Pathao Fest-এ ডানে বা বামে সোয়াইপ করেইজিতে নিন Gold Coin!
- পাঠাও ফেস্ট
- অক্টোবর 1, 2026
আপনি হয়তো আগে অনেকবারই ডানে বা বামে সোয়াইপ করেছেন। কিন্তু আপনার পরের সোয়াইপেই যদি কিছু জেতার সুযোগ থাকে, তবে কেমন হয়?
এই অক্টোবরে ‘Pathao Fest’ উপলক্ষে পাঠাও নিয়ে এসেছে একটি মজার ও ইন্টারেক্টিভ কুইজ গেম, “ওস্তাদ, ডানে না বামে?”, যা খেলতে পারবেন সরাসরি পাঠাও সুপার অ্যাপে। শুধু ডানে-বামে সোয়াইপ করাকেই আপনি পাবেন পুরস্কার জেতার এক্সপেরিয়েন্স!
৪ থেকে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত প্রতিদিন তিনটি করে নতুন কুইজ কার্ড আসবে। এর মাধ্যমে আপনি নিজের নলেজ যাচাই করতে পারবেন। উত্তরটি সঠিক মনে হলে ডানে সোয়াইপ করুন, আর ভুল মনে হলে বামে সোয়াইপ করুন।
পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতে চাইলে পুরো ক্যাম্পেইন জুড়ে নিয়মিত গেমটি খেলুন এবং যত বেশি সম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি কতবার খেলেছেন এবং কয়টি সঠিক উত্তর দিয়েছেন, তার ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে।
কীভাবে খেলবেন
পাঠাও সুপার অ্যাপ ওপেন করে App Card বা Spotlight-এর মাধ্যমে “ওস্তাদ, ডানে না বামে?” অপশনটি খুঁজে নিন। প্রতিদিন আপনার জন্য তিনটি কুইজ কার্ড অপেক্ষা করবে।
প্রতিটি কার্ডের জন্য:
- উত্তর Yes মনে হলে ডানে সোয়াইপ করুন
- উত্তর No মনে হলে বামে সোয়াইপ করুন
আপনার সিদ্ধান্ত নিয়ে পরের কার্ডে চলে যান। পুরো ক্যাম্পেইনজুড়ে প্রতিদিন তিনটি করে নতুন কুইজ কার্ড পাওয়া যাবে।
কী কী জিততে পারেন?
ক্যাম্পেইন শেষে, কতবার খেলা হয়েছে এবং কয়টি সঠিক উত্তর দেওয়া হয়েছে, তার ওপর ভিত্তি করে ১৫ জন বিজয়ী বাছাই করা হবে।
তাই আপনি যদি গোল্ড কয়েন জিততে চান, তবে শুধু একদিন খেলে থেমে যাবেন না। প্রতিদিন ধারাবাহিকভাবে খেলুন, খেলার সংখ্যা বাড়ান এবং যত বেশি সম্ভব সঠিক উত্তর দিন।
১ম স্থান অর্জনকারী বিজয়ী পাবেন একটি গোল্ড কয়েন, আর বাকি ১৪ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় গিফট হাম্পার।
আপনি কি সিদ্ধান্ত নিতে প্রস্তুত?
কোনো উত্তর হয়তো আপনি দেখামাত্রই জেনে যাবেন, কোনোটার ক্ষেত্রে অনুভূতির ওপর ভরসা করতে হতে পারে, আবার কোনোটাতে হয়তো পুরো নিশ্চিত হয়ে সোয়াইপ করার পর দেখবেন ভুল হয়ে গেছে! আর এগুলোই হলো এই খেলার আসল মজা।
সোয়াইপ করতে প্রস্তুত তো? পাঠাও সুপার অ্যাপের Appcard বা Spotlight-এ চলে যান এবং এই মজায় যোগ দিন। ৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পুরো Pathao Fest জুড়ে প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করছে নতুন নতুন প্রশ্ন।
Explore the Pathaoverse now!
শর্তাবলী:
- ক্যাম্পেইনটি চলবে ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।
- প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে অংশগ্রহণকারীকে নিয়মিত পাঠাও অ্যাপ ব্যবহারকারী হতে হবে।
- ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন তিনটি করে নতুন কুইজ কার্ড পাওয়া যাবে।
- তথ্য বা উত্তরটি সঠিক নাকি ভুল, তার ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের ডানে বা বামে সোয়াইপ করতে হবে।
- ক্যাম্পেইন চলাকালীন খেলার সংখ্যা এবং সঠিক উত্তরের ওপর ভিত্তি করে ১৫ জন বিজয়ী নির্বাচন করা হবে।
- ১ম বিজয়ী পাবেন একটি গোল্ড কয়েন এবং বাকি ১৪ জন বিজয়ী পাবেন বিশেষ গিফট হাম্পার।
- অংশগ্রহণকারীর যোগ্যতা যাচাই করার এবং শর্তাবলীর ওপর ভিত্তি করে চূড়ান্ত বিজয়ী বাছাই করার অধিকার পাঠাও লিমিটেড সংরক্ষণ করে।
- প্রয়োজনবোধে এই ক্যাম্পেইন বা এর শর্তাবলী পরিবর্তন, সময়সীমা বৃদ্ধি, স্থগিত বা বাতিল করার অধিকার পাঠাও লিমিটেড সংরক্ষণ করে।
- ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো বিরোধের ক্ষেত্রে পাঠাও লিমিটেডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- দুইজন বিজয়ীর Engagement এবং Points সমান হলে, সেদিন যে ব্যবহারকারী আগে খেলেছেন, তাকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হবে। এরপরও যদি সমতা থাকে, তাহলে Pathao App-এর সামগ্রিক ব্যবহারের পরিমাণ যার বেশি, তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
- কোনো Technical Issue, App Downtime বা Transaction Delay-এর কারণে Entry-তে সমস্যা হলে তার জন্য Pathao দায়ী থাকবে না।
- ক্যাম্পেইনে অংশগ্রহণ বা পুরস্কার ব্যবহারের ফলে কোনো Loss, Damage বা Injury হলে তার জন্য Pathao দায়ী থাকবে না।
- ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে Users সম্মতি প্রদান করছেন যে, কোনো অতিরিক্ত Compensation ছাড়াই Promotional Purpose-এ Pathao তাদের নাম, ছবি এবং Likeness ব্যবহার করতে পারবে।
- অনাকাঙ্ক্ষিত বা অনিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে Pathao কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো বিজয়ী Prize-Giving Ceremony-তে উপস্থিত হতে না পারলে, Notification পাওয়ার ১৫ (পনেরো) দিনের মধ্যে তার পুরস্কার সংগ্রহ করতে পারবেন।
