ঈদে বাড়ি ফেরার যাত্রা কাটুক আনন্দে পাঠাও কার ইন্টারসিটি ও চরকি-এর সাথে
- পাঠাও কার
- মার্চ 11, 2026
ঈদ মানেই বাড়ি ফেরার টান। তাই এই রমজানে যারা শহর থেকে নিজ বাড়ির পথে রওনা দিচ্ছেন, তাদের যাত্রাকে আরও আরামদায়ক ও উপভোগ্য করতে পাঠাও নিয়ে এসেছে বিশেষ অফার।
১২ মার্চ থেকে ২১ মার্চ ২০২৬ পর্যন্ত, Pathao Car Intercity রাইড নিলেই থাকছে দারুণ সুবিধা। এই সময়ের মধ্যে ইন্টারসিটি রাইড নিলেই ইউজাররা পাবেন ৬ ঘণ্টার ফ্রি Chorki Premium সাবস্ক্রিপশন, যাতে পথে থাকলেও এন্টারটেইনমেন্ট থেমে থাকবে না। প্রিয় সিনেমা, সিরিজ বা শো দেখতে দেখতে পথের সময়টাও কেটে যাবে একদম সহজে।
এর পাশাপাশি থাকছে আরও একটি আকর্ষণীয় অফার। CITY120 কোড ব্যবহার করে Pathao Car Intercity রাইড নিলেই পাওয়া যাবে ২০% পর্যন্ত ডিসকাউন্ট (সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত)।
লম্বা পথের জার্নি অনেক সময় ক্লান্তিকর হয়ে উঠতে পারে। কিন্তু আরামদায়ক গাড়ি, সহজ বুকিং আর সাথে এন্টারটেইনমেন্টের সুযোগ থাকলে সেই জার্নিই হয়ে উঠতে পারে অনেক বেশি আনন্দময়। ঠিক সেই অভিজ্ঞতাই দিতে চায় পাঠাও।
এই ঈদে তাই বাড়ি যাওয়ার প্ল্যান থাকলে দেরি না করে বুক করুন Pathao Car Intercity। আর উপভোগ করুন নিরাপদ, আরামদায়ক এবং বিনোদনভরা একটি যাত্রা।
ক্যাম্পেইনের শর্তাবলি
- এই ক্যাম্পেইনটি ১২ মার্চ ২০২৬ থেকে ২১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে যারা Pathao Car Intercity রাইড বুক করে রাইড শুরু করবেন, তারা ৬ ঘণ্টার জন্য Chorki Premium সাবস্ক্রিপশন পাওয়ার জন্য যোগ্য হবেন।
- Pathao Car Intercity রাইড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে Chorki Premium সাবস্ক্রিপশনটি অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভেশনের সময় থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে।
- রাইড শুরু হওয়ার পর Chorki Premium সাবস্ক্রিপশন অ্যাক্টিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্যবহারকারীরা একটি পুশ নোটিফিকেশন পাবেন।
- এই Chorki Premium সাবস্ক্রিপশন অফারটি শুধুমাত্র প্রথম ৪০,০০০ জন যোগ্য Pathao Car Intercity রাইড ব্যবহারকারীর জন্য প্রযোজ্য থাকবে।
- রাইডে ডিসকাউন্ট উপভোগ করতে হলে Pathao Car Intercity রাইড বুক করার সময় CITY120 প্রোমোকোড ব্যবহার করতে হবে।
- CITY120 প্রোমোকোড ব্যবহার করলে Pathao Car Intercity রাইডে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত ২০% ডিসকাউন্ট পাওয়া যাবে।
- Chorki Premium সাবস্ক্রিপশনটি হস্তান্তরযোগ্য নয়, বিনিময়যোগ্য নয় এবং এটি নগদ অর্থে রিডিম করা যাবে না।
- Chorki Premium সাবস্ক্রিপশনটি শুধুমাত্র Chorki প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে এবং এটি Chorki-এর নিজস্ব Terms of Use ও Service Policies এর অধীন থাকবে।
- Pathao প্রয়োজনবোধে পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইন বা এর সুবিধাগুলো পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে ব্যবহারকারীরা Pathao এবং Chorki উভয়ের প্রযোজ্য শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন।