পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

বাংলাদেশে কুরিয়ার ফ্রড এড়ানোর উপায় – অনলাইন সেলারদের জন্য

বাংলাদেশে কুরিয়ার ফ্রড এড়ানোর উপায় - অনলাইন সেলারদের জন্য

একটি অনলাইন বিজনেস দাঁড় করাতে প্রচুর সময়, পরিশ্রম ও ক্যাপিটাল বিনিয়োগ করতে হয়। তাই কোনো ফেইক অর্ডার বা প্রতারক কাস্টমারের কারণে ক্ষতি হওয়া একজন মার্চেন্টের জন্য অত্যন্ত হতাশাজনক।

দুর্ভাগ্যবশত, বাংলাদেশে ই-কমার্স ও ফেসবুকভিত্তিক ব্যবসা যত বাড়ছে, কুরিয়ার ফ্রড বা ডেলিভারি সংক্রান্ত প্রতারণাও ততটাই বৃদ্ধি পাচ্ছে। ফেইক ক্যাশ অন ডেলিভারি অর্ডার থেকে শুরু করে প্রোডাক্ট সোয়াপ স্ক্যামের কারণে পার্সেল রিটার্ন হওয়া, ডেলিভারি খরচ বেড়ে যাওয়া এবং সেলারদের মানসিক চাপ বাড়ার ঘটনা প্রায়ই ঘটছে।

তবে স্বস্তির বিষয় হলো, সঠিক সতর্কতা এবং বিশ্বস্ত কুরিয়ার পার্টনার বেছে নিলে এই ঝুঁকিগুলোর অধিকাংশই এড়িয়ে চলা সম্ভব।

এই ব্লগে আমরা জানবো বাংলাদেশে কীভাবে কুরিয়ার ফ্রড এড়ানো যায়, কোন কোন সতর্কসংকেত দেখে প্রতারক চেনা যায় এবং পাঠাও কুরিয়ার-এর বিল্ট-ইন ফ্রড প্রিভেনশন ফিচারগুলো কীভাবে মার্চেন্টদের নিরাপদে শিপিং করতে সাহায্য করে।

অনলাইন সেলারদের জন্য কুরিয়ার ফ্রড কেন বড় একটি বিষয়?

প্রতিটি ফেইক অর্ডারের পেছনে শুধু একটি সেল হারানোর ক্ষতিই থাকে না।

যখন একটি পার্সেল রিটার্ন আসে, তখন অনেক সময় মার্চেন্টকেই ডেলিভারি ও রিটার্ন, উভয় চার্জই দিতে হয়। এর সাথে প্যাকেজিং খরচ, বিজ্ঞাপনের খরচ এবং সমস্যাটি সমাধানে ব্যয় হওয়া সময়ের হিসাব যোগ করলে ক্ষতির পরিমাণ বেশ বড় হয়ে দাঁড়ায়।

আপনি একটি ফেসবুক শপ চালান কিংবা একটি বড় ই-কমার্স ব্র্যান্ড, এমন একটি কুরিয়ার কোম্পানি বেছে নেওয়া উচিত যা ফ্রড প্রিভেনশনকে অগ্রাধিকার দেয়, যাতে আপনার ব্যবসা ও প্রফিট উভয়ই নিরাপদ থাকে।

৫ ধরনের কুরিয়ার ফ্রড যা প্রতিটি মার্চেন্টের জানা উচিত

১. ফেইক COD অর্ডার

বাংলাদেশের ই-কমার্স ব্যবসাগুলো সবচেয়ে বেশি যে সমস্যায় পড়ে, তা হলো ফেইক ক্যাশ অন ডেলিভারি অর্ডার।

কাস্টমার অর্ডার প্লেস করেন এবং কনফার্মও করেন, কিন্তু রাইডার পৌঁছানোর পর পার্সেল নিতে অস্বীকার করেন অথবা ফোন বন্ধ রাখেন। এর ফলে পার্সেলটি মার্চেন্টের কাছে রিটার্ন আসে এবং বাড়তি ডেলিভারি খরচ ও সময় নষ্ট হয়। সাধারণত প্রমোশনাল ক্যাম্পেইন বা সিজনাল সেলের সময় এই ফেইক অর্ডার বেশি দেখা যায়।

