পাঠাও পার্সেল এখন আরও স্মার্ট!
- হিরো অব পাঠাও
- মে 10, 2026
পাঠাও-এর সাথে আপনাদের পথচলা আরও সহজ করতে আমরা নিয়ে এলাম দারুণ কিছু আপডেট। এখন পার্সেল রিসিভ করা থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ হবে অনেক বেশি সহজ এবং ঝামেলামুক্ত।
নতুন এই আপডেট আপনার প্রতিদিনের কাজকে কীভাবে আরও সহজ করবে, চলুন দেখে নিই।
নতুন আপডেটে আপনার জন্য কী কী থাকছে?
কাজ শুরুর আগে এবং ট্রিপ চলাকালীন আপনি এখন সব তথ্য পাবেন হাতের নাগালে:
- লং ডিসটেন্স পিকআপ ফি: পার্সেল পিকআপ লোকেশন যদি বেশি দূরে হয়ে থাকে, তাহলে অতিরিক্ত দূরত্বের ফি হিসেবে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত বোনাস পাবেন।
- ম্যাপে সঠিক রুট: ড্রাইভারের বর্তমান লোকেশনসহ পিক-আপ এবং ড্রপ-অফ পয়েন্টের জন্য বিস্তারিত রুট ম্যাপ দেখা যাবে, যা আপনাকে সহজেই গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে।
- মূল ভাড়ার হিসাব: ডিসকাউন্ট বা অফার ছাড়া মূল ভাড়া কত, তা এখন অ্যাপের অর্ডার রিকোয়েস্ট স্ক্রিনেই দেখা যাবে।
- বিস্তারিত ঠিকানা: এখন থেকে পার্সেল রিকোয়েস্ট আসলে, রিকোয়েস্ট স্ক্রিনেই মেইন অ্যাড্রেসের এর নিচে দেখতে পাবেন বিস্তারিত অ্যাড্রেস।
- কোয়েস্ট, সার্জ ও LDP: কোয়েস্ট (Quest), সার্জ (Surge) এবং লং ডিসটেন্স পিকআপ (LDP)-এর জন্য আলাদা আলাদা চিহ্ন বা ইন্ডিকেটর থাকবে, যাতে আপনি সহজেই এগুলো বুঝতে পারেন।
- পার্সেল সম্পর্কে বিস্তারিত: পার্সেলটি কী ধরণের, তা অ্যাকসেপ্ট করার আগেই দেখে নিতে পারবেন। পুরো যাত্রা জুড়েও এই তথ্য দেখা যাবে।
- ট্রিপ এক্সেপ্ট করার জন্য নির্ধারিত সময়: ট্রিপ এক্সেপ্ট করার জন্য ৩০ সেকেন্ড সময় পাবেন। সময় শেষ হওয়ার ৫ সেকেন্ড আগে টাইমারটি লাল হয়ে আপনাকে সাবধান করবে।
- সব তথ্য একসাথে: সেন্ডার ও রিসিভারের নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং বিশেষ নোট, সবই এখন এক জায়গাতেই পাবেন।
- পেমেন্ট তথ্য: পেমেন্ট কি সেন্ডার দিবেন নাকি রিসিভার? এই বিষয়টি এখন অ্যাপে আরও পরিষ্কার করে দেওয়া হয়েছে।
- পিকআপ ও ডেলিভারি তথ্য: পার্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর এখন আপনি অতিরিক্ত পিক-আপ নোট, ডেলিভারি নোট এবং ডেলিভারি ইন্সট্রাকশন (যেমন: পিক-আপ বা ডেলিভারি লোকেশনে যাওয়ার সহজ নির্দেশনা, “দরজার বাইরে রেখে যান” বা “দারোয়ানকে দিয়ে দিন” ইত্যাদি) স্পষ্টভাবে দেখতে পারবেন। অনুগ্রহ করে নোটগুলো ভালোভাবে পড়ে নিন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে শুধুমাত্র তখনই সেন্ডারের সাথে যোগাযোগ করুন; অন্যথায় এই বিষয়ে জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।
