পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও সিএনজি ড্রাইভার সেবা: করণীয় ও বর্জনীয় নির্দেশিকা

পাঠাও সিএনজি ড্রাইভার সেবা করণীয় ও বর্জনীয় নির্দেশিকা

১. আরও ভালো সেবা নিশ্চিত করতে সিএনজি ড্রাইভারদের যা করা উচিত

  • যাত্রীর সঙ্গে সবসময় ভদ্র, সম্মানজনক ও পেশাদার ব্যবহার করুন।
  • ট্রিপ করার সময় প্রয়োজনীয় ও রাইড-সম্পর্কিত কথাবার্তাই বলুন।
  • নারী যাত্রীর ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিন।
  • যাত্রী সিএনজিতে ওঠার পর ট্রিপ শুরু করুন এবং লোকেশনে পৌঁছানোর সাথে সাথে ট্রিপ শেষ করুন।
  • অ্যাপে দেখানো ভাড়া, রুট ও পেমেন্ট এর নিয়ম অনুসরণ করুন।
  • ডিজিটাল পেমেন্ট ও ডিসকাউন্ট আছে এমন রাইডগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন করুন।
  • ট্রাফিক আইন মেনে নিরাপদ ও দায়িত্বশীলভাবে সিএনজি চালান।
  • সিএনজির ব্রেক, লাইট, টায়ার ও অন্যান্য প্রয়োজনীয় অংশ নিয়মিত চেক করুন।
  • সিএনজি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক রাখুন।
  • যদি প্রয়োজন হয় তাহলে যাত্রীর অনুমতি নিয়ে নিরাপদ স্থানে সিএনজি থামান।
  • অনলাইনে থাকলে ফোন নম্বর সচল রাখুন এবং প্রয়োজনে যাত্রীর সঙ্গে যোগাযোগ করুন।
  • আপনার রেজিস্টারকৃত অ্যাকাউন্ট এবং রেজিটারকৃত সিএনজি ব্যবহার করুন।
  • পাঠাও কর্মীদের সঙ্গে ভদ্র ও পেশাদার আচরণ করুন।
  • সবসময় সঠিক তথ্য প্রদান করুন এবং পাঠাওয়ের সেবার মান বজায় রাখতে দায়িত্বশীল আচরণ করুন।

২. নিরাপদ ও পেশাদার সেবা নিশ্চিত করতে যেসব বিষয় এড়িয়ে চলবেন

  • যাত্রীর সঙ্গে গালাগালি, খারাপ ব্যবহার, অপমানজনক ভাষা বা হুমকিমূলক আচরণ থেকে বিরত থাকুন।
  • নারী যাত্রীর প্রতি যেকোনো ধরনের অশোভন আচরণ, ব্যক্তিগত প্রশ্ন বা হয়রানি করা সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
  • যাত্রীর প্রতি শারীরিক আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।
  • রাইড শেষে যাত্রীকে ব্যক্তিগতভাবে অপ্রয়োজনে কল, মেসেজ বা যোগাযোগের চেষ্টা করা যাবে না।
  • যাত্রীর ফোন নম্বর বা ব্যক্তিগত যোগাযোগের তথ্য খোঁজা থেকে বিরত থাকুন।
  • অ্যাপে দেখানো ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া চাওয়া বা গ্রহণ করা সম্পূর্ণ পাঠাও নিয়ম বহির্ভূত।
  • ডিজিটাল পেমেন্ট বা ডিসকাউন্টের কারণে রাইড প্রত্যাখ্যান বা বাতিল করা সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
  • রাইড শুরু হওয়ার পর ইচ্ছাকৃতভাবে ভাড়া পরিবর্তনের চেষ্টা বা অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না।
  • যাত্রীর অনুমতি ছাড়া ইচ্ছাকৃতভাবে অন্য রুট নেওয়া বা অপ্রয়োজনীয় ঘুরপথ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • অন্য রাইডার এর অ্যাকাউন্ট ব্যবহার করা, নিজের অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে দেওয়া বা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা সম্পূর্ণ পাঠাও এর নিয়ম বহির্ভূত।
  • প্রোমো কোড, অফার বা কোয়েস্টের অনৈতিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
  • আইনশৃঙ্খলা বা জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কার্যক্রমে জড়ানো কখনোই গ্রহণযোগ্য নয়।
  • রাইড রিকোয়েস্ট গ্রহণ বা নিশ্চিত করার পর কোনো যথাযথ কারণ ছাড়া বাতিল করা থেকে বিরত থাকুন।
  • যাত্রীর নির্দিষ্ট লোকেশনে যেতে অস্বীকৃতি করা যাবে না।
  • পাঠাও সম্পর্কে ভুল তথ্য প্রচার বা অন্য রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম প্রচার করা এড়িয়ে চলুন।
  •  অফলাইনে রাইডের প্রস্তাব দেওয়া বা অ্যাপ ব্যবহার করে রাইড রিকোয়েস্ট নিয়ে পরবর্তীতে অফলাইন রাইড সম্পন্ন করা  সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
  • যাত্রী গাড়িতে ওঠার আগে ট্রিপ শুরু করা করা যাবে না।
  • যাত্রীর অনুমতি ছাড়া অপ্রয়োজনীয় স্টপেজ দেওয়া থেকে বিরত থাকুন।
  • রাইড চলাকালীন ধূমপান করা কখনোই গ্রহণযোগ্য নয়।
  • ত্রুটিপূর্ণ, অপরিচ্ছন্ন বা দুর্গন্ধযুক্ত সিএনজি নিয়ে রাইড পরিচালনা করা এড়িয়ে চলুন।
  • বেপরোয়া ড্রাইভিং এবং রাইডে চলাকালীন ফোনে কথা বলা  সম্পূর্ণ পাঠাও সেফটি নীতিমালা বহির্ভূত।
  • পাঠাওয়ের সেবার মান নষ্ট হয় বা যাত্রীর খারাপ অভিজ্ঞতা হয়—এমন যেকোনো অপেশাদার আচরণ থেকে বিরত থাকুন।