পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

চলে এসেছে Pathao Shop Popular Brands সহ এখন এক অ্যাপেই সব

Shop Non-Stop at Pathao Shop

অফিসে সময়মতো পৌঁছানো থেকে শুরু করে দ্রুত খাবার ডেলিভারি, আপনার দৈনন্দিন জীবনটা একটু সহজ করার চেষ্টায় পাঠাও থাকে আপনার পাশে। এবার সেই চেষ্টায় Pathao Super App-এ আপনাদের জন্য যোগ হলো নতুন আরেকটা সুবিধা Pathao Shop।

এখন আর নেই আলাদা শপিং অ্যাপ খোঁজার ঝামেলা। যেই পাঠাও অ্যাপ আপনি প্রতিদিন ব্যবহার করেন, সেখানেই সহজে এবার  শপিংও করতে পারবেন। পপুলার সব ব্র্যান্ডস এখন সব একসাথে আপনার হাতের মুঠোয়।

Pathao Shop–এ কী পাবেন?

দেশের সেরা ব্র্যান্ডগুলো এক জায়গায়  নিয়ে এসেছে Pathao Shop। নতুন গ্যাজেট দরকার? আউটলুক আপডেট করবেন? নাকি ঘরের প্রয়োজনীয় কিছু? এখানে পাবেন সবকিছুই। JBL, Moonskin, Oraimo–সহ আরও অনেক পপুলার ব্র্যান্ড পাবেন এক অ্যাপেই। 

বিভিন্ন ক্যাটাগরিতে পছন্দের সবকিছু,

Pathao Shop–এ সবার জন্যই কিছু না কিছু আছে-

ইলেকট্রনিক্স
কাজ, বিনোদন বা দৈনন্দিন ব্যবহারের জন্য পাবেন প্রয়োজনীয় সব গ্যাজেট ও এক্সেসরিজ

ফ্যাশন
ক্যাজুয়াল হোক বা ফরমাল, পেয়ে যাবেন আপনার লাইফস্টাইলের সঙ্গে মানানসই ফ্যাশন

পারসোনাল কেয়ার
নিজের যত্নে পাবেন প্রয়োজনীয় সব সেলফ-কেয়ার পণ্য

লাইফস্টাইল
ঘরকে আরও সুন্দর আর আরামদায়ক করতে পেয়ে যাবেন দরকারি জিনিসপত্র

অটোমোটিভ
আপনার গাড়ি বা বাইকের জন্য পাবেন প্রয়োজনীয় সামগ্রী

হবিজ
অবসর সময়ের পছন্দের কাজগুলোর জন্য পাবেন প্রয়োজনীয় গিয়ার

পেট কেয়ার
পেয়ে যাবেন  আপনার পোষা প্রাণীর যত্নে গুরুত্বপূর্ণ সামগ্রী

গ্রোসারি
প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস ও ফ্রেশ প্রোডাক্ট- সকল গ্রোসারি এক জায়গায়।

কেন Pathao Shop?

ব্যস্ত এই জীবনে শপিং হওয়া উচিত সহজ ও দ্রুত। Pathao Shop দিচ্ছে,

  • এক অ্যাপেই সবকিছু – একাধিক প্ল্যাটফর্মে ঘোরাঘুরির প্রয়োজন নেই
  • বিশ্বস্ত ইকোসিস্টেম – যেই পাঠাও অভিজ্ঞতার ওপর আপনি ভরসা করেন
  • সুবিধাই অগ্রাধিকার – সহজ ব্রাউজিং, ঝামেলাহীন অর্ডার ও স্মুথ চেকআউট
  • দ্রুত ডেলিভারি – অর্ডার করার পর পেয়ে যাবেন ফাস্ট ডেলিভারি

এখনই শুরু করুন

Pathao অ্যাপ খুলুন, Shop-এ ট্যাপ করুন, আর প্রয়োজনীয় সবকিছু অর্ডার করুন এক জায়গা থেকে।

