পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

ব্যবসা বাড়বে পাঠাও পার্সেল-এ 

ব্যবসা বাড়বে পাঠাও পার্সেল-এ 

ব্যবসা চালানো মানে একসাথে অনেক কিছু সামলানো। অর্ডার ম্যানেজ করা, কাস্টমারকে খুশি রাখা থেকে শুরু করে সময়মতো ডেলিভারি নিশ্চিত করা, ডেলিভারি সার্ভিস আপনার পুরো কাস্টমার এক্সপেরিয়েন্সে বড় প্রভাব ফেলে।

ব্যবসা যত বড় হতে থাকে, ডেলিভারি পার্টনারের কাছে চাহিদাও তত বাড়ে: কম খরচ, দ্রুত ডেলিভারি, ডিজিটাল পেমেন্ট আর অর্ডারের সহজ ট্র্যাকিং।

ঠিক এই কারণেই এসেছে পার্সেল ফর বিজনেস।

পাঠাও পার্সেল-এ ‘Business Mode’ অন করলেই পাবেন বিশেষ সুবিধা, যা আপনাকে আরও সহজে কাস্টমারদের প্রয়োজন অনুযায়ী ডেলিভারি সামলাতে এবং ব্যবসা বড় করতে সাহায্য করবে।

পার্সেল ফর বিজনেসে কী কী থাকছে?

কাস্টমারদের জন্য ডেলিভারির সুবিধা:

ধরুন, নুসরাতের একটি অনলাইন কাপড়ের শপ আছে। তার প্রায়ই জরুরি ডেলিভারির রিকোয়েস্ট আসে। Business Mode ব্যবহার করে সে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী ঢাকায় ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা বা সেইম-ডে ডেলিভারির সুবিধা দিতে পারেন।

  • ইনস্ট্যান্ট: ১ ঘণ্টার মধ্যে ডেলিভারি
  • ৪-ঘণ্টা: ৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি
  • সেইম-ডে: একই দিনের মধ্যে ডেলিভারি

ডেলিভারি খরচে আরও ভালো কন্ট্রোল:

সামী ফেসবুকে ব্যবসা করেন এবং প্রতি মাসে প্রচুর পার্সেল পাঠান। কাস্টম প্রাইসিংয়ের মাধ্যমে সে নিজের ব্যবসার সুবিধা অনুযায়ী ডেলিভারি চার্জ বেছে নিতে পারেন।

যাদের পার্সেল ভলিউম বেশি, তাদের জন্য দূরত্ব অনুযায়ী ফিক্সড প্রাইসিংয়ের সুবিধা আছে, যেখানে কোনো বেইজ ফেয়ার বা সার্জ চার্জ নেই।

Business Mode-এ আছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও ডিসকাউন্ট:

  • Bronze: মাসে ৩০–৫০টি অর্ডার, প্রতি ট্রিপে ৫% ক্যাশব্যাক
  • Silver: মাসে ৫১–৭০টি অর্ডার, প্রতি ট্রিপে ৬% ক্যাশব্যাক
  • Gold: মাসে ৭০+ অর্ডার, প্রতি ট্রিপে ৮% ক্যাশব্যাক

অর্থাৎ, আপনার মাসিক অর্ডার যত বাড়বে, ডেলিভারির সুবিধাও তত বাড়বে।

ওয়েবসাইটে ডেলিভারি অপশন অ্যাড করার সুবিধা:

রাফি তার ওয়েবসাইটের মাধ্যমে গ্যাজেট বিক্রি করে। সে চায় কাস্টমাররা অর্ডার করার সময়ই যেন ডেলিভারির মাধ্যম বেছে নিতে পারে।

ওয়েবসাইট ইন্টিগ্রেশনের মাধ্যমে সে পাঠাও পার্সেল-এর ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা এবং সেইম-ডে ডেলিভারি অপশন সরাসরি তার ওয়েবসাইটে যুক্ত করতে পারে। সেই সাথে ডেলিভারির সব আপডেটও অটোমেটিক দেখতে পারে।

রিয়েল-টাইমে অর্ডারের আপডেট:

বিজনেস ড্যাশবোর্ড এবং অ্যানালিটিক্সের মাধ্যমে মার্চেন্টরা এক জায়গা থেকেই অর্ডারের অবস্থা, ডেলিভারি আপডেট এবং ব্যবসার পারফরম্যান্স রিয়েল-টাইমে দেখতে পারেন।

কাস্টমারকে ডিজিটাল পেমেন্টের সুযোগ দিন:

‘ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি’ সুবিধায় কাস্টমাররা পার্সেল হাতে পাওয়ার সময় ডিজিটালি টাকা পরিশোধ করতে পারেন। মার্চেন্টকে শুধু ডেলিভারি ক্রিয়েট করার সময় এই পেমেন্ট অপশনটি অন করে দিতে হবে। এতে কাস্টমাররা কেনাকাটা শেষে সহজেই পেমেন্ট করার আরেকটি সুযোগ পাবেন।

যেভাবে বিজনেস মোড চালু করবেন:

শুরু করা খুব সহজ, মাত্র কয়েকটি স্টেপ:

  • স্টেপ ১: পাঠাও পার্সেল অপশন ওপেন করুন
  • স্টেপ ২: ‘সেন্ড আইটেম’ সিলেক্ট করুন
  • স্টেপ ৩: পিকআপ ও ডেলিভারি লোকেশন বসান
  • স্টেপ ৪: ‘বিজনেস’ টগলটি অন করুন
  • স্টেপ ৫: প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাইন-আপ করুন পার্সেল ফর বিজনেস-এ

সাশ্রয়ী ডেলিভারি চার্জ আর দারুণ ক্যাশব্যাক থেকে শুরু করে ফাস্ট ডেলিভারি, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, রিয়েল-টাইম আপডেট এবং ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি, বিজনেস মোড আপনাকে দিচ্ছে কাস্টমারদের ডেলিভারি চাহিদা পূরণ করার এবং পাঠাও পার্সেলের সাথে ব্যবসা বাড়ানোর আরও সুযোগ।

তাই আপনি যদি কাস্টমারকে সেরা সেবা দিতে চান এবং প্রতি ডেলিভারিতে বাড়তি সুবিধা পেতে চান, তবে এখনই বিজনেস মোড অন করুন আর পাঠাও পার্সেলের সাথে আপনার ব্যবসা বাড়িয়ে নিন।

আজই বিজনেস মোড অন করুন!