২. প্রোডাক্ট সোয়াপ স্ক্যাম

ইলেকট্রনিক্স, ফ্যাশন বা কসমেটিকসের মতো বেশি দামের প্রোডাক্টের ক্ষেত্রে এই স্ক্যাম বেশি ঘটে।

কাস্টমার পার্সেল রিসিভ করার পর মূল প্রোডাক্টটি বদলে অন্য কোনো কমদামী প্রোডাক্ট বা ফাঁকা বক্স বসিয়ে রিটার্নের রিকোয়েস্ট পাঠান। এই ঝুঁকি কমাতে মার্চেন্টদের উচিত প্যাক করার পর এবং রাইডারের হাতে দেওয়ার আগে পার্সেলের ছবি বা ভিডিও তুলে রাখা।

৩. ফলস ডেলিভারি ক্লেইম

যদিও এটি তুলনামূলক কম ঘটে, তবে অনেক সময় কাস্টমার দাবি করেন যে তারা পার্সেলটি পাননি অথবা COD কালেকশন নিয়ে বিভ্রান্তি তৈরি করেন। একটি নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের ট্র্যাকিং, ডেলিভারি রেকর্ড এবং রাইডারের জবাবদিহিতা থাকলে এই বিতর্কগুলো সহজেই এড়ানো যায়।

৪. সিরিয়াল রিটার্ন কাস্টমার

কিছু কাস্টমার থাকেন যারা বারবার বিভিন্ন অনলাইন শপ থেকে অর্ডার করেন, কিন্তু নিয়মিতই ডেলিভারি নিতে অস্বীকার করেন। আগেরডেলিভারি হিস্ট্রি থেকে তাদের এই অভ্যাসের প্যাটার্ন সহজেই শনাক্ত করা যায়, যা শিপমেন্টের আগেই অপ্রয়োজনীয় রিটার্ন এড়াতে সাহায্য করে।

৫. ফোন নম্বর ফ্রড

প্রতারকরা অনেক সময় নতুন রেজিস্টার্ড, অস্থায়ী বা অন্যের ফোন নম্বর ব্যবহার করে অর্ডার দেয়, যার কোনো আগের ডেলিভারি হিস্ট্রি থাকে না। শিপিংয়ের আগে কাস্টমার ভেরিফাই করার পদ্ধতি জানা থাকলে, বিশেষ করে দামি অর্ডারের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি বাঁচানো সম্ভব।

শিপিংয়ের আগেই যেভাবে ফ্রড শনাক্ত করবেন

ডিসপ্যাচ বা পার্সেল পাঠানোর আগে অতিরিক্ত কয়েক মিনিট সময় দিলে তা পরবর্তীতে প্রচুর সময় ও টাকা বাঁচাতে পারে:

  • অর্ডার ভালোভাবে রিভিউ করুন: কাস্টমারের নাম, ফোন নম্বর, ঠিকানা এবং অর্ডারের মূল্য ভালো করে মিলিয়ে নিন। অস্বাভাবিক কিছু মনে হলে অর্ডার কনফার্ম করার আগে তা যাচাই করুন।
  • কাস্টমারের ডেলিভারি হিস্ট্রি চেক করুন: ফেক অর্ডার চেনার সবচেয়ে সহজ উপায় হলো পাঠাও মার্চেন্ট প্যানেল ফ্রড চেক ব্যবহার করা। মার্চেন্ট প্যানেলে কাস্টমারের ফোন নম্বর দিলেই পাঠাও-এর নেটওয়ার্কে তাদের আগের ডেলিভারি হিস্ট্রি, যেমন সাকসেসফুল ডেলিভারি, ক্যানসেলেশন ও রিটার্ন প্যাটার্ন দেখা যায়।
  • হাই-ভ্যালু অর্ডার কনফার্ম করুন: বেশি দামি অর্ডারের ক্ষেত্রে একটি দ্রুত ফোন কল করে কাস্টমার সত্যিই পণ্যটি নিতে চান কি না তা নিশ্চিত হয়ে নেওয়া ভালো।
  • শিপিংয়ের আগে প্রমাণ রাখুন: রাইডারের হাতে পার্সেল দেওয়ার আগে প্যাক করা অবস্থার স্পষ্ট ছবি বা ছোট ভিডিও রাখুন। পরবর্তীতে প্রোডাক্ট সোয়াপ বা পণ্য বদলের কোনো দাবি উঠলে এটি প্রমাণ হিসেবে কাজ করবে।
  • প্রতিটি ডেলিভারি ট্র্যাক করুন: মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে ডেলিভারির ওপর নজর রাখুন, যাতে কোনো অস্বাভাবিক কিছু দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

