পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

কীভাবে আপনার পণ্য কাস্টমারের কাছে নিরাপদে পৌঁছে দেবেন

কীভাবে আপনার পণ্য কাস্টমারের কাছে নিরাপদে পৌঁছে দেবেন

আপনি পণ্যটি সতর্কতার সাথে প্যাক করেছিলেন। অথচ কাস্টমার সেটি পেলেন ক্ষতিগ্রস্ত বা ভাঙা অবস্থায়। এখন আপনাকে রিফান্ড দিতে হচ্ছে, কাসটমার অসন্তুষ্ট, আর হয়তো আপনার ফেসবুক পেইজে একটি ওয়ান-স্টার রিভিউ জমা পড়েছে।

বাংলাদেশের অনলাইন বিক্রেতাদের জন্য পণ্যের ক্ষতি হওয়া মানেই দ্রুত ব্যবসায়িক লোকসান। তাই এখানে বাংলাদেশে পার্সেল সেইফ রাখার টিপস, ক্ষতি হওয়ার সাধারণ কারণ, বিভিন্ন পণ্য কীভাবে নিরাপদে প্যাক করবেন এবং কুরিয়ার পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে কী কী বিষয় দেখা উচিত, তা আলোচনা করা হয়েছে।

আপনার ব্যবসার জন্য পার্সেল সেইফটি কেন গুরুত্বপূর্ণ

একটি ক্ষতিগ্রস্ত পার্সেলের মানে হলো, রিপ্লেসমেন্ট, রিফান্ড, রিটার্ন ডেলিভারির খরচ, অপচয় হওয়া মার্কেটিং খরচ এবং একজন হতাশ কাসটমার। ফেসবুক সেলারদের ক্ষেত্রে এর প্রভাব আরও বেশি হতে পারে; কারণ, একজন কাস্টমারের বাজে এক্সপেরিয়েন্সের রিভিউর মাধ্যমে  শত শত সম্ভাব্য কাস্টমার হারানোর আশংকা থাকে।

বাস্তবে, সঠিক প্যাকেজিংয়ে সামান্য বেশি খরচ করলে পরবর্তীতে অনেক বড় ক্ষতি এড়ানো সম্ভব। ভালো প্যাকেজিংয়ে ৩০ টাকার বিনিয়োগ আপনাকে ক্ষতিগ্রস্ত পণ্যের কারণে ৮০০ থেকে ২,০০০ টাকার লোকসান থেকে বাঁচাতে পারে, আর সেই সাথে রক্ষা পায় কাসটমারের আস্থা।

তাই সঠিক প্যাকেজিং কেবল প্যাকিংয়ের কোনো সাধারণ কাজ নয়, বরং নিরাপদ পণ্য ডেলিভারির একটি গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশে পার্সেল ক্ষতিগ্রস্ত হওয়ার সাধারণ কারণসমূহ

বিভিন্ন কারণে পার্সেল ক্ষতিগ্রস্ত হতে পারে:

  • দুর্বল প্যাকেজিং: পাতলা পলি ব্যাগ বা সঠিকভাবে সিল না করা বক্স খুব কম সুরক্ষা দেয়।
  • বক্সে অতিরিক্ত ফাঁকা জায়গা থাকা: বক্সে অনেক ফাঁকা জায়গা থাকলে পরিবহনের সময় ভেতরে পণ্য নড়াচড়া করে এবং আঘাত পায়।
  • বৃষ্টি ও আর্দ্রতা: বাংলাদেশের বর্ষাকালে (বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর) পরিবহনের সময় এবং লাস্ট-মাইল ডেলিভারিতে পার্সেল পানিতে ভিজে যেতে পারে।
  • বিভিন্ন জায়গায় যাওয়া: কাস্টমারের কাছে পৌঁছানোর আগে পার্সেলকে পিকআপ, সর্টিং, পরিবহন এবং হাব ট্রান্সফারের মতো কয়েকটি ধাপ পার হতে হয়।
  • দীর্ঘ দূরত্বের ডেলিভারি: ঢাকার বাইরের ডেলিভারিতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে এবং এটি একাধিক হ্যান্ডলিং পয়েন্টের মধ্য দিয়ে যায়।

এই ঝুঁকিগুলো বুঝলে বাংলাদেশে সঠিক পার্সেল প্যাকেজিং উপাদান বেছে নেওয়া এবং পরিবহনের জন্য পণ্য প্রস্তুত করা সহজ হয়।

৭টি পার্সেল প্যাকেজিং টিপস যা বাংলাদেশের প্রতিটি মার্চেন্টের মেনে চলা উচিত

১. সঠিক আকারের বক্স বেছে নিন

পণ্যের চেয়ে প্রতি পাশে ২-৩ সেন্টিমিটারের বেশি বড় নয়, এমন বক্স বেছে নিন। অতিরিক্ত ফাঁকা জায়গা থাকলে পরিবহনের সময় পণ্য নড়ে যায়।

পোশাকের জন্য শক্ত পলি ব্যাগে সিল করে ভেতরে একটি ক্যারোগেটেড কার্টন ব্যবহার করুন। শক্ত পণ্যের জন্য ভালোভাবে খাপ খায় এমন ক্যারোগেটেড বক্স বেছে নিন।

২. সঠিক কুশনিং ব্যবহার করুন

পণ্যের ধরন অনুযায়ী বাবল র‍্যাপ, ফোম শিট, এয়ার পিলো বা কুঁচকানো ক্রাফট পেপার ব্যবহার করুন।

ভঙ্গুর বা সহজে ভেঙে যায় এমন পণ্যের জন্য অন্তত ১ সেন্টিমিটার পুরু বাবল র‍্যাপ ব্যবহার করুন। ইলেকট্রনিক্সে ফোম ইনসার্ট বা কাস্টম-ফিট সুরক্ষা দেওয়া উচিত। মূল সুরক্ষা স্তর হিসেবে খবরের কাগজ ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এটি আর্দ্রতা শোষণ করে এবং পণ্যে দাগ ফেলে দিতে পারে।

বক্স বন্ধ করার আগে আলতো করে ঝাঁকিয়ে দেখুন। ভেতরে পণ্য নড়াচড়া করলে আরও কুশনিং যোগ করুন।

৩. পার্সেল সঠিকভাবে সিল করুন

বক্সের জন্য H-টাইপিং পদ্ধতি ব্যবহার করুন। ওপর ও নিচের ফ্ল্যাপের পেছনের মাঝের জোড়া এবং দুই পাশ টেপ দিয়ে ভালভাবে সিল করুন।

পলি ব্যাগের ক্ষেত্রে সম্ভব হলে মুখটি হিট-সিল করুন, তারপর অতিরিক্ত সুরক্ষা হিসেবে টেপ লাগান।

এটি সবচেয়ে সহজ কুরিয়ার প্যাকেজিং টিপসগুলোর একটি, যা পরিবহনের সময় পার্সেল খুলে যাওয়া রোধ করে।

৪. স্পষ্টভাবে সব লেবেল লিখুন

রিসিভারের নাম, সম্পূর্ণ ঠিকানা, ফোন নম্বর এবং সেন্ডারের তথ্য অন্তর্ভুক্ত করুন।

ভঙ্গুর পণ্যের জন্য প্রয়োজন অনুযায়ী FRAGILE, HANDLE WITH CARE এবং THIS SIDE UP লেবেল ব্যবহার করুন। বর্ষাকালে কাগজের লেবেলকে ক্লিয়ার টেপ বা ওয়াটারপ্রুফ কভার দিয়ে ঢেকে সুরক্ষিত রাখুন।

স্পষ্ট লেবেলিং পার্সেল ভুল পথে যাওয়া এবং অপ্রয়োজনীয় হ্যান্ডলিংয়ের ঝুঁকি কমায়।

৫. ভেতরের পণ্যটি সুরক্ষিত রাখুন

পণ্যের চারপাশে খালি জায়গা রাখবেন না। নড়াচড়া বন্ধ করতে ক্রাফট পেপার, এয়ার পিলো, ফোম বা অন্য কোনো উপযুক্ত ফিলার ব্যবহার করুন।

একটি সহজ পরীক্ষা করতে পারেন: সিল করা বক্সটি আলতো করে ঝাঁকান। ভেতরে পণ্য নড়ছে মনে হলে আরও কুশনিং দিন।

৬. ভঙ্গুর পণ্যকে অতিরিক্ত সুরক্ষা দিন

কাঁচ এবং সিরামিকের জন্য ‘ডাবল-বক্স’ পদ্ধতি ব্যবহার করুন:

  • পণ্যটি দুই স্তর বাবল র‍্যাপ দিয়ে মুড়িয়ে নিন।
  • এটি একটি শক্ত ভেতরের বক্সে রাখুন।
  • ভেতরের বক্সটি একটু বড় বাইরের বক্সে রাখুন।
  • দুটি বক্সের মাঝের খালি জায়গা কুশনিং দিয়ে পূরণ করুন।
  • ওপর এবং চারপাশে FRAGILE লেবেল লাগিয়ে দিন।

ইলেকট্রনিক্সের জন্য অ্যান্টি-স্ট্যাটিক র‍্যাপিং, ফোম ইনসার্ট এবং একটি মজবুত ক্যারোগেটেড বক্স ব্যবহার করুন। ২,০০০ টাকার বেশি মূল্যের পণ্যের জন্য ডাবল-বক্সিং অতিরিক্ত সুরক্ষা দেয়।

তরল ও প্রসাধনীর জন্য বোতলের ক্যাপ ভালোভাবে আটকে দিন, পণ্যটি একটি জিপলক ব্যাগে রাখুন এবং প্যাডেড বাইরের প্যাকেজিং ব্যবহার করুন। লিকেজ প্রতিরোধে ডাবল-সিল সাহায্য করে।

বাংলাদেশে ভঙ্গুর পণ্য ডেলিভারির ক্ষেত্রে এই সতর্কতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পার্সেলগুলোকে একাধিক পয়েন্টে হ্যান্ডেল করা হয়।

৭. একটি প্যাকিং স্লিপ যুক্ত করুন

পার্সেলের ভেতরে অর্ডার নম্বর, পণ্যের নাম, পরিমাণ এবং শপের যোগাযোগের তথ্য দেয়া প্যাকিং স্লিপ দিন।

প্যাকিং স্লিপ কী প্যাক করা হয়েছিল তার একটি সহজ রেকর্ড তৈরি করে এবং ভুল পণ্য পাঠানোর অভিযোগ তদন্ত করা সহজ করে তোলে। এটি আনবক্সিংয়ের অভিজ্ঞতাকেও আরও পরিচ্ছন্ন ও পেশাদার করে তোলে।

পণ্যের ধরন অনুযায়ী প্যাকেজিং গাইড

পণ্যের ধরনরেকমেন্ডেড প্যাকেজিংঅতিরিক্ত টিপস
ফ্যাশন / পোশাকওয়াটারপ্রুফ পলি ব্যাগ + ক্রাফট পেপার + ক্যারোগেটেড কার্টনজুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওয়াটারপ্রুফ ইনার প্যাকেজিং ব্যবহার করুন
ইলেকট্রনিক্সঅ্যান্টি-স্ট্যাটিক র‍্যাপ + ফোম ইনসার্ট + ক্যারোগেটেড বক্স২,০০০ টাকার বেশি মূল্যের পণ্যে ডাবল-বক্স ব্যবহার করুন
কাঁচ / সিরামিক২ স্তর বাবল র‍্যাপ + ভেতরের ও বাইরের বক্স + কুশনিংFRAGILE এবং THIS SIDE UP লেবেল যোগ করুন
তরল / প্রসাধনীসিল করা ক্যাপ + জিপলক + প্যাডেড পাউচ + কার্টনলিকেজ এড়াতে ডাবল-সিল ব্যবহার করুন
খাবার / পচনশীল পণ্যইনসুলেটেড প্যাকেজিং + আইস প্যাক + সিল করা কার্টনটাইম সেনসেটিভ পণ্যের জন্য দ্রুত ডেলিভারি ব্যবহার করুন
কাগজপত্র / ডকুমেন্টশক্ত এনভেলপ বা ক্যারোগেটেড স্লিপ + ওয়াটারপ্রুফ কভারপ্রয়োজনে DO NOT BEND লেবেল ব্যবহার করুন

ঢাকার ভেতরে টাইম সেনসেটিভ খাবার অর্ডারের জন্য মার্চেন্টরা ‘পাঠাও এক্সপ্রেস’ বিবেচনা করতে পারেন, যা সেবার প্রাপ্যতা এবং প্রযোজ্য শর্ত সাপেক্ষে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে ডেলিভারি প্রদান করে।

