পাঠাও কুরিয়ার নিয়ে এলো SAIRA, আপনার ব্যবসার নতুন AI পার্টনার
- পাঠাও কুরিয়ার
- আগস্ট 13, 2026
ব্যবসা যত বড় হয়, মার্চেন্টদের জন্য প্রতিদিনের কুরিয়ার পরিচালনা করা ততটাই কঠিন হয়ে উঠতে পারে। অর্ডার তৈরি, পার্সেল ট্র্যাক করা, COD আপডেট দেখা থেকে শুরু করে ডেলিভারি সংক্রান্ত সমস্যা সমাধান, প্রতিদিনই এসব কাজে বেশ সময় ও মনোযোগ দিতে হয়। মার্চেন্টরা যাতে এসব কাজ আরও সহজে ও দক্ষতার সাথে পরিচালনা করতে পারেন, সেজন্য পাঠাও কুরিয়ার নিয়ে এসেছে SAIRA, একটি AI চালিত বিজনেস পার্টনার, যা মার্চেন্টদের সাধারণ কনভার্সেশনের মাধ্যমেই কুরিয়ার সংক্রান্ত কাজগুলো শেষ করতে সাহায্য করবে।
হোয়াটসঅ্যাপ, পাঠাও মার্চেন্ট অ্যাপ এবং ওয়েব প্যানেলে পাওয়া যাবে SAIRA। এর ফলে মার্চেন্টরা শুধুমাত্র একটি মেসেজ পাঠিয়েই অর্ডার তৈরি, পার্সেল ট্র্যাকিং, পেমেন্ট আপডেট চেক এবং কুরিয়ার সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধান করতে পারবেন।
SAIRA-এর মাধ্যমে মার্চেন্টরা টেক্সট, স্ক্রিনশট বা ছবি পাঠিয়ে অর্ডার তৈরি করতে পারবেন; এক বা একাধিক অর্ডার ট্র্যাক করতে পারবেন; COD ব্যালেন্স, পেমেন্টের বিবরণ ও আপডেট চেক করতে পারবেন; পিকআপের সময় নির্ধারণ করতে পারবেন; সাপোর্ট টিকিট পাঠাতে পারবেন এবং খরচ, কভারেজ এলাকা, প্যাকেজিং, ওজন পলিসি ও কুরিয়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে পারবেন। এছাড়াও SAIRA প্রতিদিনের অর্ডার ও ইনভয়েসের তথ্য জানিয়ে দেবে, যা মার্চেন্টদের ব্যবসার সার্বিক খবরাখবর রাখতে সাহায্য করবে।
মার্চেন্টরা যেভাবে কথা বলেন, সেটির ওপর ভিত্তি করেই SAIRA তৈরি করা হয়েছে। এটি বাংলা, বাংলিশ এবং ইংরেজি ভাষা বুঝতে পারে এবং আগের কথাপোকথন মনে রেখে প্রাসঙ্গিক তথ্য দিতে পারে। SAIRA ব্যবহারের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ হলেও মার্চেন্টরা চাইলে পাঠাও মার্চেন্ট অ্যাপ এবং ওয়েব প্যানেল থেকেও এটি ব্যবহার করতে পারবেন।
উদ্যোক্তাদের জন্য একটি AI-চালিত প্ল্যাটফর্ম হয়ে ওঠার যে লক্ষ্য পাঠাও কুরিয়ার-এর রয়েছে, SAIRA তারই প্রথম পদক্ষেপ। কুরিয়ার সেবা দিয়ে শুরু হলেও SAIRA-এর মূল উদ্দেশ্য হলো প্রতিদিনের ব্যবসা পরিচালনা সহজ করা এবং AI-এর সহায়তায় মার্চেন্টদের ব্যবসা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করে দেয়া।
SAIRA-এর সুবিধা পেতে যা করতে হবে
SAIRA বর্তমানে সব মার্চেন্টের জন্য একসঙ্গে চালু হচ্ছে না। এটি ধাপে ধাপে এবং যাচাই সাপেক্ষে মার্চেন্টদের জন্য চালু করা হচ্ছে।
SAIRA-এর সুবিধা পেতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. আপনার পাঠাও কুরিয়ার Merchant Panel-এ SAIRA সম্পর্কিত একটি Banner দেখতে পাবেন।
২. Banner-এ ক্লিক করে SAIRA-এর জন্য আবেদন করুন। আবেদন করার পর আপনি SAIRA-এর Waitlist-এ যুক্ত হয়ে যাবেন।
৩. Waitlist-এ যুক্ত হওয়ার পর আপনার প্রোফাইল পর্যালোচনা করে দেখা হবে আপনি SAIRA ব্যবহারের জন্য উপযুক্ত কিনা।
৪. আপনি SAIRA ব্যবহারের জন্য উপযুক্ত বিবেচিত হলে, আপনার Merchant Panel-এ SAIRA যুক্ত করা হবে।
এরপর WhatsApp-এর মাধ্যমে SAIRA-এর সুবিধাগুলো ব্যবহার করে আপনার ব্যবসার দৈনন্দিন কাজ আরও সহজে পরিচালনা করতে পারবেন।
তাই আপনার Merchant Panel-এ SAIRA-এর Banner দেখতে পেলে দেরি না করে আজই আবেদন করুন।
সাধারণ জিজ্ঞাসা (FAQs)
