আবারও এলো উইশ পাঠাও আপনাদের উইশ পূরণ করতে!
- পাঠাও ফেস্ট
- সেপ্টেম্বর 30, 2026
আমাদের সবার মনেই এমন কিছু চাওয়া থাকে যা আমরা সত্যি হতে দেখতে চাই।
হতে পারে এমন কোনো বিশেষ অভিজ্ঞতা, যা অনেকদিন ধরে পাওয়ার ইচ্ছা ছিল, পরিবারের জন্য কিছু করার স্বপ্ন, কিংবা অনেকদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার অপেক্ষা।
গত বছর উইশ পাঠাও-এর মাধ্যমে অনেকেই তাদের মনের সেই আশাগুলো শেয়ার করেছিলেন আমাদের সাথে। আর এখন, পাঠাও ফেস্ট-এর অংশ হিসেবে উইশ পাঠাও আবারও ফিরে এসেছে!
এ বছর সত্যি করা হবে মোট ১১টি ইচ্ছা:
- ৬টি উইশ পাঠাও ইউজারদের
- ৫টি উইশ পাঠাও হিরোদের
আপনার উইশটি কী?
প্রতিটি ইচ্ছার পেছনেই লুকিয়ে থাকে একটি সুন্দর গল্প। আপনার এমন কোনো স্বপ্নের কথা আমাদের জানান যা আপনি সবসময় পূরণ করতে চেয়েছেন, কিংবা এমন কোনো বিশেষ মুহূর্ত যা আপনি আপনার প্রিয়জনদের নিয়ে তৈরি করতে চান।
একটু ভেবে দেখুন, এমন কী ইচ্ছা আছে যা সত্যি হলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে?
কীভাবে শেয়ার করবেন আপনার উইশ?
১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত খোলা থাকবে উইশ পাঠাও।
আপনি আপনার উইশ শেয়ার করতে পারেন এই চ্যানেলগুলোর মাধ্যমে:
- পাঠাও অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেল
- পাঠাও অ্যাপ [ইন-অ্যাপ কার্ড, স্পটলাইট]
- সাপ্লাই হোয়াটসঅ্যাপ গ্রুপ
আপনার উইশটি আমাদের সাথে শেয়ার করুন আর জানিয়ে দিন কেন এটি আপনার কাছে এত স্পেশাল। কে জানে, হয়তো যে ১১ জনের স্বপ্ন পাঠাও সত্যি করতে চলেছে, তাদের মধ্যে একজন হতে পারেন আপনিও!
আপনার উইশ পাঠাতে ভিজিট করুন [লিঙ্ক]।
যে ইচ্ছাগুলো সত্যি হওয়ার মতো
কখনো কখনো যেসব জিনিস আমরা মনের গভীর থেকে চাই, সেগুলোই আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি হয়ে থাকে।
এই অক্টোবরে আপনার সেই স্পেশাল ইচ্ছাটি শেয়ার করুন আমাদের সাথে। বলা তো যায় না, ছোট একটা উইশ হয়তো আপনাকে পৌঁছে দিতে পারে দারুণ কোনো অভিজ্ঞতায়!
শর্তাবলী:
- পাঠাও ফেস্টের অংশ হিসেবে উইশ পাঠাও চলবে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।
- ৩১ অক্টোবর, ২০২৬-এর পর সাবমিট করা কোনো উইশ গ্রহণযোগ্য হবে না।
- পাঠাও লিমিটেড মোট ১১টি উইশ সিলেক্ট করবে: ৬টি ইউজারদের থেকে এবং ৫টি পাঠাও হিরোদের থেকে।
- উইশের অভিনবত্ব, তাৎপর্য, বাস্তবায়নের সুযোগ এবং এই ক্যাম্পেইনের পরিধির মধ্যে পূরণ করার যোগ্যতার ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে।
- উইশ নির্বাচনের ক্ষেত্রে পাঠাও লিমিটেডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- নির্বাচিত উইশগুলো সুবিধাজনক সময়, প্রাতিষ্ঠানিক সুযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ওপর ভিত্তি করে পূরণ করা হবে।
- যেকোনো বেআইনি, ক্ষতিকর, অনুপযুক্ত কিংবা ক্যাম্পেইনের পরিধি ও সক্ষমতার বাইরের কোনো উইশ আংশিক পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার পাঠাও লিমিটেড সংরক্ষণ করে।
- পূরণের বদলে কোনো উইশ নগদ অর্থে রূপান্তর বা বিনিময়যোগ্য নয়।
- উইশ সাবমিট করার মাধ্যমে অংশগ্রহণকারীরা পাঠাও লিমিটেডকে তাদের নাম, গল্প, ছবি, ভিডিও এবং সাবমিট করা কনটেন্ট প্রচারমূলক কাজে ব্যবহারের পূর্ণ সম্মতি প্রদান করছেন।
- পাঠাও লিমিটেডের কর্মচারীরা এই প্রমোশনে অংশ নিতে পারবেন না।
- কোনো প্রযুক্তিগত সমস্যা, অসম্পূর্ণ সাবমিশন কিংবা নিয়ন্ত্রণের বাইরের কোনো পরিস্থিতির জন্য পাঠাও লিমিটেড দায়ী থাকবে না।