পাঠাও পার্সেলের 4-Hour ডেলিভারি সার্ভিস
- পাঠাও পার্সেল
- আগস্ট 30, 2026
“ভাই, আজকেই পাঠানো যাবে, please?”
আপনি যদি অনলাইন বিজনেস চালান, তবে নিশ্চয়ই এই কথাটা শুনেছেন। কোনো কাস্টমারের হয়তো দ্রুত একটা অর্ডার দরকার। কোনো গুরুত্বপূর্ণ কাগজ আজকেই কারো কাছে পৌঁছাতে হবে। অথবা যেকোনো দরকারি জিনিস আগামীকাল পর্যন্ত অপেক্ষা না করে আজকেই শহরের অন্য প্রান্তে পাঠানো দরকার।
এমন সব মুহূর্তের জন্য পাঠাও পার্সেল-এর 4-Hour ডেলিভারি দিচ্ছে কম খরচে জরুরি পার্সেল পাঠানোর সহজ সমাধান।
4-Hour ডেলিভারি কী?
4-Hour ডেলিভারি সার্ভিসটি এমন পার্সেলের জন্য তৈরি, যা দ্রুত পৌঁছানো দরকার কিন্তু একদম সাথে সাথেই পৌঁছানোর চাপ নেই।
অনুরোধ করার ৬০ মিনিটের মধ্যে আপনার পার্সেল পিকআপ করা হবে এবং ৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে। এই সার্ভিসটি পেতে রাত ৮টার আগেই রিকোয়েস্ট পাঠাতে হবে।
কখন 4-Hour ডেলিভারি ইউজ করবেন?
কাস্টমারের অর্ডার দ্রুত পাঠানো দরকার
অনলাইন সেলারদের ক্ষেত্রে কাস্টমারের এমন অনুরোধ আগে থেকে বলে কয়ে আসে না। যখন কোনো অর্ডার কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছানো দরকার হয়, তখন 4-Hour ডেলিভারি ব্যবসার খরচ সামলে সময়মতো পার্সেল পৌঁছে দেয় এবং কাস্টমারকেও খুশি রাখে।
বন্ধু বা পরিবারের কাউকে কিছু পাঠাতে হলে
হতে পারে সেটা ফেলে যাওয়া কোনো জিনিস, একটা বই, বা এমন কিছু যা দেওয়ার কথা ছিল। যখন আগামীকালের জন্য ফেলে রাখা সম্ভব না, তখন 4-Hour ডেলিভারির মাধ্যমে দ্রুত তা পাঠিয়ে দিতে পারেন।
কেন বেছে নেবেন 4-Hour ডেলিভারি?
কিছু জিনিস তাড়াতাড়ি পৌঁছে যাওয়া দরকার, ফেলে রাখা নয়।
৬০ মিনিটের মধ্যে পিকআপ এবং ৪ ঘণ্টার মধ্যে ডেলিভারির সুবিধা নিয়ে 4-Hour ডেলিভারি সার্ভিস আপনার পার্সেল পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়, আর আপনি ব্যস্ত থাকতে পারেন আপনার কাজে।
কাস্টমারের অর্ডার হোক, সহকর্মীকে পাঠানো কোনো কাগজ হোক, বা শহরের অন্য প্রান্তে কিছু পাঠানো হোক, আপনার কাজ আটকে থাকবে না, পার্সেলও পৌঁছে যাবে সঠিক সময়ে।
সাধারণ জিজ্ঞাসা
আমার পার্সেল কত দ্রুত পিকআপ করা হবে?
অনুরোধ করার ৬০ মিনিটের মধ্যেই আপনার পার্সেল পিকআপ করা হবে।
4-Hour ডেলিভারিতে কত সময় লাগে?
আপনার পার্সেল ৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি করা হবে।
কয়টার মধ্যে রিকোয়েস্ট পাঠাতে হবে?
4-Hour ডেলিভারি পেতে রাত ৮টার আগেই রিকোয়েস্ট পাঠাতে হবে।
৪ ঘণ্টার ডেলিভারিতে কী কী পাঠানো যাবে?
আপনি কাস্টমারের অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যক্তিগত জিনিসপত্র এবং যেকোনো পার্সেল যা কয়েক ঘণ্টার মধ্যে পাঠানো দরকার, তা পাঠাতে পারবেন।
আমাকে কি পার্সেল নিজে দিয়ে আসতে হবে?
না। রিকোয়েস্ট করার ৬০ মিনিটের মধ্যে আপনার লোকেশন থেকেই পার্সেল পিকআপ করে নেওয়া হবে।