবসায়ী হন এবং অনলাইনে আসতে চান কিন্তু ঝামেলা ভেবে পিছিয়ে আছেন, পাঠাও কমার্স আপনার জন্যও।
শুরু করুন আজই
আপনার বিজনেস বাড়ানোর জন্য আর অপেক্ষা করার দরকার নেই। পাঠাও কমার্স-এ জয়েন করুন , নিজের স্টোর সেটআপ করুন এবং আজ থেকেই আপনার বিজনেস স্মার্টভাবে ম্যানেজ করা শুরু করুন।
পাঠাও কমার্স, আপনার পুরো বিজনেস, এক প্ল্যাটফর্মে।