কুরিয়ার পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে কী কী দেখা উচিত

প্যাকেজিং পিকআপের আগে পার্সেলকে রক্ষা করে। আপনার কুরিয়ার পার্টনার যাত্রার বাকি অংশ সামলায়, তাই কেবল ডেলিভারি চার্জই একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়।

একটি ই-কমার্স কুরিয়ার সার্ভিস বা অনলাইন সেলার কুরিয়ার সার্ভিস তুলনা করার সময় এগুলো বিবেচনা করুন:

  • পণ্যের সেইফটি কভারেজ 
  • ডেলিভারি কভারেজ
  • রিয়েল-টাইম ট্র্যাকিং
  • COD হ্যান্ডলিং
  • ডেলিভারি পারফরম্যান্স
  • কাস্টমার সাপোর্ট
  • ক্ষতি ও অভিযোগের সমাধান 

ফেসবুক ও ই-কমার্স সেলারদের জন্য সঠিক কুরিয়ারের কাজ কেবল পার্সেল পৌঁছানোতেই সীমাবদ্ধ নয়। সহজ অর্ডার বুকিং, রিয়েল-টাইম ট্র্যাকিং, নির্ভরযোগ্য COD হ্যান্ডলিং, পণ্যের নিরাপত্তা এবং দেশব্যাপী ডেলিভারি কভারেজ দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দিতে পারে। আপনার ব্যবসা যদি ঢাকার বাইরে বৃদ্ধি পায়, তবে দেশব্যাপী কভারেজ থাকা কুরিয়ার আপনাকে সারা দেশের কাস্টমারদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই কুরিয়ার সার্ভিস তুলনা করার সময় কেবল চার্জ ও স্পিড না দেখে, কুরিয়ারটি আপনার পণ্য কতটা নিরাপদ রাখছে এবং ব্যবসা বাড়াতে কেমন সহযোগিতা করছে, তা বিবেচনা করুন।

পাঠাও কুরিয়ার-এর প্রোডাক্ট সেফটি কভারেজ কীভাবে আপনাকে সুরক্ষিত রাখে

সঠিক প্যাকেজিংয়ের পরেও পরিবহনের সময় দুর্ঘটনাবশত ক্ষতি হতে পারে। এখানেই ‘পাঠাও প্রোডাক্ট সেইফটি কভারেজ’ সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যোগ করে।

পাঠাও-এর কাছে থাকা অবস্থায় যেসব এলিজিবল পণ্য ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যায়, সেগুলো পাঠাও-এর ১০০% প্রোডাক্ট সেইফটি কভারেজের আওতায় সুরক্ষিত থাকে (প্রযোজ্য শর্তাবলী ও কভারেজ সীমা সাপেক্ষে)।

এটি সেইফ প্যাকেজিংয়ের পাশাপাশি মার্চেন্টদের একটি অতিরিক্ত আত্মবিশ্বাস দেয়। এ ছাড়াও পাঠাও প্রশিক্ষিত রাইডার, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং ছবি ও ওটিপি ক্যাপচারের মাধ্যমে ডেলিভারির প্রমাণ নিশ্চিত করে, যা প্রতিটি চালানের জন্য একটি ট্রান্সপারেন্ট জবাবদিহিতা তৈরি করে।

কুরিয়ার পার্টনার বেছে নেওয়ার সময় কেবল ডেলিভারির গতি ও কভারেজ ছাড়াও পণ্যের সেইফটি, সিওডি হ্যান্ডলিং, ট্র্যাকিং এবং দ্রুত মার্চেন্ট সাপোর্ট সমানভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন দীর্ঘমেয়াদী ডেলিভারি পার্টনার নির্বাচন করছেন।

পার্সেল ক্ষতিগ্রস্ত হয়ে পৌঁছালে কী করবেন

যদি কোনো কাস্টমার জানান যে পার্সেলটি ক্ষতিগ্রস্ত হয়ে পৌঁছেছে:

১. কাস্টমারকে অবিলম্বে পণ্য এবং বাইরের প্যাকেজিংয়ের ছবি তুলতে বলুন।

২. সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত পণ্য ও প্যাকেজিং উপাদানগুলো রেখে দিন।