পার্সেল রিকোয়েস্ট এক্সেপ্ট করার আগেই এখন আপনি পার্সেল সংক্রান্ত সব বিস্তারিত তথ্য দেখতে পাবেন, তাই সবকিছু দেখে বুঝে শুনে রাইড এক্সেপ্ট করুন। এক্সেপ্ট করার পর ঠিকানা, বিশেষ নোট এবং পার্সেলটি কী ধরণের, তা আরও একবার খুব মনোযোগ দিয়ে দেখে নিন। যেহেতু অ্যাপেই সব ডিটেইলস দেওয়া আছে, তাই সেন্ডারকে বারবার ফোন বা মেসেজ না দিয়ে অপ্রয়োজনীয় যোগাযোগ এড়িয়ে চলুন।
সঠিক ডেলিভারির ছবি (POD):
ডেলিভারি নিয়ে পরে যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য পার্সেল পিকআপ ও ডেলিভারি উভয় সময়ই একটি পরিষ্কার ছবি তোলা খুব জরুরি। একেই আমরা বলি POD (Proof of Delivery)।
সঠিক ছবি তোলার নিয়ম:
১. ছবিতে পার্সেল এবং যে বাড়িতে বা দোকানের সামনে দিয়েছেন, ল্যান্ডমার্ক সহ দুটোই যেন স্পষ্ট দেখা যায়।
২. সরাসরি অ্যাপের ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে। আগে তোলা কোনো ছবি মোবাইল থেকে দেওয়া যাবে না।
৩. একদম কাছ থেকে শুধুমাত্র পার্সেলের ছবি তুলে পাঠানো যাবে না।
যদি ঠিকানা বা বিল্ডিং বোঝা না যায়?
এমন জায়গায় ডেলিভারি দিলেন যেখানে কোনো হাউস নম্বর নেই, তখন কী করবেন? আশেপাশে কোনো পরিচিত চিহ্ন বা ল্যান্ডমার্কের ছবি তুলুন। যেমন:
- দোকানের সাইনবোর্ড।
- মসজিদ, মন্দির, গির্জার গেট।
- স্কুল বা কলেজের মেইন গেট।
- রাস্তার নামের বোর্ড বা স্থায়ী কোনো স্থাপনা।
- মনে রাখবেন: মানুষ, কোনো গাড়ি বা রাস্তার মোড়ের ছবি ল্যান্ডমার্ক হিসেবে চলবে না।
যে ধরণের ছবি দেওয়া যাবে না (ভুল POD)
নিচের ছবিগুলো দিলে আপনার ডেলিভারিটি বাতিল হতে পারে বা সমস্যা হতে পারে:
- ঘরের ভেতরের বা ইউজারের মুখের ছবি।
- শুধু পার্সেলের ছবি (যেখানে জায়গা বোঝা যাচ্ছে না)।
- মেঝে, দেয়াল বা আপনার নিজের হাতের ছবি।
- ঘোলা বা অন্ধকার ছবি।
- স্ক্রিনশট বা পুরনো কোনো ছবি।
- অস্পষ্ট রাস্তার ছবি যা দিয়ে জায়গা চেনা যায় না।
ট্রিপ ক্যানসেল ও সাপোর্ট
ট্রিপ এক্সেপ্ট করার পর যদি কোনো জরুরি কারণে ক্যানসেল করতে হয়, তাহলে তা এক্সেপ্ট করার সময় থেকে ৫ মিনিটের মাঝে করতে হবে। যদি ক্যানসেলেশনের কারণের জন্য “Others” অপশনটি সিলেক্ট করতে হয় তাহলে সেখানে কারণটি বিস্তারিত লিখতে হবে। ৫ মিনিটের পর ক্যানসেল করতে চাইলে অ্যাপ আপনাকে সরাসরি সাপোর্ট পেইজে নিয়ে যাবে, সেখানে যৌক্তিক কারণ সহ যোগাযোগ করলে কাস্টমার সাপোর্ট প্রতিনিধি আপনাকে সহায়তা করবেন
নতুন এই নিয়মগুলো মেনে কাজ করলে আপনার পারফরম্যান্স যেমন ভালো হবে, তেমন কাস্টমারের কাছেও আপনার সম্মান ও ভরসা বাড়বে।