পাঠাও শপ-এর রিটার্ন ও রিফান্ড নীতিমালা

পাঠাও শপ-এ আমরা চেষ্টা করি গ্রাহকদের জন্য একটি সহজ ও নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে। নিচে আমাদের রিটার্ন, রিফান্ড এবং সেলার পেআউট সংক্রান্ত নীতিমালা তুলে দেয়া হলো।

রিটার্ন পলিসি

পাঠাও শপ-এ দুই ধরনের রিটার্ন সুবিধা রয়েছে:

১. ডোরস্টেপ রিটার্ন (ফেইলড ডেলিভারি)

ডেলিভারির সময় কোনো গ্রাহক যদি পণ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান, তাহলে সেটিকে ডোরস্টেপ রিটার্ন বা ফেইলড ডেলিভারি হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে পণ্যটি সাথে সাথেই ফেরত পাঠানো হয়।

২. ডেলিভারির পর রিটার্ন (৭ দিনের রিটার্ন পলিসি)

ডেলিভারি সম্পন্ন হওয়ার পর গ্রাহকরা ৭ দিনের মধ্যে রিটার্নের জন্য আবেদন করতে পারবেন, যা অনুমোদনের সাপেক্ষে কার্যকর হবে।

গ্রাহকের রিটার্ন করার প্রক্রিয়া

রিটার্ন আবেদন:

অর্ডারের স্ট্যাটাস “Delivered” দেখানোর পর গ্রাহক পাঠাও অ্যাপের মাধ্যমে রিটার্ন রিকোয়েস্ট করতে পারবেন।
রিটার্ন আবেদন করার সময় গ্রাহককে নিচের তথ্যগুলো দিতে হবে:

  • রিটার্নের কারণ
  • ছবি বা ভিডিও প্রমাণ
  • রিফান্ড পাওয়ার জন্য অ্যাকাউন্টের তথ্য

অনুমোদনের সময়সীমা:

রিটার্ন আবেদন করার পর ৩ দিনের মধ্যে অ্যাপ বা এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানানো হবে রিটার্নটি অনুমোদিত হয়েছে নাকি বাতিল হয়েছে।

রিফান্ড পলিসি

রিটার্ন আবেদন অনুমোদিত হওয়ার পর, গ্রাহকের পেমেন্ট পদ্ধতির উপর ভিত্তি করে ৫ দিনের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রিফান্ডের মাধ্যম ও সময়সীমা

পেমেন্ট মেথডপ্রসেসিং টাইমরিফান্ড মেথড
পে ওয়ালেটইন্সট্যান্টপে ওয়ালেটে জমা
মোবাইল ওয়ালেট (বিকাশ, ইত্যাদি)১–২ কর্মদিবসএকই মোবাইল ওয়ালেটে
কার্ড পেমেন্ট৩–৫ কর্মদিবসব্যাংক/কার্ডে রিভার্স
ক্যাশ অন ডেলিভারি (COD) > ৫,০০০ টাকা৩–৫ কর্মদিবসব্যাংক ট্রান্সফার (CX থেকে পাওয়া তথ্য অনুযায়ী)
ক্যাশ অন ডেলিভারি (COD) ≤ ৫,০০০ টাকা৩–৫ কর্মদিবসপে ওয়ালেটে জমা

সেলার পেআউট নীতিমালা

সফলভাবে ডেলিভারি হওয়ার ৮ দিন পর (T+8) সেলারদের পেমেন্ট প্রদান করা হয়।

উদাহরণ:

  • ১ জানুয়ারি ডেলিভারি হওয়া অর্ডারের পেআউট হবে ৮ জানুয়ারি।
  • ২ জানুয়ারি ডেলিভারি হওয়া অর্ডারের পেআউট হবে ৯ জানুয়ারি, এভাবে ধারাবাহিকভাবে পেআউট হবে।

উল্লিখিত সকল অফার, সেবা ও নীতিমালা প্রযোজ্য Pathao Shop Terms and Conditions-এর শর্তাবলীর অধীন এবং পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তনযোগ্য।