Skip to content

পাঠাও ব্লগ

ঘোষণা, আপডেট, রিলিজ এবং আরও অনেক কিছু

এখন নিমিষেই ডিজিটাল পেমেন্ট করুন ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড এবং রকেট এ!

এখন থেকে পাঠাও এর সকল সার্ভিস এর ডিজিটাল পেমেন্ট করতে পারবেন ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড এবং রকেট এর মাধ্যমে। 

কিভাবে নেক্সাস কার্ডের (Nexus Card) মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করবেন?

আপনার পাঠাও অ্যাপ এ পাঠাও ফুড, টং, ফার্মা বা পার্সেল এর জন্য ডিজিটাল পেমেন্ট যেভাবে ডিবিবিএল /  ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড দিয়ে  করবেন -

ধাপ ১ - ডিজিটাল পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন এবং পেমেন্ট চ্যানেল হিসাবে নেক্সাস / Nexus নির্বাচন করুন।

ধাপ ২ - আপনার ডিবিবিএল নেক্সাস কার্ড এর জন্য কার্ড হোল্ডারের নাম, কার্ড নাম্বার, এবং পিন প্রদান করুন।  

ধাপ ৩ - প্রদত্ত বক্সে আপনার সিকিউরিটি কোডটি প্রদান করুন।

ধাপ ৪ - সফলভাবে পেমেন্ট হওয়ার পরে, পাঠাও থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

কিভাবে রকেট এর (Rocket) মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করবেন?

আপনার পাঠাও অ্যাপ এ পাঠাও ফুড, টং, ফার্মা বা পার্সেল এর জন্য ডিজিটাল পেমেন্ট যেভাবে ডিবিবিএল /  ডাচ-বাংলা ব্যাংকের রকেট দিয়ে করবেন -

ধাপ ১ - ডিজিটাল পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন এবং পেমেন্ট চ্যানেল হিসাবে রকেট/ Rocket নির্বাচন করুন।

ধাপ ২ -  রকেট এর জন্য আপনার মোবাইল নাম্বার এবং পিন প্রদান করুন। 

ধাপ ৩ - প্রদত্ত বক্সে আপনার সিকিউরিটি কোডটি প্রদান করুন।

ধাপ ৪ - সফলভাবে পেমেন্ট হওয়ার পরে, পাঠাও থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

পাঠাও এর সাথে অনায়াসেই করুন নিরাপদ এবং সুরক্ষিত ডিজিটাল পেমেন্ট।