Pathao Cybersecurity Incident: FAQs & Safety Guidance

“Pathao Issues Statement Following Service Disruption
7th October 2026: On Sunday, October 4, Pathao experienced service disruptions across its platform. This resulted from Pathao taking critical systems offline immediately upon detecting a cybersecurity incident, as a precautionary measure to protect the integrity and security of the platform. Services were restored shortly after, although users may continue to experience intermittent issues as stabilisation work continues.
We understand that certain personal information, including names, email addresses and phone numbers, was obtained by malicious actors. Immediate containment measures were taken, and external cybersecurity experts have been engaged to reinforce security controls and help ensure Pathao’s systems remain secure and stable. Relevant authorities have been informed, and Pathao is cooperating closely with them as the investigation and response continue.
We urge users to remain cautious of unsolicited messages, calls or links claiming to represent Pathao, and should never share passwords, PINs or OTPs in response to such communications. Verified updates and guidance regarding the incident will be shared through Pathao’s official channels.
We sincerely apologise to our users, drivers, merchants and partners for the incident and the disruption caused. We recognise the trust you place in Pathao and our responsibility to protect your information. Pathao will continue to share updates as further information is verified.
Frequently Asked Questions
Is it safe for me to use Pathao now?
English:
Services have been restored, and users can continue to use Pathao. We are continuing to monitor and strengthen our systems as part of the ongoing response.
বাংলা:
সেবাগুলো পুনরুদ্ধার করা হয়েছে এবং ব্যবহারকারীরা পাঠাও ব্যবহার করতে পারেন। তবে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আমরা সিস্টেমের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার করছি এবং নিয়মিত পর্যবেক্ষণ করছি।
My phone number / email / name may have been exposed. What should I do?
English:
Please remain alert for unsolicited calls, messages, or emails claiming to represent Pathao. Do not click on suspicious links or share your password, PIN, or OTP with anyone.
বাংলা:
পাঠাও-এর নামে আসা অপ্রত্যাশিত ফোনকল, মেসেজ বা ই-মেইলের বিষয়ে সতর্ক থাকুন। সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করবেন না এবং কারও সঙ্গে পাসওয়ার্ড, PIN বা OTP শেয়ার করবেন না।
Why have users been force logged out?
English:
As a precautionary security measure, some users may have been automatically logged out to help protect their accounts and maintain the security of the platform. Users can log in again through the Pathao app and continue using the services.
বাংলা:
নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কিছু ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট করা হতে পারে। এটি একটি precautionary security measure হিসেবে নেওয়া হয়েছে। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী পুনরায় লগইন করে Pathao-এর সেবা ব্যবহার করতে পারবেন।
I received a suspicious message claiming to be from Pathao. What should I do?
English:
Do not respond, click on any links, or share any personal or security information. Please rely only on Pathao’s official channels for verified information.
বাংলা:
সন্দেহজনক মেসেজের কোনো উত্তর দেবেন না, কোনো লিংকে ক্লিক করবেন না এবং ব্যক্তিগত বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করবেন না। যাচাই করা তথ্যের জন্য শুধুমাত্র পাঠাও-এর অফিসিয়াল যোগাযোগ মাধ্যম অনুসরণ করুন।
Will Pathao ever ask me for my OTP or PIN over a phone call?
English:
No. Users should never share their OTP, PIN, or password with anyone claiming to represent Pathao over a call.
বাংলা:
না। পাঠাও-এর পরিচয় দিয়ে কেউ যোগাযোগ করলেও কোনো ব্যক্তির সঙ্গে OTP, PIN বা পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়।
I am still unable to use the app. What should I do?
English:
Please try again after some time. If the issue persists, try logging out and logging in. Also, if you are on a VPN, please try again after turning VPN off.
বাংলা:
কিছুক্ষণ পর পুনরায় চেষ্টা করুন। এরপরও সমস্যা থাকলে পাঠাও-এর অফিসিয়াল সাপোর্ট চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন। এবং আপনি যদি ভিপিএন ব্যবহারে থাকেন, ভিপিএন অফ করে আবার ট্রাই করুন।
Has my information been compromised?
English:
We believe that certain personal information, including names, email addresses, and phone numbers, was obtained by malicious actors. The investigation is ongoing to assess the broader impact.
বাংলা:
আমরা জানতে পেরেছি যে নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরসহ কিছু ব্যক্তিগত তথ্য ক্ষতিকর উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছেছে। এর প্রভাব মূল্যায়নে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
What should I do if I receive a suspicious call or message?
English:
Do not share your password, PIN, OTP, or any other sensitive information. Do not click suspicious links. Please report concerns through the official Pathao support channels.
বাংলা:
পাসওয়ার্ড, PIN, OTP বা অন্য কোনো সংবেদনশীল তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। কোনো উদ্বেগ থাকলে পাঠাও-এর অফিসিয়াল সাপোর্ট চ্যানেলের মাধ্যমে জানান।
Could I lose Pathao Points that I have accumulated over time due to the service disruption? If any points are lost, what would be the process for recovering them?
English:
No, your points will not be lost due to the service disruption. However, if you experience any issue with your points, please reach out to our Customer Support team for assistance.
বাংলা:
না, সেবা বিঘ্নের কারণে আপনার পয়েন্ট হারিয়ে যাবে না। তবে পয়েন্ট নিয়ে কোনো সমস্যা হলে আমাদের Customer Support টিমের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনাকে প্রয়োজনীয় সহায়তা করবে।
Has Pathao taken steps to secure its systems?
English:
Yes. Immediate containment measures were taken, and external cybersecurity experts have been engaged to reinforce security controls and help ensure Pathao’s systems remain secure and stable.
বাংলা:
হ্যাঁ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং পাঠাও-এর সিস্টেমের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বহিরাগত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে।
Has Pathao informed the authorities?
English:
Yes. Relevant authorities have been informed, and Pathao is cooperating closely with them as the investigation and response continue.
বাংলা:
হ্যাঁ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তদন্ত ও পরিস্থিতি মোকাবিলার কার্যক্রম চলমান থাকায় পাঠাও তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।