পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও-এর সাথে সেইফ থাকি, সেইফ রাখি

পাঠাও-এর সাথে সেইফ থাকি, সেইফ রাখি

নিরাপত্তা সবসময়ই পাঠাও-এর অন্যতম প্রধান অগ্রাধিকার। গত এক দশক ধরে পাঠাও প্রতিদিনের যাতায়াতকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে কাজ করে যাচ্ছে। এবার সেই বার্তাটিকে আরও সৃজনশীলভাবে ছড়িয়ে দিতে পাঠাও নিয়ে এসেছে একটি নতুন উদ্যোগ।

পাঠাও-এর রোড সেইফটি সচেতনতামূলক ক্যাম্পেইন, “Safe থাকি, Safe রাখি”-এর মাধ্যমে পাঠাও কার্টুন/আর্টওয়ার্কের সাহায্যে আমাদের প্রতিদিনের যাতায়াতে করা সাধারণ ভুলগুলো সবার সামনে তুলে ধরবে। কখনো অনেকেই হেলমেট পরতে ভুলে যায়, কখনো ট্রাফিক নিয়ম অমান্য করে ফেলে, আবার কখনো যানবাহনের ফিটনেস চেক উপেক্ষা করে থাকে। ছোট ছোট এই অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে রাস্তায় বড় পার্থক্য তৈরি হতে পারে। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো সৃজনশীলতার মাধ্যমে সবার জন্য আরও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অনুপ্রাণিত করা।

আপনাকে যা করতে হবে

রোড সেইফটি নিয়ে একটি এক পেইজের কার্টুন তৈরি করুন। আপনার কার্টুনে থাকতে পারে –

  • হেলমেট না পরার ঝুঁকি
  • ট্রাফিক নিয়ম অমান্য করা
  • অনিরাপদ রাইডিং বা ড্রাইভিং
  • গাড়ির ফিটনেস ও রক্ষণাবেক্ষণ
  • দৈনন্দিন ছোট ছোট অভ্যাস, যা যাত্রাকে নিরাপদ করে

 আপনার আর্টওয়ার্কে Witty অথবা well-crafted ভাবে পাঠাও-এর উপস্থিতি থাকতে হবে।

যা যা খেয়াল রাখবেন:

রাজনৈতিক, ধর্মীয় বা কোনো গোষ্ঠীভিত্তিক বার্তা আমরা গ্রহণ করবো না। আমাদের লক্ষ্য একটাই, সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরি করা।

আর্টওয়ার্ক গাইডলাইন

আপনার কার্টুন হতে পারে,

  • ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
  • বাই-কালার
  • ফুল কালার

মাধ্যম হতে পারে,

  • ট্র্যাডিশনাল
  • ডিজিটাল

AI-জেনারেটেড আর্টওয়ার্ক গ্রহণযোগ্য নয়।

ফাইল সংক্রান্ত নির্দেশনা

সাইজ ও রেজুলেশন

  • পেজ সাইজ: ৭” × ৯.৫” ইঞ্চি
  • রেজুলেশন: ৩০০ DPI

ডিজিটাল আর্টওয়ার্ক হলে পাঠাবেন

  • JPEG ফাইল
  • PSD ফাইল

PSD ফাইলে,

  • টেক্সট আলাদা লেয়ারে থাকতে হবে
  • স্পিচ বাবল আলাদা লেয়ারে থাকতে হবে

ট্র্যাডিশনাল আর্টওয়ার্ক হলে-

  • ৩০০ DPI-তে স্ক্যান করে JPEG ফাইল হিসেবে জমা দিন

পুরস্কার

শর্টলিস্টেড কার্টুনগুলো এক বা একাধিক এক্সিবিশনে প্রদর্শিত হবে।

জুরি বোর্ডের নির্বাচিত বিজয়ীরা পাবেন-

  • ১ম পুরস্কার: ৫০,০০০ টাকা
  • ২য় পুরস্কার: ২৫,০০০ টাকা
  • ৩য় পুরস্কার: ১৫,০০০ টাকা
  • ৪র্থ পুরস্কার (৬ জন): প্রত্যেকে ৫,০০০ টাকা

এছাড়াও নির্বাচিত কিছু কার্টুন পাঠাও-এর বছরশেষ ক্যালেন্ডারে প্রকাশিত হবে। কিছু আর্টওয়ার্ক ভবিষ্যতে পাঠাও-এর ক্যাম্পেইন বা মার্চেন্ডাইজেও ব্যবহৃত হতে পারে।

নোট: বিজয়ীদের তালিকা Pathao Limited-এর ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশ করা হবে। বিজয়ীদের ই-মেইল এবং ফোন কলের মাধ্যমে জানানো হবে এবং পুরস্কার গ্রহণের জন্য ঘোষণার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সাড়া দিতে হবে।

কীভাবে সাবমিট করবেন

আপনার সাবমিশনের সাথে নিচের তথ্যগুলো যুক্ত করুন—

  • নাম
  • ফোন নাম্বার
  • যোগাযোগের বিস্তারিত

এবং একটি Google Drive লিংক (ফাইলসহ) সংযুক্ত করে পাঠান এই ইমেইলে:  [email protected]

ডেডলাইন

আপনার আর্টওয়ার্ক জমা দিন ২০ মে, ২০২৬ এর মধ্যে।

শর্তাবলী

  • সাবমিট করা কাজ অবশ্যই মৌলিক হতে হবে।
  • জমা দেওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে কাজটি সম্পূর্ণ আপনার নিজস্ব এবং এর পূর্ণ অধিকার আপনার কাছে রয়েছে।
  • AI-জেনারেটেড বা কপি করা কাজ বাতিল বলে গণ্য হবে।
  • জমা দেওয়া আর্টওয়ার্কে কোনো অবৈধ, আপত্তিকর বা অনুপযুক্ত বিষয়বস্তু থাকা যাবে না।
  • জুরি বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • অসম্পূর্ণ সাবমিশন গ্রহণযোগ্য নাও হতে পারে।
  • অংশগ্রহণের মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে পাঠাও নির্বাচিত আর্টওয়ার্ক ভবিষ্যতের ক্যাম্পেইন, মার্চেন্ডাইজ ও অন্যান্য কমিউনিকেশনে ব্যবহার করতে পার।
  • নির্ধারিত শর্তাবলী মেনে না চললে Pathao Limited তাদের নিজস্ব বিবেচনায় যেকোনো জমা বাতিল করার পূর্ণ অধিকার রাখে।
  • প্রয়োজনে পাঠাও ক্যাম্পেইনের নিয়মাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

চলুন একসাথে নিরাপদ সড়ক গড়ে তুলি

আপনার যদি কোনো নতুন আইডিয়া থাকে এবং আপনি পরিবর্তন আনতে চান, তাহলে আজই আপনার আর্টওয়ার্ক পাঠান। পাঠাও-এর সেইফ থাকি, সেইফ রাখি ক্যাম্পেইনের অংশ হয়ে উঠুন। কারণ, আমরা নিরাপদ রাখলেই, নিরাপদ থাকবে আমাদের চারপাশ।