নতুন কাস্টমারের কাছে রিটার্ন পার্সেল পৌঁছান রিটার্ন রিপ্রসেস-এর মাধ্যমে
- পাঠাও কুরিয়ার
- আগস্ট 23, 2026
অনলাইন সেলারদের জন্য একটি রিটার্ন হওয়া পার্সেল মানে তা বিভিন্ন জায়গা ঘুরে মার্চেন্টের কাছে ফেরত আসা। আর এই প্রসেসের জন্য হয় বাড়তি খরচ এবং সময়ও প্রচুর খরচ হয়ে যায়। আবার মাঝে মাঝে কাস্টমারের ডিসিশন পরিবর্তন হয়, অর্ডারটি অন্য কোনো ঠিকানায় পাঠানোর প্রয়োজন পড়ে, কিংবা অন্য কোনো কাস্টমার একই প্রোডাক্টটি কিনতে চান।
আগে একজন নতুন কাস্টমারের কাছে রিটার্ন হওয়া পার্সেল পাঠাতে হলে মার্চেন্টদের নতুন করে পার্সেল এন্ট্রি তৈরি করতে হতো। কিন্তু এখন আর সেই ঝামেলায় যেতেই হবে না। পাঠাও কুরিয়ার-এর নতুন রিটার্ন রি-প্রসেস ফিচারের মাধ্যমে পাঠাও কুরিয়ার-এর মার্চেন্টরা একদম সহজেই সরাসরি মার্চেন্ট প্যানেল থেকে রিটার্ন হওয়া পার্সেলটি নতুন কাস্টমারের ঠিকানায় পাঠাতে পারবেন।
এটি রিটার্ন হওয়া পার্সেল ম্যানেজ করা আরও সহজ করে তোলে এবং মার্চেন্টদের তাদের সময় এবং অতিরিক্ত খরচ বাঁচিয়ে ডেলিভারি প্রসেস স্মুথ করে তোলে।
রিটার্ন রি-প্রসেস কী?
রিটার্ন রিপ্রসেস হলো পাঠাও কুরিয়ার মার্চেন্ট প্যানেলের এমন একটি ফিচার, যা মার্চেন্টদের একটি রিটার্ন হওয়া পার্সেল নতুন কোনো গ্রাহকের ঠিকানায় পাঠানোর সুযোগ দেয়।
পার্সেলের বিবরণ নতুন করে আবার এন্ট্রি করানোর পরিবর্তে, মার্চেন্টরা রিটার্ন হওয়া কন্সাইনমেন্টটি নির্বাচন করতে পারেন, নতুন কাস্টমারের ইনফরমেশন আপডেট করতে পারেন এবং একটি রিপ্রসেস রিকোয়েস্ট করতে পারেন।
অনলাইন সেলারদের প্রতিদিন অনেকগুলো অর্ডার সামলানোর মাঝে এখন আর রিটার্ন হওয়া পার্সেল নিয়ে টেনশন করতে হবে না, একই ধরণের নতুন অর্ডার পেলেই রিটার্ন রিপ্রসেস ব্যবহার করে পার্সেল ম্যানেজ করতে পারবেন সহজেই।
মার্চেন্টদের কেন রিটার্ন রিপ্রসেস ব্যবহার করা উচিত?
একটি রিটার্ন হওয়া পার্সেল যখন নতুন করে আবার প্রসেস করতে হয়, তখন অতিরিক্ত সময় লাগে। রিটার্ন রিপ্রসেস এই প্রসেসকে আরও সহজ করে তোলে।
- রিটার্ন হওয়া পার্সেল নতুন গ্রাহকের কাছে পাঠান: রিটার্ন হওয়া পণ্যের যদি অন্য কোনো নতুন কাস্টমার থাকে, তাহলে নতুন পার্সেল এন্ট্রি না করেই মার্চেন্টরা একই পার্সেল নতুন কাস্টমারের কাছে পাঠাতে পারেন।
- পুনরায় এন্ট্রি করার সময় বাঁচান: নতুন কন্সাইনমেন্ট তৈরি করা এবং পার্সেলের সব বিবরণ আবার ম্যানুয়ালি এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই। মার্চেন্টদের শুধু নতুন কাস্টমারের ইনফরমেশন দিতে হবে।
- রিটার্ন ম্যানেজ করুন আরও দক্ষতার সাথে: সরাসরি মার্চেন্ট প্যানেলে রিটার্ন ম্যানেজমেন্টের সুবিধা থাকায়, মার্চেন্টরা এক জায়গা থেকেই রিটার্ন হওয়া কন্সাইনমেন্ট সামলাতে এবং সেগুলোকে রিপ্রসেস করতে পারেন।
- কমিয়ে আনুন খরচ: রিটার্ন রিপ্রসেস ব্যবহার করলে আপনার আবার নতুন করে ডেলিভারির পুরো খরচ দিতে হবে না। রেগুলার ডেলিভারি চার্জের ৫০% কম খরচেই ডেলিভারি দিয়ে দিতে পারবেন।
এটি বিশেষ করে সেসব ব্যবসার জন্য অত্যন্ত উপযোগী, যারা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়ার জন্য একটি ই-কমার্স কুরিয়ার সার্ভিস, অনলাইন সেলার কুরিয়ার সার্ভিস, বা ফেসবুক কমার্স ডেলিভারি সার্ভিস খুঁজছেন।
কখন আপনি রিটার্ন রিপ্রসেস ব্যবহার করতে পারবেন?
