পাঠাও কুরিয়ার ও পার্সেল ডেলিভারির ডিজিটাল পেমেন্টে ১০০ টাকা পর্যন্ত ছাড়!

অনলাইনে কেনাকাটার পর পছন্দের পার্সেল হাতে পাওয়ার আনন্দই আলাদা। আর পাঠাও কুরিয়ার-এর মাধ্যমে সেই অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে এখন ক্যাশ অন ডেলিভারি (COD) পার্সেলের টাকা ক্যাশের বদলে ডিজিটাল পেমেন্টে পরিশোধ করতে পারবেন। ফলে পার্সেল হাতে পাওয়ার সময় ক্যাশ বা ভাঙতি টাকা জোগাড়ের চিন্তাও থাকছে না।
শুধু তাই নয়, ডিজিটাল পেমেন্টে থাকছে বাড়তি সাশ্রয়ও! ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত Mastercard দিয়ে প্রথমবার যোগ্য DPOD পেমেন্টে পাবেন ১০% ছাড়, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। ভিন্ন ভিন্ন যোগ্য Mastercard ব্যবহার করে একাধিকবার অফারটি নিতে পারবেন। তবে প্রতিটি Mastercard দিয়ে অফারটি একবারই নেওয়া যাবে।
ছাড় পেতে কোনো প্রোমো কোড লাগবে না। যোগ্য পেমেন্টের ক্ষেত্রে ছাড়টি অটোমেটিক্যালি যুক্ত হবে।
Digital Payment on Delivery (DPOD) কী?
DPOD-এর মাধ্যমে Cash on Delivery (COD) পার্সেলের টাকা ডেলিভারির সময় ক্যাশের বদলে ডিজিটালি দিতে পারবেন।
আপনার পার্সেল “Out for Delivery” হলে ফোনে একটি SMS আসবে। সেই SMS-এ থাকা Payment Link ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এ ক্ষেত্রে যোগ্য ব্যাংক কার্ড অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ওয়ালেট ব্যবহার করা যাবে।
কীভাবে DPOD দিয়ে পেমেন্ট করবেন?
আপনার পার্সেল ডেলিভারির জন্য বের হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: SMS দেখুন
পার্সেলের স্ট্যাটাস “Out for Delivery” হলে SMS-এ আসা Payment Link খুঁজে নিন।
ধাপ ২: Payment Link খুলুন
SMS-এর Link-এ ট্যাপ করে পার্সেল ট্র্যাকিং পেজে যান।
ধাপ ৩: “Pay Now”-তে ট্যাপ করুন
পেমেন্ট শুরু করতে “Pay Now” অপশনে ট্যাপ করুন, সিলেক্ট করুন Digital Payment ।
ধাপ ৪: Mastercard বেছে নিন
পেমেন্টের জন্য দেখানো মাধ্যমগুলোর মধ্যে আপনার Mastercard নির্বাচন করুন।
ধাপ ৫: পেমেন্ট সম্পন্ন করুন
পেমেন্ট শেষ হলে নিশ্চিত হওয়ার বার্তাটি দেখে নিন। যোগ্য পেমেন্টের ক্ষেত্রে ছাড়টি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। পার্সেল বুঝিয়ে দেওয়ার আগেও ডেলিভারি এজেন্ট পেমেন্ট সফল হয়েছে কি না যাচাই করবেন।
DPOD-তে থাকছে আরও সুবিধা
ডেলিভারির সময় আপনার কাছে ক্যাশ না থাকলেও DPOD দিয়ে পার্সেলের টাকা দিতে পারবেন। এমনকি ডেলিভারির সময় আপনি নির্দিষ্ট জায়গায় উপস্থিত না থাকলেও ডিজিটালি পেমেন্ট করতে পারবেন। এতে পার্সেল গ্রহণের অভিজ্ঞতা হবে আরও সুবিধাজনক।
তাই পরেরবার Pathao Courier-এর পার্সেল ডেলিভারির জন্য বের হলে ডিজিটাল পেমেন্টের সুযোগটি কাজে লাগান!
শর্তাবলি
১. অফারটি ১৫ নভেম্বর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত, চলবে।
২. DPOD-এর মাধ্যমে যোগ্য Mastercard ব্যবহার করে পেমেন্ট করলে ১০% ছাড় পাবেন, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।
৩. ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি যোগ্য Mastercard দিয়ে অফারটি একবার নেওয়া যাবে। তবে ভিন্ন ভিন্ন যোগ্য Mastercard ব্যবহার করে একজন ইউজার একাধিকবার অফারটি নিতে পারবেন।
৪. অফারটি পেতে অর্ডারের মূল্য কমপক্ষে ১০০ টাকা হতে হবে।
৫. অফারটি পেতে কোনো প্রোমো কোড প্রয়োজন হবে না।
৬. এই অফার অন্য কোনো পাঠাও পে বা DPOD ছাড় কিংবা ক্যাশব্যাকের সঙ্গে একসঙ্গে ব্যবহার করা যাবে না।
৭. ফেরত, বাতিল বা উল্টে দেওয়া লেনদেন অফারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এ ধরনের লেনদেনে ছাড় দেওয়া হয়ে থাকলে তা সমন্বয় করা হতে পারে।
৮. প্রতারণা বা অফারের অপব্যবহার করা হলে পাঠাও লিমিটেড ব্যবহারকারী বা সংশ্লিষ্ট লেনদেন অফার থেকে বাদ দেওয়ার অধিকার রাখে।
৯. Mastercard-এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে, যা পরিবর্তিত হতে পারে।
১০.পাঠাও লিমিটেড যেকোনো সময় পূর্বঘোষণা ছাড়াই ক্যাম্পেইন পরিবর্তন, স্থগিত বা বন্ধ করার অধিকার রাখে।