৩. পার্সেল আইডি এবং সংশ্লিষ্ট ছবিগুলো সংগ্রহ করুন।

৪. ২৪ ঘণ্টার মধ্যে পাঠাও মার্চেন্ট প্যানেলের মাধ্যমে ড্যামেজ ক্লেইম ফাইল করুন।

৫. জরুরি সহায়তার জন্য পাঠাও মার্চেন্ট হেল্পলাইন ০৯৬১০০MD০৩০-এ যোগাযোগ করুন।

প্যাকেজিং এবং ছবির প্রমাণ রেখে দিলে তা ক্লেইম রিভিউয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারে।

নিরাপদ ডেলিভারির শুরু হয় সঠিক প্যাকেজিং দিয়ে, তবে কাজ সেখানেই শেষ নয়। সঠিক কুরিয়ার বাছাই আপনার ব্যবসাকে দেয় অতিরিক্ত সুরক্ষা, উন্নত ট্র্যাকিং সুবিধা এবং মানসিক শান্তি। আপনি ফেসবুকে সেল করুন বা একটি বড় ই-কমার্স ব্যবসা চালান, প্রতিটি ধাপে পণ্যের যত্ন নিলে আপনার লাভের অংশ সুরক্ষিত থাকবে এবং সবচেয়ে বড় কথা, কাস্টমার বারবার আপনার কাছেই ফিরে আসবে।

১। বাংলাদেশে কুরিয়ার ডেলিভারির জন্য আমার কী কী প্যাকেজিং উপাদান ব্যবহার করা উচিত?

পণ্যের ওপর ভিত্তি করে ক্যারোগেটেড কার্ডবোর্ড বক্স, বাবল র‍্যাপ, ফোম ইনসার্ট, এয়ার পিলো এবং ক্রাফট পেপার ব্যবহার করুন। ভঙ্গুর পণ্যের জন্য কমপক্ষে ১ সে.মি. পুরু বাবল র‍্যাপ এবং পোশাকের জন্য ক্যারোগেটেড কার্টনের ভেতরে একটি সিল করা ওয়াটারপ্রুফ পলি ব্যাগ ব্যবহার করা উচিত।

২। বাংলাদেশে কুরিয়ার ডেলিভারির জন্য আমি কীভাবে ভঙ্গুর পণ্য প্যাক করব?

ডাবল-বক্স পদ্ধতি ব্যবহার করুন। পণ্যটি দুই স্তর বাবল র‍্যাপে মুড়িয়ে একটি শক্ত ভেতরের বক্সে রাখুন, তারপর সেটি কুশনিং সহ একটি বড় বাইরের বক্সে রাখুন। গায়ে FRAGILE এবং THIS SIDE UP লেবেল লাগিয়ে দিন।

৩। বাংলাদেশে কুরিয়ার ডেলিভারির জন্য আমি কীভাবে একটি পার্সেল মুড়াব wrap করবো?

উপযুক্ত উপাদান দিয়ে পণ্যটি সুরক্ষিত করুন, সঠিক আকারের বক্স বা সিল করা পলি ব্যাগে রাখুন, ভেতরের খালি জায়গা কুশনিং দিয়ে ভরুন, প্যাকেটটি ভালোভাবে সিল করুন এবং স্পষ্ট ডেলিভারি লেবেল লাগিয়ে দিন।

৪। পাঠাও কুরিয়ার-এর ১০০% প্রোডাক্ট সেইফটি কভারেজ কী?

পাঠাও-এর ১০০% প্রোডাক্ট সেইফটি কভারেজ মূলত পাঠাও-এর হেফাজতে থাকা অবস্থায় ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া যোগ্য eligible পণ্যগুলোকে সুরক্ষা দেয় (প্রযোজ্য শর্তাবলী ও কভারেজ সীমা সাপেক্ষে)।

৫। বাংলাদেশে ডেলিভারির সময় পণ্যের ক্ষতি কীভাবে এড়ানো যায়?

