পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও পার্সেল সেম-ডে ডেলিভারি: আজই পৌঁছে দিন

Same Day Delivery

সবসময় খুব জরুরি বা ইমার্জেন্সি কিছু নাও হতে পারে। অনেক সময় সাধারণ ডেডলাইন থাকে।

যেমন, একজন কাস্টমার হয়তো ভাবছেন আজকের মধ্যেই উনার অর্ডারটা হাতে পাবেন। সহকর্মীকে আজকেই হয়তো একটা জরুরি কাগজ পাঠানো দরকার। অথবা দিনের কাজ শেষ করার আগেই কোনো কিছু হয়তো কোথাও পৌঁছানো দরকার।

দৈনন্দিন জীবনের এই সময়গুলোর জন্যই পাঠাও পার্সেল-এর সেম-ডে ডেলিভারি। আলাদা করে নিজে কোথাও না গিয়েই সহজে আপনার পার্সেল সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার একটা সহজ উপায় এটি।

সেম-ডে ডেলিভারি আসলে কী?

আপনার বিভিন্ন সুবিধার কথা ভেবে পাঠাও পার্সেল নানা রকমের ডেলিভারি অপশন রেখেছে। এর মধ্যে সেম-ডে ডেলিভারিটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আগে থেকে ঠিক করে রাখা ডেলিভারি, রেগুলার অর্ডার আর যেসব পার্সেল আজকেই পৌঁছানো দরকার সেগুলোর জন্য।

রিকোয়েস্ট পাঠানোর ৩ ঘণ্টার মধ্যেই আপনার পার্সেল পিকআপ করে নেওয়া হবে এবং একই দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন হবে। তবে এই সুবিধাটি পেতে হলে বিকেল ৫টার আগেই রিকোয়েস্ট পাঠাতে হবে।

যখন আপনি জানেন যে আজকেই পার্সেলটা পাঠাতে হবে এবং নিজের মতো করে সময় গুছিয়ে নিতে চান, তখন এটি খুবই কাজের একটা অপশন।

কখন এই সেম-ডে ডেলিভারি ব্যবহার করবেন?

যখন আপনার নিয়মিত অর্ডারগুলো পাঠানোর জন্য একদম রেডি

অনলাইন সেলারদের প্রতিদিনের কাজের বড় অংশই হলো অর্ডার প্যাক করে রাখা। পার্সেল রেডি হয়ে গেলে পরের কাজই হলো সেগুলো কাস্টমারের কাছে দ্রুত পৌঁছে দেওয়া।

আপনার ব্যবসার ডেলিভারির কাজ সহজ করতে এবং রেগুলার পার্সেলগুলো সময়মতো কাস্টমারের কাছে পাঠাতে সেম-ডে ডেলিভারি বেশ নির্ভরযোগ্য।

অফিস বা এক জায়গা থেকে অন্য জায়গায় কিছু পাঠাতে হলে

হয়তো এক অফিস থেকে অন্য অফিসে কোনো স্যাম্পল পাঠানো লাগবে, কলিগকে কোনো দরকারি কাগজপত্র পৌঁছে দেওয়া দরকার, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো জিনিসপত্র পাঠানো প্রয়োজন।

নিজে না করে আপনি আপনার সুবিধামতো ডেলিভারির রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারবেন।

কাস্টমার যখন আজকেই পার্সেল পাওয়ার অপেক্ষায় থাকে

কাস্টমারকে পার্সেল পৌঁছানোর কথা দিলে, তাদের সাথে ব্যবসার অভিজ্ঞতাও তেমন তৈরি হয়। যখন কাস্টমারকে বলা হয় যে আজকেই অর্ডারটি পৌঁছাবে, তখন সময়মতো তা পৌঁছে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমারের বিশ্বাস অর্জন করার একটা নির্ভরযোগ্য উপায় হলো সেম-ডে ডেলিভারি।

কেন বেছে নেবেন সেম-ডে ডেলিভারি?

সেম-ডে ডেলিভারি আপনাকে আপনার মতো করে সারাদিনের পরিকল্পনা করার সুবিধা দেয়। এখানে রিকোয়েস্ট করার ৩ ঘণ্টার মধ্যে পিকআপ আর একই দিনে ডেলিভারির নিশ্চয়তা থাকে। এটি ব্যবসার নিয়মিত অর্ডার, কাস্টমার ডেলিভারি বা ব্যক্তিগত পার্সেল-এর জন্য যেমন সুবিধাজনক, তেমনি আগের থেকে প্ল্যান করে পাঠানো পার্সেল-এর ক্ষেত্রে এটি বেশ সাশ্রয়ী।

আজকেই কোনো পার্সেল পাঠাতে হবে বলে সারাদিনের প্ল্যান বদলে ফেলার কোনো দরকার নেই। পাঠাও পার্সেল-এর সেম-ডে ডেলিভারি আপনার পার্সেল পৌঁছে দেওয়ার সব দায়িত্ব নেবে, যাতে আপনি নির্ভাবনায় আপনার কাজ চালাতে পারেন।

আমার পার্সেল কত দ্রুত পিকআপ করা হবে?

রিকোয়েস্ট পাঠানোর ৩ ঘণ্টার মধ্যেই আপনার পার্সেল পিকআপ করে নেওয়া হবে।

আমার পার্সেল কখন ডেলিভারি করা হবে?

আপনার পার্সেল একই দিনের মধ্যেই ডেলিভারি করা হবে।

কখন ডেলিভারি রিকোয়েস্ট পাঠাতে হবে?

সেম-ডে ডেলিভারি সুবিধাটি পেতে বিকেল ৫টার আগেই রিকোয়েস্ট পাঠাতে হবে।

সেম-ডে ডেলিভারিতে আমি কী কী পাঠাতে পারব?

আপনি আগে থেকে প্ল্যান করা নিজের পার্সেল, কাস্টমারের অর্ডার, অফিসের কাগজপত্র, স্যাম্পল এবং আজকেই পৌঁছাতে হবে এমন যেকোনো পার্সেল পাঠাতে পারবেন।

সেম-ডে ডেলিভারি সার্ভিসটি কি সাশ্রয়ী?

হ্যাঁ, যেসব ডেলিভারি আগে থেকে প্ল্যান করে রাখা যায়, সেগুলোর জন্য এটি একটি সাশ্রয়ী অপশন হিসেবেই তৈরি করা হয়েছে।

আমাকে কি পার্সেল নিজে গিয়ে দিয়ে আসতে হবে?

না। রিকোয়েস্ট পাঠালে আপনার লোকেশন থেকেই ৩ ঘণ্টার মধ্যে পার্সেল পিকআপ করে নেওয়া হবে।