পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ফুডে-এর সাথে দূরের রেস্টুরেন্টের খাবার এখন আপনার ঘরে

পাঠাও ফুডে-এর সাথে দূরের রেস্টুরেন্টের খাবার এখন আপনার ঘরে

কখনও কি এমন হয়েছে যে মনের মতো কোনো রেস্টুরেন্ট দেখে ভেবেছেন, “ইশ! এরা যদি আমার এলাকায় ডেলিভারি দিতো?”

হয়তো আপনি আছেন বসুন্ধরায়, কিন্তু আপনার খেতে ইচ্ছে করছে গুলশানের সেই বিখ্যাত কাবাব। কিংবা ধানমন্ডির সেই দারুণ ডেজার্ট শপটি থেকে কিছু মিষ্টিমুখ করতে চান, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় এতদিন সেখান থেকে অর্ডার করা যেত না।

এখন আর সেই চিন্তা নেই!

পাঠাও ফুড নিয়ে এসেছে ‘Far away favorites’ সুবিধা। এর মাধ্যমে এখন আপনার নিজের এলাকার বাইরের রেস্টুরেন্টগুলো থেকেও খুব সহজে খাবার অর্ডার করতে পারবেন। ফলে ঘরে বসেই উপভোগ করতে পারবেন যেকোনো জায়গার পছন্দের সব খাবার।

আরও বেশি রেস্টুরেন্ট, আরও বেশি অপশন

সবচেয়ে সুস্বাদু খাবারগুলো কিন্তু সবসময় একদম হাতের নাগালে থাকে না।

কখনও কখনও আপনার প্রিয় রেস্টুরেন্টটি একটু দূরে হতে পারে, আবার কখনও হয়তো এমন কোনো দূরের নতুন রেস্টুরেন্ট যা আপনি অনেকদিন ধরে ট্রাই করে দেখার অপেক্ষায় করছিলেন। Far away favorites সুবিধার কল্যাণে এখন আর আপনাকে নির্দিষ্ট বা কাছাকাছি দূরত্বের রেস্টুরেন্টের তালিকায় সীমাবদ্ধ থাকতে হবে না।

গুলশান থেকে বসুন্ধরা, ধানমন্ডি থেকে মিরপুর কিংবা এর চেয়েও দূরবর্তী এলাকার খাবার, এখন পাঠাও ফুড-এর মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন।

কীভাবে কাজ করে এই ‘Far away favorites’?

এই সুবিধাটি ব্যবহার করা খুবই সহজ:

  • পাঠাও ফুড অ্যাপে রেস্টুরেন্ট ব্রাউজ করার সময় শুধু লক্ষ্য করুন কোন রেস্টুরেন্টগুলোতে ‘Far away favorites’ লেবেলটি দেওয়া আছে।
  • কোনো রেস্টুরেন্টে এই লেবেলটি থাকার অর্থ হলো, রেস্টুরেন্টটি তার নিয়মিত ডেলিভারি এলাকার বাইরেও খাবার ডেলিভারি দিচ্ছে। তাই দূরত্ব একটু বেশি হলেও আপনি সেখান থেকে খাবার অর্ডার করতে পারবেন।
  • অন্যান্য সাধারণ অর্ডারের মতোই রেস্টুরেন্টটি সিলেক্ট করে অর্ডার প্লেস করুন, বাকি দায়িত্ব পাঠাও ফুড-এর।

অর্ডার করার আগে কিছু প্রয়োজনীয় তথ্য

যেহেতু খাবারটি বেশ দূর থেকে আসবে, তাই অর্ডার করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা ভালো:

  • ডেলিভারি সময়: খাবারটি অন্য এলাকা থেকে আসার কারণে স্বাভাবিক অর্ডারের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। তবে চিন্তার কিছু নেই! অ্যাপে যে আনুমানিক সময় দেখানো হয়, তাতে বাড়তি দূরত্বের বিষয়টি আগে থেকেই হিসাব করে নেওয়া থাকে। ফলে খাবার কখন পৌঁছাবে তা আপনি শুরুতেই স্পষ্টভাবে জানতে পারবেন।
  • ডেলিভারি ফি: এই সুবিধার ক্ষেত্রে ডেলিভারি ফি কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে:
    • আপনার অবস্থান থেকে রেস্টুরেন্টের দূরত্ব
    • ওই মুহূর্তের রাইডার চাহিদা
    • চলমান কোনো অফার বা প্রমোশন
    • তবে মনে রাখবেন, অর্ডার কনফার্ম করার আগেই চূড়ান্ত ডেলিভারি ফি কত, তা অ্যাপের স্ক্রিনে দেখতে পাবেন।
  • রেস্টুরেন্টের অ্যাভেইলেবিলিটি: এই সুবিধাটি কেবল সেইসব রেস্টুরেন্টের জন্যই প্রযোজ্য যেগুলোতে ‘Far away favorites’ লেবেলটি রয়েছে। এছাড়া রেস্টুরেন্টের কার্যকাল, ডেলিভারি কাভারেজ, রেস্টুরেন্টের অর্ডার গ্রহণ এবং রাইডারের অ্যাভেইলেবিলিটির ওপর ভিত্তি করে এই সুবিধা কম-বেশি হতে পারে।

দ্রুত ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট

‘Far away favorites’ অর্ডারের ক্ষেত্রে আপনি পাঠাও ফুড-এ থাকা যেকোনো ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন, যেমন:

  • পাঠাও পে
  • মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (যেমন: বিকাশ, নগদ ইত্যাদি)
  • ডেবিট কার্ড
  • ক্রেডিট কার্ড
  • চেকআউটের সময় উপলব্ধ অন্য যেকোনো ডিজিটাল পেমেন্ট মাধ্যম

আপনার পছন্দের পেমেন্ট অপশনটি সিলেক্ট করে নিরাপদভাবে পেমেন্ট সম্পন্ন করলেই অ্যাপের মধ্যে সাথে সাথে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ডিজিটাল পেমেন্ট আপনার চেকআউট অভিজ্ঞতাকে করে তোলে আরও দ্রুত, নিরাপদ এবং সম্পূর্ণ কনটাক্টলেস।

কোনো কারণে অর্ডার বাতিল হলে কী হবে?

যদি কোনো কারণে আপনার অর্ডারটি ডেলিভারির আগেই বাতিল হয়ে যায়, তবে পাঠাও-এর রিফান্ড পলিসি অনুযায়ী আপনার টাকা ফেরত বা রিফান্ড দেওয়া হবে। রিফান্ডের আনুমানিক সময়সীমা নিচে দেওয়া হলো:

  • পাঠাও পে : ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে।
  • বিকাশ/নগদ: ৫ কার্যদিবসের মধ্যে।
  • ব্যাংক অ্যাকাউন্ট/ডেবিট বা ক্রেডিট কার্ড: রিফান্ড অনুমোদনের পর ১৫ কার্যদিবসের মধ্যে।
  • পে লেটার: ২৪ ঘণ্টার মধ্যে আপনার বকেয়া ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে।

 আপনার পছন্দের খাবারটা এনজয় করার জন্য এখন আর কষ্ট করে দূরে যেতে হবে না। আজই পাঠাও ফুড অ্যাপে, ‘Far away favorites’ লেবেলটি খুঁজুন এবং আপনার এলাকার বাইরের রেস্টুরেন্টগুলো থেকে পছন্দমতো ফুড অর্ডার করুন।