Skip to content

পাঠাও ব্লগ

ঘোষণা, আপডেট, রিলিজ এবং আরও অনেক কিছু

সপ্তাহজুড়ে পাঠাও কার ইন্টারসিটিতে ক্যাশব্যাক, পাঠাও পে পেমেন্টে!

ঢাকার ব্যস্ততা থেকে একটু বিরতি, বন্ধুদের সঙ্গে উইকেন্ড গেটঅ্যাওয়ে, কিংবা কাজের প্রয়োজনে ঢাকার বাইরে যাওয়া, ইন্টারসিটি ট্রিপের প্ল্যান হতে পারে সপ্তাহের যেকোনো দিনেই। আর এবার সেই ট্রিপে পাঠাও পে দিয়ে পেমেন্ট করলেই থাকছে বাড়তি ক্যাশব্যাকের সুযোগ!

সপ্তাহের দিন হোক বা উইকেন্ড, পাঠাও কার ইন্টারসিটিতে রাইড বুক করে পাঠাও পে দিয়ে পেমেন্ট করলেই উপভোগ করতে পারবেন ক্যাশব্যাক। দেখে নেওয়া যাক, কোন দিন থাকছে কত ক্যাশব্যাক।

সপ্তাহের দিনগুলোতে থাকছে ৩০% পর্যন্ত ক্যাশব্যাক

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঠাও কার ইন্টারসিটিতে প্রতিটি প্রযোজ্য রাইডে পাঠাও পে দিয়ে পেমেন্ট করলেই পাবেন ৩০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত। এই অফার উপভোগ করতে পারবেন ২ বার।

উইকেন্ড রাইডে থাকছে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক

শুক্রবার ও শনিবারের রাইডেও থাকছে বাড়তি ক্যাশব্যাক! এই দুই দিনে পাঠাও কার ইন্টারসিটিতে রাইড বুক করে পাঠাও পে দিয়ে পেমেন্ট করলেই পাবেন ৫০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত। এই অফারও উপভোগ করতে পারবেন ২ বার।

অর্থাৎ, সপ্তাহের দিনগুলোতে ২ বার এবং উইকেন্ডে ২ বার, সব মিলিয়ে পুরো সপ্তাহে পেতে পারেন সর্বোচ্চ ১,০০০ টাকা ক্যাশব্যাক!

আগামী ইন্টারসিটি ট্রিপের প্ল্যান করে ফেলুন!

সপ্তাহের যেকোনো দিনেই হোক আপনার আগামী ট্রিপ, পাঠাও কার ইন্টারসিটিতে রাইড বুক করুন আর পাঠাও পে দিয়ে পেমেন্ট করে উপভোগ করুন ক্যাশব্যাক। অফারটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

তাই আগামী ট্রিপের জন্য এখনই পাঠাও অ্যাপ থেকে পাঠাও কার ইন্টারসিটি বুক করুন এবং পাঠাও পে দিয়ে পেমেন্ট করে উপভোগ করুন ক্যাশব্যাক।

শর্তাবলি

  • অফারটি ৩১ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত চলবে।
  • রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিটি প্রযোজ্য রাইডে ৩০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এই অফার সর্বোচ্চ ২ বার ব্যবহার করা যাবে।
  • শুক্রবার ও শনিবার প্রতিটি প্রযোজ্য রাইডে ৫০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এই অফার সর্বোচ্চ ২ বার ব্যবহার করা যাবে।
  • ক্যাশব্যাক পেতে রাইডের পেমেন্ট অবশ্যই পাঠাও পে দিয়ে করতে হবে।
  • সপ্তাহজুড়ে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • অন্যান্য প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী অফারটি কার্যকর হবে।
  • পাঠাও লিমিটেড যেকোনো সময় অফারের শর্তাবলি পরিবর্তন, পরিমার্জন বা ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।