শপিং এখন আরও সহজ Pathao Shop-এর সাথে
- পাঠাও শপ
- ফেব্রুয়ারি 16, 2026
লাইফ যখন সুপার ফাস্ট, তখন শপিং কেন হবে স্লো? ব্যস্ত জীবনে আপনার সময় বাঁচাতে আর শপিংকে আরও সহজ করতে পাঠাও নিয়ে এলো Pathao Shop। আপনার পছন্দের ব্র্যান্ড, ভেরিফাইড সেলার আর দৈনন্দিন সব কিছু এখন এক অ্যাপেই! গ্যাজেট থেকে ফ্যাশন, হেলথ কেয়ার থেকে হোম ডেকোর, সব পাবেন একদম নির্ভরযোগ্যভাবে আর দ্রুততম সময়ে।
লাস্ট মিনিট গ্যাজেট কেনা হোক, আলমারিতে নতুন কালেকশন যোগ করা কিংবা প্রিয় পোষা প্রাণীর জন্য কিছু কেনা, সবকিছুর সমাধান দিতে আপনার পাশে আছে Pathao Shop। একদম ঝামেলাহীন শপিংয়ের নতুন এক্সপেরিয়েন্স দিতে!
কেন Pathao Shop?
- দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি: আপনি যেখানেই থাকুন না কেন, আপনার অর্ডার পৌঁছে যাবে ঠিক সময়ে। ডেলিভারি নিয়ে no tension!
- টপ ব্র্যান্ড আর ভেরিফাইড সেলার: JBL, Oraimo, Moonskin, RiBANA-সহ আছে আরও সব নামী ব্র্যান্ড। এখানে পাবেন ১০০% অরিজিনাল প্রোডাক্ট আর বিশ্বস্ত সেলার।
- এক্সক্লুসিভ অফার: আপনার পছন্দের ব্র্যান্ডগুলোতে থাকছে স্পেশাল ডিল। কারণ ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া এখন আর কঠিন কিছু না!
- ৭ দিনের রিটার্ন পলিসি: আমাদের রিটার্ন পলিসি একদম সিম্পল আর হ্যাসেল-ফ্রি।
আমাদের কালেকশনে যা যা আছে:
- ইলেকট্রনিক্স: লেটেস্ট গ্যাজেট আর সব দরকারি অ্যাকসেসরিজ।
- ফ্যাশন: আপনার মুড আর স্টাইল অনুযায়ী লেটেস্ট ফ্যাশন।
- পারসোনাল কেয়ার: নিজেকে আরও ফ্রেশ আর কনফিডেন্ট রাখতে যা প্রয়োজন।
- অটোমোটিভ: আপনার প্রিয় রাইড বা গাড়ির জন্য প্রয়োজনীয় সব গিয়ার।
- হবিজ: অবসরের বিনোদনের জন্য মজার সব কালেকশন।
- লাইফস্টাইল: ঘরকে সুন্দর আর গুছিয়ে রাখার প্র্যাকটিক্যাল সব জিনিস।
- পেট কেয়ার: আপনার আদরের পোষা প্রাণীটির জন্য সব প্রয়োজনীয় পণ্য।
- গ্রোসারি: প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস ও ফ্রেশ প্রোডাক্ট- সকল গ্রোসারি এক জায়গায়।
কীভাবে শপিং করবেন?
- পাঠাও অ্যাপ ওপেন করে All বাটনে ট্যাপ করুন।
- লিস্ট থেকে Shop সিলেক্ট করুন।
- আপনার পছন্দের প্রোডাক্টটি বেছে নিন।
- Add to Cart অথবা সরাসরি Buy Now বাটনে ক্লিক করুন।
- অর্ডার রিভিউ করে প্লেস করে দিন।
- পেমেন্ট করুন Cash on Delivery অথবা Online Payment-এর মাধ্যমে।
আপনার শপিং এক্সপেরিয়েন্সকে আরও সহজ আর রিলায়েবল করতে পপুলার সব ব্র্যান্ড আর ফাস্ট ডেলিভারি নিয়ে পাঠাও শপ আছে সবসময় আপনার পাশে।
পাঠাও শপ-এর রিটার্ন ও রিফান্ড নীতিমালা
পাঠাও শপ-এ আমরা চেষ্টা করি গ্রাহকদের জন্য একটি সহজ ও নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে। নিচে আমাদের রিটার্ন, রিফান্ড এবং সেলার পেআউট সংক্রান্ত নীতিমালা তুলে দেয়া হলো।
রিটার্ন পলিসি
পাঠাও শপ-এ দুই ধরনের রিটার্ন সুবিধা রয়েছে:
১. ডোরস্টেপ রিটার্ন (ফেইলড ডেলিভারি)
ডেলিভারির সময় কোনো গ্রাহক যদি পণ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান, তাহলে সেটিকে ডোরস্টেপ রিটার্ন বা ফেইলড ডেলিভারি হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে পণ্যটি সাথে সাথেই ফেরত পাঠানো হয়।
২. ডেলিভারির পর রিটার্ন (৭ দিনের রিটার্ন পলিসি)
ডেলিভারি সম্পন্ন হওয়ার পর গ্রাহকরা ৭ দিনের মধ্যে রিটার্নের জন্য আবেদন করতে পারবেন, যা অনুমোদনের সাপেক্ষে কার্যকর হবে।
গ্রাহকের রিটার্ন করার প্রক্রিয়া
রিটার্ন আবেদন:
অর্ডারের স্ট্যাটাস “Delivered” দেখানোর পর গ্রাহক পাঠাও অ্যাপের মাধ্যমে রিটার্ন রিকোয়েস্ট করতে পারবেন।
রিটার্ন আবেদন করার সময় গ্রাহককে নিচের তথ্যগুলো দিতে হবে:
- রিটার্নের কারণ
- ছবি বা ভিডিও প্রমাণ
- রিফান্ড পাওয়ার জন্য অ্যাকাউন্টের তথ্য
অনুমোদনের সময়সীমা:
রিটার্ন আবেদন করার পর ৩ দিনের মধ্যে অ্যাপ বা এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানানো হবে রিটার্নটি অনুমোদিত হয়েছে নাকি বাতিল হয়েছে।
রিফান্ড পলিসি
রিটার্ন আবেদন অনুমোদিত হওয়ার পর, গ্রাহকের পেমেন্ট পদ্ধতির উপর ভিত্তি করে ৫ দিনের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
রিফান্ডের মাধ্যম ও সময়সীমা
| পেমেন্ট মেথড | প্রসেসিং টাইম | রিফান্ড মেথড |
| পে ওয়ালেট | ইন্সট্যান্ট | পে ওয়ালেটে জমা |
| মোবাইল ওয়ালেট (বিকাশ, ইত্যাদি) | ১–২ কর্মদিবস | একই মোবাইল ওয়ালেটে |
| কার্ড পেমেন্ট | ৩–৫ কর্মদিবস | ব্যাংক/কার্ডে রিভার্স |
| ক্যাশ অন ডেলিভারি (COD) > ৫,০০০ টাকা | ৩–৫ কর্মদিবস | ব্যাংক ট্রান্সফার (CX থেকে পাওয়া তথ্য অনুযায়ী) |
| ক্যাশ অন ডেলিভারি (COD) ≤ ৫,০০০ টাকা | ৩–৫ কর্মদিবস | পে ওয়ালেটে জমা |
সেলার পেআউট নীতিমালা
সফলভাবে ডেলিভারি হওয়ার ৮ দিন পর (T+8) সেলারদের পেমেন্ট প্রদান করা হয়।
উদাহরণ:
- ১ জানুয়ারি ডেলিভারি হওয়া অর্ডারের পেআউট হবে ৮ জানুয়ারি।
- ২ জানুয়ারি ডেলিভারি হওয়া অর্ডারের পেআউট হবে ৯ জানুয়ারি, এভাবে ধারাবাহিকভাবে পেআউট হবে।
উপরোক্ত সকল অফার, ছাড়, রিটার্ন নীতিমালা, রিফান্ড সময়সীমা, সেলার পেমেন্ট এবং সেবাসমূহ Pathao Shop Terms and Conditions, পরিচালন নীতিমালা, প্রযোজ্য আইন ও বিধিমালা এবং পার্টনার নীতির অধীন।