পাঠাও-এর বিল্ট-ইন ফ্রড চেকার

প্রতারণা প্রতিরোধ ব্যবস্থা হওয়া উচিত সহজ ও ঝামেলামুক্ত।

সেজন্যই পাঠাও মার্চেন্ট প্যানেলে সরাসরি যুক্ত করা হয়েছে পাঠাও মার্চেন্ট প্যানেল ফ্রড চেক

শিপমেন্ট তৈরি করার আগেই মার্চেন্টরা কাস্টমারের ফোন নম্বর ইনপুট দিয়ে পাঠাও নেটওয়ার্কে তাদের আগের ডেলিভারি রেকর্ড সাথেসাথেই দেখে নিতে পারেন। অনুমানের ওপর নির্ভর না করে আসল ডেলিভারি রেকর্ডের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এর জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না বা অতিরিক্ত কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হয় না।

পাঠাও যেভাবে মার্চেন্টদের সুরক্ষায় সাহায্য করে

সব সতর্কতার পরও হয়তো সব ফ্রড আগে থেকে আটকানো সম্ভব হয় না। সে কারণেই পাঠাও ফ্রড ডিটেকশনের পাশাপাশি একাধিক স্তরের প্রটেকশন প্রদান করে:

প্রটেকশনযেভাবে সাহায্য করে
১০০% COD সেইফটিপাঠাও রাইডার সঠিকভাবে COD সংগ্রহ বা প্রদান করতে ব্যর্থ হলে মার্চেন্টকে সুরক্ষা দেয়।
ভেরিফাইড পাঠাও হিরোজবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি রাইডার ভেরিফাইড এবং তাদের জিপিএস ট্র্যাক করা হয়।
রিয়েল-টাইম ট্র্যাকিংপিকআপ থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটি পার্সেল ট্র্যাকিংয়ের সুযোগ।
প্রুফ অব ডেলিভারিOTP ও ডেলিভারি কনফার্মেশন যেকোনো বিতর্ক দ্রুত সমাধান করতে সাহায্য করে।
মার্চেন্ট সাপোর্টদ্রুত সমাধানের জন্য সরাসরি মার্চেন্ট প্যানেল থেকেই অভিযোগ জানানোর সুবিধা।

কুরিয়ার পার্টনার বেছে নেওয়ার সময় শুধু প্রাইসিং না দেখে দেখুন কারা ফ্রড ডিটেকশন, নিরাপদ ক্যাশ অন ডেলিভারি, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং দেশব্যাপী ডেলিভারি দিয়ে ব্যবসাকে সুরক্ষিত রাখছে।

প্রতারণার সন্দেহ হলে আপনার কী করা উচিত?

