পাঠাও পার্সেল-এর নতুন পেমেন্ট অন ডেলিভারি ফিচার
- পাঠাও পার্সেল
- মে 20, 2026
অনেক অনলাইন সেলারদের জন্য প্রোডাক্ট ডেলিভারি দেওয়াটাই কাজের শেষ অংশ নয় । আসল ঝামেলা শুরু হয় এর পরে । ক্যাশ অন ডেলিভারি পেমেন্টের জন্য অপেক্ষা করা, নগদ টাকা সামলানো, পেমেন্ট পাওয়ার জন্য বারবার যোগাযোগ করা এবং লেনদেনের হিসাব রাখা, এসব কাজে অনেক মূল্যবান সময় ও শক্তি নষ্ট হয় ।
এই পুরো প্রসেসটিকে আরও সহজ করতে পাঠাও পার্সেল নিয়ে এসেছে ‘পেমেন্ট অন ডেলিভারি’ সুবিধা ।
মার্চেন্ট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং এফ-কমার্স সেলাররা প্রোডাক্ট ডেলিভারির সময়ই ডিজিটাল উপায়ে পেমেন্ট সংগ্রহ করতে পারবেন । আর টাকা সরাসরি চলে যাবে সেলারের পছন্দের ডিজিটাল ওয়ালেটে, যেমন, পাঠাও পে অথবা বিকাশ-এ ।
- নগদ টাকা সামলানোর কোনো ঝামেলা নেই ।
- পেমেন্টের জন্য বারবার তাগাদা দেওয়ার কোনো অস্বস্তি নেই ।
- পেমেন্ট পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষার অবসান ।
- এতে আপনার ব্যবসার ডেলিভারি হবে আরও সহজ এবং পেমেন্ট পাবেন আরও দ্রুত ।
পেমেন্ট অন ডেলিভারি কী?
‘পেমেন্ট অন ডেলিভারি’ হলো পাঠাও পার্সেল-এর নতুন একটি ফিচার, যার মাধ্যমে কাস্টমাররা প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট পরিশোধ করতে পারবেন ।
রাইডারকে নগদ টাকা দেওয়ার বদলে কাস্টমাররা নিচের মাধ্যমগুলোর সাহায্যে পেমেন্ট করতে পারবেন:
- পাঠাও পে
- বিকাশ
- অন্যান্য অনুমোদিত ডিজিটাল পেমেন্ট মাধ্যম
পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর, পাঠাও সেই টাকা সরাসরি সেলারের পাঠাও পে বা বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
মনে রাখবেন:
- সেলার যদি পাঠাও পে অথবা বিকাশ ব্যবহার করেন, তবে ১ কর্মদিবসের মধ্যে টাকা পেয়ে যাবেন ।
এটি কেন গুরুত্বপূর্ণ?
আপনি যদি কোনো অনলাইন ব্যবসা পরিচালনা করেন, তবে এই সমস্যাগুলোর সাথে আপনি নিশ্চয়ই পরিচিত:
- ক্যাশ অন ডেলিভারির টাকা পাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করা ।
- হাতে হাতে নগদ টাকা সংগ্রহ ও তা হিসাব করা ।
- কল বা মেসেজ দিয়ে পেমেন্ট নিশ্চিত করা ।
- ডেলিভারির সময় পেমেন্ট নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হওয়া ।
‘পেমেন্ট অন ডেলিভারি’ ফিচারটি এই সব ধরনের ঝামেলা দূর করে দেয় ।
এখন আপনার কাস্টমাররা পণ্য বুঝে নেওয়ার সময়ই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন, আর আপনি পেমেন্টের হিসাব রাখার পেছনে সময় নষ্ট না করে নিজের ব্যবসার দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবেন ।
এছাড়াও এটি কাস্টমারদের আস্থা ও সুবিধা বাড়িয়ে দেয়, বিশেষ করে ঈদের মতো ব্যস্ত সময়ে যখন ডেলিভারির চাপ অনেক বেশি থাকে এবং সবাই চান যেন সবকিছু দ্রুত সম্পন্ন হোক ।
এটি যেভাবে কাজ করে
ধাপ ১: পার্সেল তৈরি করুন
- প্রথমে অ্যাপ থেকে Instant Delivery সিলেক্ট করে Send Item-এ ট্যাপ করুন ।
- আপনার বর্তমান লোকেশন অনুযায়ী পিকআপ ঠিকানাটি স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে । এরপর নিচে দেওয়া তথ্যগুলো লিখুন:
- রিসিভারের নাম এবং ফোন নম্বর
- ডেলিভারির সম্পূর্ণ ঠিকানা
- রাইডারের জন্য কোনো বিশেষ নির্দেশনা বা নোট (যদি থাকে)
ধাপ ২: ‘পেমেন্ট অন ডেলিভারি’ চালু করুন
- অর্ডার তৈরি করার সময় “Selling something” অপশনটি অন (Turn on) করে দিন ।
- এই অপশনটি অন করলেই অর্ডারটির জন্য ডিজিটাল পেমেন্ট সংগ্রহের সুবিধা অ্যাকটিভ হবে ।
- এরপর খুব সহজে:
- প্রোডাক্টের মূল্য লিখুন ।
- আপনি কোন অ্যাকাউন্টে টাকা পেতে চান তা সিলেক্ট করুন:
- পাঠাও পে
- বিকাশ
- সব তথ্য ভালোভাবে দেখে নিয়ে ডেলিভারি রিকোয়েস্টটি Confirm করুন। ব্যস, আপনার কাজ শেষ!
