পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও-এর “প্রেডিক্ট করলেই উইন”-এর সাথে সেলিব্রেট করুন ওয়ার্ল্ড কাপ ২০২৬!

পাঠাও-এর “প্রেডিক্ট করলেই উইন”-এর সাথে সেলিব্রেট করুন ওয়ার্ল্ড কাপ ২০২৬!

আপনার ফুটবল সেন্স কী বলে? কে জিতবে আজকের ম্যাচ? আপনার ফুটবল নলেজ কাজে লাগানোর এখনই সময়! পাঠাও-এর “প্রেডিক্ট করলেই উইন” ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি প্রেডিকশন আপনাকে নিয়ে যাবে আকর্ষণীয় সব পুরস্কারের কাছাকাছি, যার মধ্যে থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ!

প্রেডিকশন শুরু করতে এখনই আপনার পাঠাও অ্যাপের Spotlight ফিচারটি চেক করুন। সবচেয়ে মজার ব্যাপার কী জানেন? এই কনটেস্টে জিতবে সবাই! জাস্ট অংশগ্রহণ করলেই আপনি পেয়ে যাবেন ১ দিন মেয়াদী একটি এক্সক্লুসিভ ফুড ভাউচার। আর আপনার প্রেডিক্ট করা দল যদি জিতে যায়, তবে আপনার জন্য থাকবে আরও বড় ও আকর্ষণীয় ডিল। পুরো টুর্নামেন্ট জুড়ে এভাবে সঠিক প্রেডিকশন করতে থাকুন, কারণ সর্বোচ্চ সঠিক প্রেডিকশন করা বিজয়ীরাই  পাবেন মেগা গ্র্যান্ড রিওয়ার্ডস!

যেভাবে অংশগ্রহণ করবেন:

  • স্পটলাইটে ক্লিক করুন: আপনার পাঠাও অ্যাপ ওপেন করে Predict & Win Spotlight-এ ক্লিক করুন।
  • স্টোরি সোয়াইপ করুন: কনটেস্টের লিংকটি পেতে স্পটলাইট স্টোরিটি সোয়াইপ করুন।
  • প্রেডিক্ট করে জিতে নিন: নির্দিষ্ট সাইটে গিয়ে ম্যাচের প্রেডিকশন সাবমিট করলেই পেয়ে যাবেন এক্সক্লুসিভ ফুড  ভাউচার। সর্বোচ্চ সঠিক প্রেডিকশন দিয়ে লিডারবোর্ডের শীর্ষে থাকুন এবং জিতে নিন গোল্ড কয়েনসহ চমৎকার সব গ্র্যান্ড রিওয়ার্ডস!

রেডি তো প্রেডিক্ট করে জিতে নিতে?

“প্রেডিক্ট করলেই উইন” শুধু খেলা না, এটি আপনার ফুটবল প্যাশন প্রকাশের এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর সেলিব্রেশনের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার এক দারুণ সুযোগ। প্রতিদিন অ্যাপে যুক্ত হওয়া, আপনার ফুটবল নলেজকে কাজে লাগানো এবং পুরো দেশজুড়ে চলা ফুটবল সেলিব্রেশনের অংশ হয়ে রিওয়ার্ড জিতে নেওয়ার এখনই সময়। আপনার করা প্রতিটি প্রেডিকশন এবং স্পটলাইটের প্রতিটি সোয়াইপ আপনাকে নিয়ে যাবে ইনস্ট্যান্ট ভাউচার এবং গোল্ড কয়েনের মতো মেগা গ্র্যান্ড প্রাইজের আরও কাছাকাছি! 

তাই এই সুযোগ হাতছাড়া করবেন না! ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত পাঠাও-এর প্রেডিক্ট অ্যান্ড উইন কনটেস্টে অংশ নিন, আনলক করুন দারুণ সব রিওয়ার্ড আর সবাই মিলে মেতে উঠুন ওয়ার্ল্ড কাপ ২০২৬ সেলিব্রেশনে।

শর্তাবলী

  • এই ক্যাম্পেইনটি চলবে ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত।
  • সব ধরনের অফার এবং কনটেস্ট শুধুমাত্র বাংলাদেশে ভেরিফাইড অ্যাকাউন্টধারী পাঠাও ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
  • পাঠাও লিমিটেড-এর কোনো কর্মকর্তা বা কর্মচারী এই ক্যাম্পেইনের কোনো অ্যাক্টিভিটি বা গিভঅ্যাওয়েতে অংশ নিতে বা পুরস্কার জিততে পারবেন না।
  • অফার এবং পুরস্কার কোনোভাবেই ক্যাশ বা নগদে রূপান্তর বা বিনিময় করা যাবে না।
  • প্রয়োজনবোধে পাঠাও সমমূল্য বা তার চেয়ে বেশি মূল্যের যেকোনো উপহার দিয়ে পুরস্কার প্রতিস্থাপন করার অধিকার সংরক্ষণ করে।
  • পুরস্কারের ওপর প্রযোজ্য যেকোনো ধরনের ট্যাক্স/ডিউটি (যদি থাকে) বিজয়ী নিজে বহন করবেন।
  • যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ক্ষেত্রে পাঠাও পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • জালিয়াতি, ফেক অ্যাকাউন্ট ব্যবহার বা সিস্টেম ম্যানিপুলেশনের সাথে জড়িত যেকোনো ব্যবহারকারীকে ডিসকোয়ালিফাই বা অযোগ্য ঘোষণার অধিকার পাঠাও সংরক্ষণ করে।
  • যোগ্যতা, অংশগ্রহণ এবং পুরস্কার বিতরণের ক্ষেত্রে পাঠাও-এর সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে।
  • ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে ব্যবহারকারীরা সম্মতি দিচ্ছেন যে, পাঠাও কোনো অতিরিক্ত সম্মানি ছাড়াই প্রচারণামূলক কাজে তাদের নাম, ছবি ও প্রোফাইল ব্যবহার করতে পারবে।
  • কোনো টেকনিক্যাল সমস্যা, অ্যাপ ডাউনটাইম বা লেনদেনে বিলম্বের কারণে এন্ট্রিতে সমস্যা হলে তার জন্য পাঠাও দায়ী থাকবে না।
  • ক্যাম্পেইনে অংশগ্রহণ বা পুরস্কার ব্যবহারের ফলে সৃষ্ট কোনো ক্ষতি বা আঘাতের জন্য পাঠাও দায়বদ্ধ থাকবে না।
  • এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা পাঠাও সংরক্ষণ করে।
  • ক্যাম্পেইনে অংশগ্রহণ করার অর্থ হলো আপনি এর সকল শর্তাবলী সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন।
  • কোনো বিজয়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলে, তিনি পরবর্তী ১৫ দিনের মধ্যে তার উপহারটি সংগ্রহ করতে পারবেন।