সেবা বিঘ্নের ঘটনায় পাঠাও-এর বিবৃতি

৭ অক্টোবর ২০২৬: গত রবিবার, ৪ অক্টোবর, পাঠাও-এর প্ল্যাটফর্মজুড়ে সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছিল। সাইবার নিরাপত্তাজনিত একটি ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা সুরক্ষিত রাখার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠাও দ্রুততার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম সাময়িকভাবে অফলাইন রাখার ব্যবস্থা করে। তবে, অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়। বর্তমানে সিস্টেম পুরোপুরি স্থিতিশীল রাখার কাজ চলমান রয়েছে এবং ব্যবহারকারীরা এজন্য সাময়িকভাবে বিচ্ছিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
আমরা জানতে পেরেছি যে, কিছু ব্যক্তিগত তথ্য—যার মধ্যে নাম, ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বর ইত্যাদি—দুর্বৃত্তদের হাতে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি পাঠাও-এর সিস্টেমগুলো নিরাপদ ও স্থিতিশীল রাখতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে।
এই বিষয়ে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হয়েছে। চলমান তদন্তে ঘটনার প্রকৃতি ও এর গুরুতরতার মাত্রা নির্ধারিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা আমাদের সম্মানিত ব্যবহারকারীদের অনুরোধ করছি, পাঠাও-এর পরিচয় দিয়ে পাঠানো কোনো অনাকাঙ্ক্ষিত মেসেজ, ফোন কল বা লিংকের বিষয়ে সতর্ক থাকুন। এ ধরনের লিংক বা যোগাযোগের জবাবে কখনোই আপনার পাসওয়ার্ড, পিন বা ওটিপি (OTP) শেয়ার করবেন না। এ ঘটনা সম্পর্কে যাচাইকৃত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠাও-এর অফিশিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।
এই ঘটনা এবং এর ফলে সৃষ্ট সেবা বিঘ্নের জন্য আমরা আমাদের ব্যবহারকারী, চালক, মার্চেন্ট ও পার্টনারদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাঠাও-এর প্রতি আপনাদের আস্থা এবং আপনাদের তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমাদের দায়িত্বের গুরুত্ব বিষয়ে সচেতন আছি এবং আমরা তা গভীরভাবে উপলব্ধি করি। পরবর্তীসময়ে এই বিষয়ের আপডেটের জন্য আরও তথ্য যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে অবহিত রাখব।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Should I change my Pathao password?
English:
As a precaution, Pathao Heroes who have concerns about their account security may change their password through the official Pathao applications. Please do not use links received through unsolicited messages.
বাংলা:
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, যেসব পাঠাও হিরো তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তারা অফিসিয়াল পাঠাও অ্যাপের মাধ্যমে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। অনুগ্রহ করে অপরিচিত মেসেজের মাধ্যমে পাওয়া কোনো লিংক ব্যবহার করবেন না।
Can I use the Driver App now?
English:
Yes. Services have been restored, and supply partners can use the Driver app. However, intermittent issues may still occur while stabilisation work continues.
বাংলা:
হ্যাঁ। সার্ভিসগুলো পুনরায় চালু হয়েছে এবং Supply ড্রাইভার অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে, সিস্টেম স্থিতিশীল করার কাজ চলমান থাকায় মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিতে পারে।
Will this affect my trips or earnings?
English:
No. It will not affect your trips or earnings.
বাংলা:
না। এটি আপনার ট্রিপ বা আয়ের ওপর কোনো প্রভাব ফেলবে না।
Could my wallet balance become zero because of the service disruption?
English:
No, there is no possibility of this happening. However, please do not click on any links or share any balance-related information with anyone if you receive such requests through text messages or phone calls.
বাংলা:
না, এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে, অনুগ্রহ করে টেক্সট মেসেজ বা ফোন কলের মাধ্যমে এমন কোনো লিংকে ক্লিক করবেন না বা কারও সঙ্গে ব্যালেন্স-সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করবেন না।
Will the service disruption affect my commission offer?
English:
Due to the service disruption, the start of a commission offer may be delayed. However, once the commission offer starts, you will receive the offered commission for the full duration promised.
বাংলা:
সার্ভিসে বিঘ্নের কারণে কমিশন অফার শুরু হতে দেরি হতে পারে। তবে, কমিশন অফার শুরু হওয়ার পর, পুরো সময়জুড়ে আপনি অফারে উল্লেখিত কমিশন পাবেন, যা প্রতিশ্রুত।
I am unable to adjust my outstanding due. I have made multiple payments to clear the due amount, but it has still not been adjusted. Could you please check the issue and let me know what I should do?
English:
Please wait for a while. The issue should be resolved soon. You may be experiencing this issue due to the ongoing service disruption.
বাংলা:
অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। সমস্যাটি শীঘ্রই সমাধান হয়ে যাবে। তবে, চলমান সার্ভিস বিঘ্নের কারণে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন।
আপনারা যারা ডিউ ক্লিয়ার করেছেন কিন্তু এর পরও কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ডিউ এডজাস্টমেন্টে সমস্যা হচ্ছে, অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধরুন।
বর্তমানে আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি সমাধানের জন্য কাজ করছে। খুব দ্রুত সমস্যাটির সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
I have been active throughout the day, but I am still not receiving any requests. Could you please check and let me know if there is any issue?
English:
Your app is working properly. Please wait; you should start receiving requests.
বাংলা:
আপনার অ্যাপ সঠিকভাবে কাজ করছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন, আপনি রিকোয়েস্ট পেতে শুরু করবেন।