পাঠাও রাইডার জয়েনিং: বিস্তারিত নিয়মাবলী

পাঠাও এর সাথে যোগদানের আগ্রহ প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। দেশের সর্বনিম্ন কমিশন রেট এবং আয়ের দুর্দান্ত সুযোগ দিয়ে আপনাকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আজই চলে আসুন পাঠাও অফিসে এবং ট্রেনিং করে হয়ে যান পাঠাও এর বিশাল পরিবারের একজন। নিজের ইচ্ছেমত সময়ে কাজ করে প্রতি মাসে আয় করুন অবারিত!
যে সকল ডকুমেন্ট প্রয়োজন:
১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স (পেশাদারি / অপেশাদারি)
৩. রেজিস্ট্রেশন পেপার
৪. ট্যাক্স টোকেন
৫. ইন্স্যুরেন্স পেপার (ঐচ্ছিক)
আরও যা লাগবে:
১. সর্বনিম্ন ১০০ সিসির বাইক নিয়ে পাঠাও-তে রাইডার হিসেবে যোগদান করা যাবে।
২. একটি এন্ড্রয়েড মোবাইল ফোন।
অফিসের ঠিকানা ও ট্রেনিং এর সময়:
**বর্তমানে পাঠাও বাইক শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে রয়েছে।
| শহর | ঠিকানা | বাইক ট্রেনিং | পার্সেল ট্রেনিং | ছুটির দিন |
|---|---|---|---|---|
| ঢাকা – বনানী | জাহানারা গার্ডেন; বাড়ি-১০৩, রোড-১৩/এ, ব্লক-সি, ২য় তলা, বনানী, ঢাকা। | দুপুর ১২:০০টা দুপুর ২:০০টা বিকাল ৪:০০টা বিকাল ৫:০০টা |
সকাল ১০:০০টা | শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
| ঢাকা – মোহাম্মদপুর | বাড়ি নং: ৪১/৩২, রোড: ০৩, ব্লক: বি, ২য় তলা, চানমিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। | দুপুর ১২:০০টা দুপুর ২:০০টা বিকাল ৪:০০টা বিকাল ৫:০০টা |
সকাল ১০:০০টা | শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
| ঢাকা – মিরপুর | বাড়ি নং: ৪৪, রোড: ০২, ব্লক: ই, ২য় তলা (ফ্লাট: ২/এ), মিরপুর ১২, ঢাকা। | দুপুর ১২:০০টা বিকাল ৪:০০টা বিকাল ৫:০০টা |
সকাল ১০:০০টা | শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
| চট্টগ্রাম | ইয়াহিয়া টাওয়ার, ৮ম তলা, ৩৩৫, সিডিএ এভিনিউ, এম.এম. আলী রোড, লালখান বাজার, চট্টগ্রাম | অফিসে গিয়ে করতে পারবেন | অফিসে গিয়ে করতে পারবেন | শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন |
| সিলেট | ১ম তলা, এম ঝর্ণা কমপ্লেক্স, শাহী ঈদগাহ রোড, কুমারপাড়া, সিলেট। | অফিসে গিয়ে করতে পারবেন | অফিসে গিয়ে করতে পারবেন | শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন |
এছাড়া আমাদের কিছু রিটেইলার পয়েন্ট আছে। আপনি সেখানে ভিজিট করেও সার্ভিসটি গ্রহণ করতে পারেন। রিটেইলার পয়েন্ট থেকে সার্ভিসটি গ্রহণ করলে ২০০ টাকা চার্জ প্রযোজ্য হবে। তবে উপরোক্ত কোনো অফিসে ভিজিট করলে আপনাকে এই সার্ভিস চার্জ প্রদান করতে হবে না।
রিটেইলার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন: জেনে নিন পাঠাও রিটেইল পয়েন্ট সম্পর্কে!