১. SAIRA কী?
SAIRA হলো পাঠাও কুরিয়ারের AI পার্টনার, যা WhatsApp-এর মাধ্যমে মার্চেন্টদের বিভিন্ন দৈনন্দিন কাজে সহায়তা করবে। অর্ডার তৈরি, পেমেন্ট আপডেট, COD, ইনভয়েস, ইস্যু এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে SAIRA-এর সাহায্য নেওয়া যাবে।
২. SAIRA কি শুধু পাঠাও কুরিয়ার মার্চেন্টদের জন্য?
SAIRA-এর মাধ্যমে পাঠাও কুরিয়ার সম্পর্কিত তথ্য জানা যাবে। তবে অর্ডার তৈরি, অর্ডার স্ট্যাটাস, COD payout, ইনভয়েস বা নির্দিষ্ট কোনো ইস্যু সম্পর্কে সহায়তা পেতে অবশ্যই পাঠাও কুরিয়ারের registered merchant number থেকে WhatsApp-এ মেসেজ করতে হবে।
৩. SAIRA-কে কী ধরনের সাধারণ প্রশ্ন করা যাবে?
SAIRA পাঠাও কুরিয়ার সম্পর্কিত সাধারণ তথ্য জানাতে পারে। যেমন:
- পিক-আপ ও ডেলিভারি সার্ভিস এরিয়া
- পিক-আপ শিডিউল ও ডেডলাইন
- পেমেন্ট প্রসেস
- Parcel-এর weight ও সাইজ রুলস
- Merchant Panel API integration
তবে আপনার নির্দিষ্ট অর্ডার, COD payout, invoice বা issue-এর তথ্য জানতে registered merchant number থেকে মেসেজ করতে হবে।
৪. SAIRA দিয়ে কি অর্ডার তৈরি করা যাবে?
হ্যাঁ। তবে অর্ডার তৈরি করতে হলে আপনার পাঠাও কুরিয়ার merchant account-এর সঙ্গে যুক্ত registered number থেকে SAIRA-কে WhatsApp-এ মেসেজ করতে হবে।
৫. আমার WhatsApp নম্বর Merchant Account-এর সঙ্গে যুক্ত না থাকলে কী হবে?
আপনার WhatsApp নম্বরটি যদি পাঠাও কুরিয়ার merchant account-এর সঙ্গে যুক্ত না থাকে, তাহলে SAIRA আপনার নির্দিষ্ট merchant তথ্য বা অর্ডার-সংক্রান্ত কাজে সহায়তা করতে পারবে না।
এক্ষেত্রে আপনার merchant account-এর সঙ্গে যুক্ত registered number থেকে SAIRA-কে মেসেজ করতে হবে।
৬. SAIRA কি পাঠাও কুরিয়ার সম্পর্কে সাধারণ তথ্য দিতে পারে?
হ্যাঁ। SAIRA পাঠাও কুরিয়ারের বিভিন্ন সাধারণ সেবা ও নিয়ম সম্পর্কে তথ্য দিতে পারে।
তবে সাধারণ FAQ-এর জন্য নির্ধারিত ব্যবহারের সীমা রয়েছে। সীমা শেষ হয়ে গেলে Order, COD, Invoice বা Delivery Update-এর মতো merchant-specific তথ্যের জন্য registered merchant number থেকে মেসেজ করতে হবে।
৭. SAIRA ব্যবহার করতে কি WhatsApp-এর মাধ্যমে মেসেজ করতে হবে?
হ্যাঁ। SAIRA-এর সুবিধা নিতে WhatsApp-এর মাধ্যমে মেসেজ করতে হবে। Merchant-specific কাজের জন্য অবশ্যই আপনার পাঠাও কুরিয়ার merchant account-এর সঙ্গে যুক্ত registered number ব্যবহার করতে হবে।