কাস্টমাররা যেভাবে পেমেন্ট করবেন
রাইডার যখন পার্সেলটি নিয়ে রওনা হবে , তখন থেকেই কাস্টমার পেমেন্ট করার অপশন পেয়ে যাবেন ।
- কাস্টমার যদি পাঠাও অ্যাপ ব্যবহারকারী হন:
- তিনি একটি নোটিফিকেশন এবং পার্সেল ট্র্যাকিং লিংক পাবেন ।
- তিনি সরাসরি অ্যাপ থেকে “Make Payment” অপশনে ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন ।
- কাস্টমারের ফোনে যদি পাঠাও অ্যাপ না থাকে:
- তিনি একটি এসএমএসের মাধ্যমে পেমেন্ট লিংক পাবেন ।
- লিংকে ক্লিক করে মোবাইল ব্রাউজারের মাধ্যমেই তিনি ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
কাস্টমার সফলভাবে পেমেন্ট করার পরেই কেবল ডেলিভারিটি কমপ্লিট করা যাবে । এটি এই পুরো প্রক্রিয়াটিকে সবার জন্য নিরাপদ এবং ট্রান্সপারেন্ট রাখে ।
দ্রুত পেমেন্ট, কোনো ঝামেলা নেই
কাস্টমার পেমেন্ট করার পর:
- পাঠাও ডিজিটাল উপায়ে পেমেন্টটি সংগ্রহ করে ।
- টাকা সরাসরি আপনার বেছে নেওয়া পেআউট অ্যাকাউন্টে চলে যায় ।
- রাইডারও সাথে সাথে তার অ্যাপে ডেলিভারি ফি-এর আপডেট দেখতে পান ।
আপনি যদি পেমেন্ট নেওয়ার জন্য পাঠাও পে বা বিকাশ ব্যবহার করেন, তবে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কোনো ট্রানজেকশন ফি লাগবে না, অর্থাৎ এটি সম্পূর্ণ ফ্রি!
গ্রোয়িং অনলাইন বিজনেসের জন্য বিশেষভাবে তৈরি
এই ফিচারটি তৈরিই করা হয়েছে এমন সব ব্যবসার জন্য যারা একটি সহজ, সুন্দর এবং নির্ভরযোগ্য ডেলিভারির অভিজ্ঞতা চান । আপনি ফেইসবুক, ইনস্টাগ্রাম বা আপনার নিজস্ব অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেই প্রোডাক্ট বিক্রি করেন না কেন, ‘পেমেন্ট অন ডেলিভারি’ আপনাকে সাহায্য করবে:
- নগদ টাকার ওপর নির্ভরতা কমাতে ।
- দ্রুত পেমেন্ট বুঝে পেতে ।
- ডেলিভারি আরও সহজে পরিচালনা করতে ।
- কাস্টমারদের আরও চমৎকার ও সুবিধাজনক অভিজ্ঞতা উপহার দিতে ।
সামনে ঈদুল আজহা, আর এই সময়ে অনলাইন অর্ডারের চাপ অনেক বেড়ে যায় । এই নতুন ফিচারটি ব্যবসার ডেলিভারি এবং পেমেন্টের চাপ কমিয়ে সেলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ।
‘পেমেন্ট অন ডেলিভারি’ সুবিধার মাধ্যমে পাঠাও পার্সেল অনলাইন কেনাবেচাকে সেলার ও কাস্টমার উভয়ের জন্যই করেছে আরও সহজ । নগদ টাকার ঝামেলা নেই, ক্যাশ অন ডেলিভারির টাকা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষাও নেই । প্রতিটি ডেলিভারিতে এখন পেমেন্ট হবে আরও দ্রুত, সহজ এবং নিরাপদ ।
আজই পাঠাও পার্সেল অ্যাপে ‘পেমেন্ট অন ডেলিভারি’ ফিচারটি ব্যবহার করা শুরু করুন!