একটি রিটার্ন হওয়া পার্সেলের অর্থ সবসময় এটি নয় যে পণ্যটিকে মার্চেন্টের কাছেই ফিরে যেতে হবে। একই পণ্যের জন্য যদি অন্য কোনো কাস্টমার অর্ডার করেন, তবে মার্চেন্টরা রিটার্ন রিপ্রসেসের মাধ্যমে সেই রিটার্ন হওয়া পার্সেলটিকে আবার ডেলিভারির জন্য পাঠিয়ে দিতে পারেন।
উদাহরণস্বরূপ, নাবিলা, যিনি পারসোনাল কেয়ার আইটেম সেল করেন, তার একটি প্রোডাক্ট রিটার্ন হয়ে গেলো। এর কিছুক্ষণ পরেই অন্য এক কাস্টমার ঠিক একই প্রোডাক্টটি অর্ডার করেন। একটি নতুন পার্সেল এন্ট্রি তৈরি করার বদলে, তিনি নতুন কাস্টমারের বিবরণ দিয়ে রিটার্ন হওয়া পার্সেলটি রিপ্রসেস করতে পারবেন।
একইভাবে, রফি, যিনি অনলাইনে মোবাইলের অ্যাক্সেসরিজ সেল করেন, আসল কাস্টমার রিসিভ করতে না পারায় তার একটি পার্সেল রিটার্ন হয়ে যায়। অন্য একজন কাস্টমার যখন একই পণ্য অর্ডার করেন, তখন তিনি মার্চেন্ট প্যানেল থেকে সরাসরি রিটার্ন রি-প্রসেস করতে পারবেন এবং নতুন কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে পারবেন।।
উভয় ক্ষেত্রেই, মার্চেন্টদের নতুন করে পুরো পার্সেল প্রক্রিয়া শুরু না করেই পণ্যটি অন্য এক কাস্টমারের কাছে পৌঁছানোর আরও একটি সুযোগ পেয়ে যাচ্ছেন।
মার্চেন্ট প্যানেল থেকে কীভাবে রিটার্ন রিপ্রসেস করবেন
রিটার্ন রিপ্রসেস ব্যবহার করতে কেবল কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।
ধাপ ১: Return Requests-এ যান
- পাঠাও কুরিয়ার মার্চেন্ট প্যানেলে লগ ইন করুন এবং এখানে যান: Requests → Return। এখানে আপনার রিটার্ন হওয়া কন্সাইনমেন্টগুলো দেখতে পাবেন।
ধাপ ২: কন্সাইনমেন্টটি সিলেক্ট করুন
- আপনি যে রিটার্ন কন্সাইনমেন্টটি নতুন কাস্টমারের কাছে পাঠাতে চান সেটি খুঁজে বের করুন। কন্সাইনমেন্টের পাশে থাকা Reprocess বাটনে ক্লিক করুন। একটি ফরম খুলবে যেখানে আপনি নতুন কাস্টমারের ইনফরমেশন লিখতে পারবেন।
ধাপ ৩: নতুন কাস্টমারের ইনফরমেশন অ্যাড করুন
- নতুন কাস্টমারের ইনফরমেশন সঠিকভাবে পূরণ করুন এবং Save বাটনে ক্লিক করুন। রিকোয়েস্টটি সফলভাবে জমা হওয়ার পর, পাঠাও কুরিয়ার আপডেট করা ইনফরমেশনের ওপর ভিত্তি করে নতুন কাস্টমারের কাছে ডেলিভারির জন্য পার্সেলটি প্রসেস করবে।
রিটার্ন রিপ্রসেস করতে কত খরচ হবে?
একটি রিপ্রসেস ডেলিভারির জন্য প্রযোজ্য ডেলিভারি চার্জের ৫০% চার্জ করা হবে।
অনুগ্ৰহ করে মনে রাখবেন, রিপ্রসেস ডেলিভারির ক্ষেত্রে কোনো ছাড় বা প্রমোশনাল অফার প্রযোজ্য হবে না।
যে বিষয়গুলো মনে রাখতে হবে
একটি রিপ্রসেস রিকোয়েস্ট জমা দেওয়ার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন:
- মার্চেন্ট প্যানেলে দেখানো নির্দিষ্ট সময়ের মধ্যেই রিপ্রসেস রিকোয়েস্টটি জমা দিতে হবে।
- রিকোয়েস্ট সেভ করার আগে নতুন কাস্টমারের ইনফরমেশন সঠিকভাবে প্রবেশ করানো হয়েছে কি না তা নিশ্চিত করুন।
- সফলভাবে জমা দেওয়ার পর, নতুন কাস্টমারের ইনফরমেশন ইউজ করে পার্সেলটি পুনরায় ডেলিভারির জন্য প্রসেস করা হবে।
- রিপ্রসেস ডেলিভারির জন্য প্রযোজ্য র্যাক রেটের ৫০% চার্জ করা হবে।
- রিপ্রসেস ডেলিভারিতে কোনো ছাড় বা প্রমোশনাল অফার প্রযোজ্য হবে না।
আপনার ডেলিভারি ম্যানেজ করুন আরও স্মার্টলি
আপনার বিজনেসের ডেলিভারি প্রসেস এখন হয়ে যাবে আরও দ্রুত এবং সাশ্রয়ী। অলরেডি ডেলিভারির জন্য দেওয়া প্রোডাক্ট রিটার্ন হলেও, রিটার্ন রিপ্রসেস ব্যবহার করে খুব সহজেই নতুন কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন তাও আবার কম খরচে! পাঠাও কুরিয়ার-এর সাথে আপনার ডেলিভারি ম্যানেজ করুন আরও স্মার্টভাবে।