পাঠাও বাইক রাইডার সেবা: করণীয় ও বর্জনীয় নির্দেশিকা
- পাঠাও বাইক
- জুলাই 20, 2026
১. ভালো সার্ভিস দেওয়ার জন্য রাইডারদের যা করা উচিত
- যাত্রীর সঙ্গে সবসময় ভদ্র, সম্মানজনক ও পেশাদার আচরণ করুন।
- রাইড চলাকালীন সময় অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন।
- নারী যাত্রীর ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদাও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।
- যাত্রী যানবাহনে ওঠার পর ট্রিপ শুরু করুন এবং গন্তব্যে পৌঁছানোর পর ট্রিপ শেষ করুন।
- ট্রিপ চলমান সময়ে সার্বক্ষণিক ইন্টারনেট কানেকশন সচল রাখা নিশ্চিত করুন।
- অ্যাপে দেখানো ভাড়া, রুট ও পেমেন্ট পদ্ধতি অনুসরণ করুন।
- ডিজিটাল পেমেন্ট ও ডিসকাউন্টযুক্ত রাইড স্বাভাবিকভাবে সম্পন্ন করুন।
- যাত্রীকে বিএসটিআই অনুমোদিত, পরিষ্কার-পরিচ্ছন্ন, ভালো মানের ও ব্যবহারযোগ্য হেলমেট প্রদান করুন এবং পরিধান নিশ্চিত করুন।
- বাইকের ব্রেক, লাইট, টায়ার, সিট ও হ্যান্ডেল-সহ সকল যন্ত্রাংশ ও সার্ভিসিং সর্বদা ভালো ও নিরাপদ অবস্থায় নিশ্চিত করুন।
- ট্রাফিক আইন মেনে নির্ধারিত গতিসীমার মধ্যে নিরাপদভাবে মোটরসাইকেল চালান।
- বিশেষ প্রয়োজনে যাত্রীর সম্মতি নিয়ে নিরাপদ স্থানে যানবাহন থামান।
- অনলাইনে থাকা অবস্থায় আপনার নিবন্ধিত মোবাইল নম্বর সচল রাখুন এবং যাত্রীর কল যথাসম্ভব গ্রহণ করুন।
- নিজের নিবন্ধিত অ্যাকাউন্ট ও অ্যাপে থাকা সঠিক যানবাহন ব্যবহার করুন।
- পাঠাও কর্মীদের সঙ্গে ভদ্র ও পেশাদার আচরণ করুন।
- পাঠাওয়ের দেওয়া হেলমেট, গিফট বা সেফটি গিয়ার সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করুন।
- সবসময় সঠিক তথ্য দিন এবং পাঠাওয়ের সার্ভিস সম্পর্কে পেশাদার আচরণ বজায় রাখুন।
- যানবাহন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সব সময় সঙ্গে রাখুন।
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যানবাহন সংক্রান্ত কাগজপত্র পরিদর্শন বা কোনো তথ্য জানতে চাইলে, আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন।
- রাইড চলমান অবস্থায় কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাঠাও হেল্পলাইনে অবহিত করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
২. পলিসি ভায়োলেশন ও অ্যাকাউন্ট অ্যাকশন এড়াতে রাইডারদের যা করা উচিত নয়
- যাত্রীর সঙ্গে গালাগালি, অশালীণ ব্যবহার, অপমানজনক ভাষা প্রয়োগ বা হুমকিমূলক আচরণ থেকে বিরত থাকুন।
- নারী যাত্রীর প্রতি যেকোনো ধরনের অনুপযুক্ত আচরণ, ব্যক্তিগত প্রশ্ন, অশালীন মন্তব্য বা অস্বস্তিকর আচরণ সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- যাত্রীর অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও করা এবং রাইড শেষে ব্যক্তিগতভাবে কল বা মেসেজ করা যাবে না।
- যাত্রীর ফোন নম্বর, সোশ্যাল মিডিয়া আইডি বা ব্যক্তিগত যোগাযোগের তথ্য চাওয়া থেকে বিরত থাকুন।