সঠিক বক্সের আকার নির্বাচন করুন, উপযুক্ত কুশনিং দিয়ে পণ্য সুরক্ষিত করুন, পার্সেলের ভেতরের নড়াচড়া কমান, সঠিকভাবে সিল করুন এবং প্রয়োজনে হ্যান্ডলিং লেবেল যুক্ত করুন। পাঠাও-এর প্রোডাক্ট সেইফটি কভারেজ পরিবহনের সময় ঘটা ক্ষতি বা হারানোর বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দেয়।

৬। আমার অনলাইন ব্যবসার জন্য কুরিয়ার বেছে নেওয়ার সময় কী কী বিষয় দেখা উচিত?

প্রোডাক্ট সেইফটি কভারেজ, ডেলিভারি কভারেজ, ট্র্যাকিং, সিওডি ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্ট, ডেলিভারি পারফরম্যান্স এবং ড্যামেজ-ক্লেইম হ্যান্ডলিং ইত্যাদি দেখা উচিত। বাংলাদেশে শীর্ষমানের কুরিয়ার কোম্পানি বা দীর্ঘমেয়াদী ডেলিভারি পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রে এগুলো বিবেচনা করা প্রয়োজন।

৭। অনলাইন ব্যবসার জন্য একটি ভালো COD কুরিয়ারের বৈশিষ্ট্য কী?

বাংলাদেশে একটি ভালো ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের বৈশিষ্ট্য হলো নির্ভরযোগ্য ডেলিভারি, নিরাপদ টাকা সংগ্রহ, ট্রান্সপারেন্ট চার্জ, শিপমেন্ট ট্র্যাকিং, সময়মতো পেমেন্ট সেটেলমেন্ট এবং ডেলিভারি বা পেমেন্ট সংক্রান্ত সমস্যায় সহায়তা প্রদান।

৮। কাস্টমার ক্ষতিগ্রস্ত পার্সেল পেলে আমার কী করা উচিত?

কাস্টমারকে অবিলম্বে পণ্য ও প্যাকেজিংয়ের ছবি তুলতে বলুন এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সেগুলো রেখে দিতে বলুন। ২৪ ঘণ্টার মধ্যে পার্সেল আইডি ও ছবিসহ পাঠাও মার্চেন্ট প্যানেলে ড্যামেজ ক্লেইম জমা দিন। জরুরি প্রয়োজনে ০৯৬১০০MD০৩০ নম্বরে কল করুন।

৯। বাংলাদেশে কুরিয়ার ডেলিভারির জন্য ফ্যাশন ও পোশাক কীভাবে প্যাক করা উচিত?

পোশাক ভাঁজ করে একটি সিল করা ওয়াটারপ্রুফ পলি ব্যাগে রাখুন। অতিরিক্ত সুরক্ষার জন্য ক্রাফট পেপার এবং ক্যারোগেটেড কার্টন ব্যবহার করুন। বর্ষাকালে ওয়াটারপ্রুফ ভেতরের প্যাকেজিং বিশেষভাবে দরকারী।

১০। পাঠাও কুরিয়ার কি ফেসবুক এবং ই-কমার্স সেলারদের জন্য উপযুক্ত?

হ্যাঁ, পাঠাও কুরিয়ার ফেসবুক সেলার এবং ই-কমার্স ব্যবসায়ীসহ বিভিন্ন আকারের ব্যবসাকে সহায়তা করে। মার্চেন্টরা পাঠাও প্ল্যাটফর্ম থেকে অর্ডার বুক, ডেলিভারি ট্র্যাকিং, সিওডি শিপমেন্ট পরিচালনা এবং মার্চেন্ট টুলস ব্যবহার করতে পারেন।

১১। বাংলাদেশের একটি নিরাপদ কুরিয়ার সার্ভিসে আমার কী খোঁজা উচিত?

নির্ভরযোগ্য ডেলিভারি কভারেজ, প্রোডাক্ট সেইফটি প্রটেকশন, রিয়েল-টাইম ট্র্যাকিং, নিরাপদ সিওডি হ্যান্ডলিং, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং দ্রুত মার্চেন্ট সাপোর্ট দেখা উচিত। বাংলাদেশের একটি নিরাপদ কুরিয়ার সার্ভিসের কাজ হলো পুরো যাত্রাপথে পার্সেল সুরক্ষিত রাখা এবং কোনো সমস্যা হলে মার্চেন্টকে ট্রান্সপারেন্ট তথ্য দেওয়া।