আপনি যদি কুরিয়ার ফ্রডের মুখোমুখি হয়েছেন বলে মনে করেন, তবে নিচের পদক্ষেপগুলো নিন:

১. অর্ডারের বিবরণ, স্ক্রিনশট এবং কাস্টমারের চ্যাটের রেকর্ড সংরক্ষণ করুন।

২. প্যাকেজিং করা পার্সেলের ছবি বা ভিডিও সাথে রাখুন।

৩. ২৪ ঘণ্টার মধ্যে পাঠাও মার্চেন্ট প্যানেলের মাধ্যমে বিষয়টি রিপোর্ট করুন।

৪. রিপোর্টের সাথে পার্সেল আইডি, সময়সীমা এবং প্রয়োজনীয় প্রমাণ যুক্ত করুন।

৫. অতিরিক্ত সহায়তার জন্য পাঠাও মার্চেন্ট হেল্পলাইন নম্বর 09610003030-এ যোগাযোগ করুন।

বড় ধরনের আর্থিক ক্ষতির ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ জানান।

শেষ কথা

অনলাইন ব্যবসার ক্ষেত্রে ফ্রড বা প্রতারণা একটি অনাকাঙ্ক্ষিত বিষয় হলেও, একে নিয়মিত ব্যবসার খরচ বা ক্ষতি হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ নেই।

প্রতারণার সাধারণ প্যাটার্নগুলো জানা, ডিসপ্যাচের আগে কাস্টমার ভেরিফাই করা এবং পাঠাও মার্চেন্ট প্যানেল ফ্রড চেক-এর মতো টুল ব্যবহার করে মার্চেন্টরা খুব সহজেই ফেইক অর্ডার, অপ্রয়োজনীয় রিটার্ন ও আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পারেন।

পাঠাও-এর ১০০% COD সেফটি, রিয়েল-টাইম ট্র্যাকিং, প্রুফ অব ডেলিভারি এবং ভেরিফাইড রাইডার নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন সেলাররা এখন নিশ্চিন্তে শিপিং করতে পারেন। দ্রুত ডেলিভারির মতোই গুরুত্বপূর্ণ হলো প্রতিটি পার্সেলের সুরক্ষা নিশ্চিত করা।

প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে সাধারণ কুরিয়ার ফ্রড কোনটি?

উত্তর: ফেইক COD অর্ডার সবচেয়ে বেশি ঘটে। কাস্টমার অর্ডার করার পর ডেলিভারি নিতে চান না বা যোগাযোগ বন্ধ করে দেন, যা রিটার্ন রেট ও লজিস্টিকস খরচ বাড়িয়ে দেয়।

প্রশ্ন: শিপিংয়ের আগেই একটি অর্ডার ফেইক কি না তা কীভাবে পরীক্ষা করব?

উত্তর: পাঠাও মার্চেন্ট প্যানেল ফ্রড চেক ব্যবহার করুন। পার্সেল পাঠানোর আগে কাস্টমারের ফোন নম্বর দিয়ে তাদের আগের ডেলিভারি হিস্ট্রি দেখে নিন।

প্রশ্ন: শিপিংয়ের আগে কাস্টমার ভেরিফাই করার উপায় কী?

উত্তর: কাস্টমারের আগের ডেলিভারি ইতিহাস দেখে নিন, বেশি টাকার অর্ডারের ক্ষেত্রে ফোনে কথা বলে কনফার্ম করুন এবং সঠিক ডেলিভারি ঠিকানা যাচাই করুন।

প্রশ্ন: পাঠাও কি মার্চেন্টদের COD ফ্রড থেকে সুরক্ষা দেয়?

উত্তর: হ্যাঁ। ফ্রড ডিটেকশন, ভেরিফাইড রাইডার, রিয়েল-টাইম ট্র্যাকিং ও প্রুফ অব ডেলিভারির পাশাপাশি ১০০% COD সেফটি ফিচার রয়েছে, যা পাঠাও রাইডার সঠিকভাবে COD হ্যান্ডেল করতে না পারলে মার্চেন্টকে সুরক্ষা প্রদান করে।

প্রশ্ন: বাংলাদেশে কুরিয়ার ফ্রড কি বেআইনি?

উত্তর: হ্যাঁ। ফেক অর্ডার দেওয়া, প্রোডাক্ট সোয়াপ করা বা COD সংক্রান্ত চুরি বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। বড় কোনো ঘটনা ঘটলে মার্চেন্টদের সঠিক প্রমাণ রেখে রিপোর্ট করা উচিত।