পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও কুরিয়ার নিয়ে এলো ‘ফ্রি ডেলিভারি’ সুবিধা!

একজন মার্চেন্ট হিসেবে ডেলিভারি নিয়ে দুশ্চিন্তা আর নয়। পাঠাও কুরিয়ার সবসময় চেষ্টা করে আপনাদের সবচেয়ে স্বচ্ছ এবং দ্রুত সেবা প্রদান করতে। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি বিশেষ ক্যাশব্যাক অফার, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন আপনার ডেলিভারি চার্জের সম্পূর্ণ টাকা ফেরত!

কখন পাবেন এই ফ্রি ডেলিভারি (ক্যাশব্যাক) সুবিধা?

ডেলিভারি প্রক্রিয়ায় আমাদের পক্ষ থেকে কোনো বিচ্যুতি ঘটলে তার দায়ভার আমাদেরই। নিচের ৩টি বিশেষ কারণে আপনি আপনার মার্চেন্ট প্যানেল থেকে রিপোর্ট করলে ডেলিভারি চার্জের ১০০% ক্যাশব্যাক পাবেন:

১. ভুল তথ্যের কারণে রিটার্ন: মার্চেন্টকে না জানিয়ে কিংবা ভুল তথ্য বা কোনো ফলস (False) নোটে যদি প্রোডাক্ট রিটার্ন করা হয়। আপনার সকল রিটার্ন মার্ক হওয়া পার্সেল প্রতিনিয়ত আপনার মার্চেন্ট ড্যাশবোর্ডে দেখতে পাবেন।

২. ভুল তথ্যের কারণে ডেলিভারিতে দেরি: কোনো এজেন্টের অবহেলা কিংবা ভুল হোল্ড নোটের কারণে যদি ডেলিভারি দিতে দেরি হয়। তবে, কাস্টমারকে ফোন দিয়ে না পাওয়া গেলে অথবা, নির্দিষ্ট ঠিকানায় অনুপস্থিতি বা ডেলিভারি গ্রহণে অনিচ্ছা, অসম্পূর্ণ বা ভুল ঠিকানা এন্ট্রি অথবা, অ্যাড্রেস আপডেট  এই সুবিধার অন্তর্ভুক্ত নয়।

৩. হোম ডেলিভারিতে অস্বীকৃতি: আমাদের কভারেজ এরিয়ার ভেতরে যেকোনো জায়গায় যদি কোনো এজেন্ট হোম ডেলিভারি দিতে অস্বীকৃতি জানায়। তবে, যোগাযোগ ব্যবস্থা সাময়িক অথবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, এমন কোনো ঠিকানা এই সুবিধার অন্তর্ভুক্ত নয়।

অভিযোগ জানাবেন যেভাবে

আপনার যদি উপরে উল্লেখিত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তবে দেরি না করে আমাদের সাপোর্ট চ্যানেলে যোগাযোগ করুন। আমাদের ইস্যু রেজ্যুলুশন টিম আপনার অভিযোগটি গুরুত্বের সাথে যাচাই করবে।

প্রয়োজনীয় তথ্য: অভিযোগ জানানোর সময় অবশ্যই সংশ্লিষ্ট কনসাইনমেন্ট আইডি এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ – যেমন: কাস্টমারের সাথে ফোন-কল রেকর্ডিং অথবা ম্যাসেজের ছবি যোগ করে দিবেন।  অভিযোগের সত্যতা পাওয়া গেলে উক্ত কনসাইনমেন্ট বাবদ কেটে নেয়া সকল ফি আপনার পরবর্তী ইনভয়েসের সাথে সমন্বয় করে দেয়া  হবে।

আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমসমূহ

মার্চেন্টদের নিরবচ্ছিন্ন সেবা দিতে আমরা আছি আপনার পাশেই। যেকোনো প্রয়োজনে আমাদের নিচের চ্যানেলগুলোতে যোগাযোগ করতে পারেন:

  • মার্চেন্ট প্যানেল: সরাসরি প্যানেল থেকে টিকেট ইস্যু করতে  ভিজিট করুন https://merchant.pathao.com/courier/issues
  • হোয়াটসঅ্যাপ হেল্পলাইন: দ্রুত সমাধানের জন্য মেসেজ দিন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে 09610-003030
  • লাইভ চ্যাট: আমাদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে সরাসরি কথা বলুন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে।  https://merchant.pathao.com/courier/dashboard
  • ইমেইল: বিস্তারিত লিখে মেইল করতে পারেন আমাদের সাপোর্ট ইমেইলে।  [email protected] 

পাঠাও কুরিয়ারের লক্ষ্য হলো আপনার ব্যবসার প্রতিটি প্রোডাক্ট সঠিক সময়ে এবং সঠিক নিয়মে পৌঁছে দেওয়া। আপনার ব্যবসার সমৃদ্ধিতে পাশে আছে পাঠাও কুরিয়ার!