- যাত্রী ও ট্রিপ-সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন।
- ডিজিটাল পেমেন্ট বা ডিসকাউন্টের কারণে রাইড প্রত্যাখ্যান বা বাতিল করা সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- অ্যাপের বাইরে অফলাইন ট্রিপ সম্পন্ন করা, আলাদা ভাড়া নির্ধারণ করা বা সরাসরি রাইডের প্রস্তাব দেওয়া যাবে না।
- অ্যাপে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা গ্রহণ করা সম্পূর্ণ পাঠাও নিয়ম বহির্ভূত।
- যাত্রী বাইকে ওঠার আগে ট্রিপ শুরু করা বা যাত্রী নামার পরও ট্রিপ চালু রাখা যাবে না।
- রাইড রিকোয়েস্ট গ্রহণ বা নিশ্চিত করার পর কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া রাইড বাতিল করা থেকে বিরত থাকুন।
- রাইড রিকোয়েস্টে পার্সেল পরিবহন করা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।
- যাত্রীর অনুমতি ছাড়া রুট পরিবর্তন, অপ্রয়োজনীয় স্টপেজ বা অনিরাপদ স্থানে থামা থেকে বিরত থাকুন।
- ট্রিপ চলমান অবস্থায় কোনো মালামাল পরিবহন করা থেকে বিরত থাকুন।
- ট্রিপ চলমান অবস্থায় জ্বালানি গ্রহণ করা থেকে বিরত থাকুন।
- ট্রিপ শেষ হওয়ার পর যাত্রীর সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ করা থেকে বিরত থাকুন।
- ডিজিটাল পেমেন্ট গ্রহণে অসম্মতি প্রকাশ বা অসন্তোষ প্রদর্শন করা থেকে বিরত থাকুন।
- বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বা ট্রাফিক আইন অমান্য করা কখনোই গ্রহণযোগ্য নয়।
- হেলমেট ছাড়া রাইড শুরু করা, ভাঙা, নোংরা বা অনিরাপদ হেলমেট ব্যবহার করা সম্পূর্ণ পাঠাও সেফটি নীতিমালা বহির্ভূত।
- ত্রুটিপূর্ণ বা অনিরাপদ মোটরসাইকেল নিয়ে রাইড পরিচালনা করা এড়িয়ে চলুন।
- অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করা বা নিজের অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- ভুয়া ট্রিপ, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার বা কোয়েস্ট/বোনাসের অপব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
- অ্যাপে প্রদর্শিত তথ্যের সঙ্গে অমিল মোটরসাইকেল ব্যবহার করা যাবে না।
- পাঠাও সম্পর্কে ভুল তথ্য প্রচার বা অন্য রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম প্রচার করা থেকে বিরত থাকুন।
- পাঠাও কর্মীদের সঙ্গে অসদাচরণ, গালাগালি বা হুমকিমূলক আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।
- পাঠাও-এর অফিসিয়াল গ্রুপ ও কমিউনিটিতে অপ্রাসঙ্গিক আলোচনা, রাজনৈতিক বা অশালীন মন্তব্য, গালাগালি, আক্রমণাত্মক আচরণ, অপ্রাসঙ্গিক ছবি/ভিডিও বা লিংক শেয়ার এবং কমিউনিটি নীতিমালা বহির্ভূত যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকুন।
- পাঠাওয়ের দেওয়া হেলমেট, সেফটি গিয়ার বা অন্যান্য গিফটের অপব্যবহার সম্পূর্ণ পাঠাও নীতিমালা বহির্ভূত।
- পাঠাওয়ের ব্র্যান্ড, সুনাম বা কমিউনিটির মর্যাদা বিঘ্নিত হয় এমন – এমন যেকোনো আচরণ থেকে বিরত থাকুন।