পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

InstaPay On-Demand এর সাথেটাকা তুলুন যখন প্রয়োজন তখনই

InstaPay On-Demand

ব্যবসা পরিচালনা করতে গেলে একসাথে অনেক কিছু সামলাতে হয়। ডেলিভারি, পণ্য কেনা, খরচ সবই। আর জরুরি সময়ে ক্যাশ অন ডেলিভারি  টাকার জন্য অপেক্ষা করা মোটেও সুবিধার না।

এই কারণেই কুরিয়ার মার্চেন্টদের জন্য পাঠাও নিয়ে এসেছে InstaPay On-Demand। একটি ফ্লেক্সিবল উইথড্রয়াল ফিচার। নেই কোনো নির্দিষ্ট সময় নিয়ে ঝামেলা, যখন দরকার তখনই টাকা তুলুন।

InstaPay On-Demand কী?

InstaPay On-Demand এর মাধ্যমে এলিজিবল কুরিয়ার মার্চেন্টরা যেকোনো সময় তাদের COD আয়ের টাকা সরাসরি পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে তুলে নিতে পারবেন।

সবচেয়ে ভালো বিষয়? এটি ব্যবহার করতে Regular InstaPay চালু করা লাগবে না। আপনি চাইলে আপনার আগের পেমেন্ট মেথড ব্যবহার করতে পারবেন, আর যখনই দ্রুত ক্যাশ দরকার হবে, তখনই On-Demand দিয়ে ইনস্ট্যান্ট উইথড্রয়াল করতে পারবেন।

Regular InstaPay আর InstaPay On-Demand-এর পার্থক্য

Regular InstaPay

  • প্রতিদিন অটোমেটিক পেআউট
  • ৩টি নির্দিষ্ট সাইকেলে চলে
  • ম্যানুয়াল কন্ট্রোল নেই

InstaPay On-Demand

  • প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি উইথড্র করতে পারবেন
  • কোনো ডেইলি শিডিউল নেই
  • পুরো সময়ের নিয়ন্ত্রণ আপনার হাতে

গুরুত্বপূর্ণ নোট:

আপনি যদি On-Demand চালু করেন, তাহলে Regular InstaPay অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে।

InstaPay On-Demand যারা ব্যবহার করতে পারবেন

এই ফিচারটি শুধুমাত্র সেই মার্চেন্টদের জন্য যারা On-Demand Eligible List-এ অন্তর্ভুক্ত। আপনি এলিজিবল হলে, আপনার Courier Merchant Portal-এ সরাসরি On-Demand অপশনটি দেখতে পাবেন।

এলিজিবিলিটি যেকোনো সময় আপডেট বা পরিবর্তিত হতে পারে।

On-Demand অপশন কোথায় পাবেন?

আপনার জন্য যখন ফিচারটি চালু হবে, আপনার Courier Merchant Portal Dashboard-এ একটি আলাদা Withdrawal সেকশন দেখা যাবে। সেখানেই আপনার মোট Withdrawable Balance দেখতে পারবেন।

কত টাকা তুলতে পারবেন?

আপনার Withdrawable Balance-এর মধ্যে থাকবে:

  • ডেলিভারি সম্পন্ন হয়েছে কিন্তু এখনো পেমেন্ট হয়নি, এমন সব COD অর্ডার
  • ডেলিভারি Complete হওয়ার ১ ঘণ্টা পর অর্ডারগুলো ব্যালান্সে দেখাবে (রিয়েল-টাইম নয়)

এতে হিসাব ঠিক থাকে, আবার দেরিও হয় না।

আংশিক টাকা তোলা যাবে কি?

না। On-Demand ব্যবহার করলে, ড্যাশবোর্ডে দেখানো পুরো অ্যামাউন্টই একসাথে তুলতে হবে।

কোনো চার্জ আছে?

হ্যাঁ, তবে শুধু ব্যবহার করলে।

  • Instant Withdrawal Fee: ২%
  • টাকা না তুললে কোনো চার্জ নেই

একদম সহজ ও স্বচ্ছ।

চার্জ ভবিষ্যতে আপডেট বা পরিবর্তিত হতে পারে।

টাকা কত দ্রুত পাবেন?

উইথড্রয়াল কনফার্ম করে OTP ভেরিফিকেশন শেষ করলেই টাকা তাৎক্ষণিকভাবে আপনার পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যাবে।

Regular InstaPay-এ আবার ফিরে যাওয়া যাবে?

হ্যাঁ, পারবেন। তবে আপনি যদি আবার Regular InstaPay-কে ডিফল্ট হিসেবে নির্বাচন করেন, তাহলে InstaPay On-Demand অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে।

যদি On-Demand Eligible list থেকে বাদ পড়ি?

যদি আপনি আর Eligible না থাকেন:

  • On-Demand অপশনটি পোর্টাল থেকে আর দেখা যাবে না
  • অন্য কোনো পেমেন্ট মেথড সিলেক্ট করা থাকলেও এটি প্রযোজ্য হবে

InstaPay On-Demand কি সবসময় ব্যবহার করা যাবে?

না। প্রতিদিন সকাল ১১:০০ টা – বিকাল ৪:00 টা পর্যন্ত একটি Locked Period থাকে।

এই সময়:

  • On-Demand উইথড্রয়াল সাময়িকভাবে বন্ধ থাকবে
  • তবে আপনি InstaPay-এ সাইন আপ করতে পারবেন এবং একই দিনে টাকা পেতে পারবেন

Locked Period এবং অ্যাভেইলেবিলিটি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে।

Pathao Pay Merchant Account কি লাগবে?

হ্যাঁ। On-Demand দিয়ে টাকা তুলতে হলে আপনার অবশ্যই একটি Pathao Pay Merchant Account থাকতে হবে। যদি লিংক করা না থাকে, সিস্টেম আপনাকে আগে কানেক্ট করতে বলবে।

কখন InstaPay On-Demand ব্যবহার করবেন?

যখন আপনার ব্যবসায় এখনই ক্যাশ দরকার, তখনই On-Demand সবচেয়ে উপযোগী। যেমন:

  • উইকেন্ডে বা ছুটির দিনের খরচ
  • ইনভেন্টরি কেনা
  • হঠাৎ ব্যবসায়িক জরুরী প্রয়োজন
  • সাময়িক ক্যাশ ফ্লো সমস্যা

সাহায্য দরকার?

আমরা আছি আপনার পাশে।

Merchant Hotline: +8809610003036
Email: [email protected]

InstaPay On-Demand আপনাকে দেয় স্বাধীনতা, ফ্লেক্সিবিলিটি আর দ্রুত টাকার অ্যাক্সেস।
কারণ ব্যবসা যখন দ্রুত চলে, আপনার টাকাও তখন দ্রুতই আপনার হাতে থাকা উচিত।